ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মারধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার

শিক্ষার্থীরা চাইলে নুর শপথ নেবেন

প্রকাশিত: ১৩ মার্চ ২০১৯, ০৫:২৪ পিএম

শিক্ষার্থীরা চাইলে নুর শপথ নেবেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর বলেছেন, বিশ্ববিদ্যালয়ের ক্লিয়ার মেসেজ পাওয়ার পর শপথের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। এছাড়া শিক্ষার্থীদের চাওয়া পাওয়ার ওপর শপথের সিদ্ধান্ত নির্ভর করছে। তারা চাইলে শপথ নেব, না চাইলে নেব না। বুধবার নিজ হল হাজী মু. মুহসীন হলে সাংবাদিকদের একথা বলেন তিনি।এর আগে নানা অনিয়মের অভিযোগ এনে আবারও ডাকসু নির্বাচনের দাবি করে নির্বাচন বর্জনকারী প্যানেলগুলো। তাদের সমাবেশে উপস্থিত হয়ে ভিপি নুরও একই দাবি করেছিলেন। সাংবাদিকদের নুর বলেন, `আমি প্রশ্নবিদ্ধ নির্বাচন বাতিল করে ৩১ মার্চের মধ্যে নির্বাচন দাবি করছি। একই সঙ্গে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে পদত্যাগ করতে হবে। পুনর্নির্বাচন সব পদেই দিতে হবে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী।'তিনি বলেন, নির্বাচিত হিসেবে শিক্ষার্থীদের সব দাবির সঙ্গে আমার সমর্থন আছে। এর আগে দুপুরে নির্বাচন বর্জনকারী পাঁচ প্যানেলের পক্ষ থেকে পুনর্নির্বাচনের দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দেয়া হয়। এ সময় উপাচার্যের কার্যালয়ের সামনে এক সমাবেশে উপস্থিত হয়ে নবনির্বাচিত ভিপি নুরুল হক নুরও দাবি করেন পুনর্নির্বাচনের। ভিপি নির্বাচিত হয়ে গতকালও একই দাবি করেছিলেন তিনি। সমাবেশে নুর বলেন, নির্বাচনে কারচুপি করা হয়েছে। বেশি জনপ্রিয় হওয়ায় আমাদের দুজনকে হারাতে পারেনি। কিন্তু ঠিকই অন্য যোগ্য প্রার্থীদের জিততে দেয়া হয়নি।