ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মারধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার

প্রহসনের ডাকসু নির্বাচন বাতিল করে ফের নির্বাচনের দাবিতে বিক্ষোভ, আল্টিমেটাম

প্রকাশিত: ১৩ মার্চ ২০১৯, ০৫:৪৭ পিএম

প্রহসনের ডাকসু নির্বাচন বাতিল করে ফের নির্বাচনের দাবিতে বিক্ষোভ, আল্টিমেটাম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বাতিলের দাবি জানিয়ে বিক্ষোভ করছে বিভিন্ন প্যানেলের হয়ে নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা। দাবি আদায়ের লক্ষ্যে তারা উপাচার্যকে স্মারকলিপিও দিয়েছেন। আগামী শনিবারের মধ্যে নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচন না দিলে কঠোর কর্মসূচির হুঁসিয়ারি দেন তারা। বুধবার (১৩ মার্চ) ঢাবির রাজু ভাস্কর্য থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের কার্যালয়ের সামনে আসেন প্রার্থী ও সমর্থকরা। বিক্ষোভ মিছিলে, ‘প্রহসনের নির্বাচন মানি না মানব না, ‘এক দুই তিন চার, দালাল ভিসি গদি ছাড়’, ‘আমার ভাই অনশনে, প্রশাসন নিরব কেন’, ‘জালিয়াতির নির্বাচন, মানি না মানব না’, ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’, ‘ভাইয়ের নামে মামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমাদের সংগ্রাম, চলছে চলবে’ এ ধরনের স্লোগান দেয় শিক্ষার্থীরা। ঢাবি উপাচার্যের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই বিক্ষোভে জিএস প্রার্থী উম্মে হাবিবা বেনজীর বলেন, আমরা আগেই বলেছিলাম ৩০ ডিসেম্বরের মতো নির্বাচন আমরা মেনে নেব না। ১১ মার্চ ডাকসুতে ৩০ ডিসেম্বরের মতো আরেকটি নির্বাচন হয়েছে। আমরা অবিলম্বে এ নির্বাচন বাতিল চাই। এর আগে রাজু ভাস্কর্যের সামনে কোটা সংস্কার আন্দোলনের নেতা ও ডাকসু নির্বাচনে জিএস প্রার্থী মুহাম্মদ রাশেদ খাঁন বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শনিবারের মধ্যে বিতর্কিত নির্বাচন বাতিল ঘোষণা করতে হবে। এ নির্বাচনের সঙ্গে জড়িত সব শিক্ষককে অবিলম্বে পদত্যাগ করতে হবে। একই সঙ্গে দলনিরপেক্ষ ও গ্রহণযোগ্য শিক্ষকদের দ্বারা নির্বাচন কমিশন গঠন করে পুনঃতফসিল ঘোষণা করতে হবে। তিনি বলেন, ‘আমরা পাঁচটি প্যানেল একত্রিত হয়েছি। আপনারা জানেন, প্রতিটি হলে কী পরিমাণ ভোট ডাকাতি হয়েছে। আপনারা দেখেছেন, কুয়েত-মৈত্রী হল, রোকেয়া হলে ব্যালট ভর্তি ভোটবাক্স পাওয়া গেছে। মেয়েদের হলে আধিপত্য কম থাকা সত্ত্বেও সেখানে যে পরিমাণ ভোট কারচুপি হয়েছে, তাহলে ছেলেদের হলে যা হয়েছে তা ভাষায় প্রকাশ করার মতো নয়।’