ঢাকা ২১ ভাদ্র ১৪৩৩, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২১ ভাদ্র ১৪৩৩, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
কারাগারে ভিডিও কলে স্বজনের মুখ দেখার সুযোগ, তবে মাদক-দুর্নীতির পুরোনো অভিযোগ অমীমাংসিত লন্ডনের স্কুলে মোবাইল নিষিদ্ধ: বদলে যাচ্ছে শিক্ষার্থীদের আচরণ অনুপ্রবেশের অভিযোগে ইন্দোনেশিয়ায় ৮ বাংলাদেশি গ্রেপ্তার টাওয়ার হ্যামলেটসে কস্ট অব লিভিং সহায়তায় আয়সীমা ৬০ হাজার পাউন্ড, জানালেন নির্বাহী মেয়র লুৎফুর রহমান পূর্ব লন্ডনে গ্রীষ্মমণ্ডলীয় মশার প্রজনন শনাক্ত, স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা যুক্তরাজ্যে সাপ্তাহিক ফুড ওয়েস্ট সংগ্রহে ৯,০০০ পরিবারের নতুন সাড়া মন্ত্রী এলেই দৃশ্য বদলায় ওসমানী হাসপাতাল, বছরজুড়ে কেন ভোগান্তি: প্রশ্ন রোগীদের আগামী ১৮ অক্টোবর ভোটগ্রহণ: গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন বিজ্ঞপ্তি প্রকাশ ভাঙা ডানা নিয়েও বেঁচে থাকা "বিস্ময়কর" ঈগলকে ফের দেখা গেল স্কটল্যান্ডের উপকূলে স্কিলড ওয়ার্কার ভিসায় বড় স্বস্তি: শোষণকারী নিয়োগকর্তা বদলাতে পারবেন ভুক্তভোগীরা গোলাপগঞ্জের চন্দরপুরে আবু তাহের এমবিইকে বর্ণাঢ্য সংবর্ধনা মালয়েশিয়ার মাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা বাংলাদেশিদের জন্য সীমিত হলো মিসাইল-ড্রোন হামলা: কুয়েতে বাংলাদেশিদের বিশেষ সতর্কতা নেতৃত্বের কোন্দলে বিভক্ত ফোবানা, যুক্তরাষ্ট্র-কানাডায় ৪ সম্মেলন মিশরে দুই বাংলাদেশিকে শিকলে বেঁধে নির্যাতন, ৩ বাংলাদেশির ৫ বছর সাজা দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি শিক্ষার্থী ইয়াসমিন যুক্তরাষ্ট্রেও ভুল পথে গাড়ি : প্রাণ গেল বাংলাদেশি মা-মেয়ের ওমানে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার মহিম নিহত কুয়েত–ঢাকা রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু, কমেছে বিমান ভাড়া স্পেনের মাদ্রিদে গ্যারেজে অগ্নিকাণ্ড, বাংলাদেশি ফুড ডেলিভারি কর্মী নিহত সৌদি আরবে গুলিতে বাংলাদেশি যুবক নিহত ঢাকায় গ্রেপ্তার বিয়ানীবাজার আওয়ামী লীগ নেতা পল্লব, নেওয়া হচ্ছে সিলেট আদালতে ৬ মাসের মধ্যে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া গায়ে হলুদের অনুষ্ঠানে মারধর: নিউ ইয়র্কে বাংলাদেশি গ্রেপ্তার মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘন: আটক ৩০ বাংলাদেশিসহ ৫২৮ লন্ডনে  মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে-এর ফ্যামিলি গেট-টুগেদার মালয়েশিয়ায় কর্মী নিয়োগে নতুন তালিকা, এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি গ্রিসে বিচারের মুখে বাংলাদেশ ও মিশরের ২৩ আশ্রয়প্রার্থী লন্ডনে গোয়াইনঘাট স্পোর্টস ক্লাবের টি-১০, চ্যাম্পিয়ন অলস্টার মক্কায় রেড অ্যালার্ট জারি, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

বাংলাদেশি কর্মীদের জন্য থাইল্যান্ডের নতুন দুয়ার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, ০৪:৪১ পিএম

বাংলাদেশি কর্মীদের জন্য থাইল্যান্ডের নতুন দুয়ার

বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের নতুন পথ উন্মুক্ত করার বিষয়ে প্রাথমিক আলোচনা করেছে বাংলাদেশ ও থাইল্যান্ড। আলোচনায় একটি স্বচ্ছ, সাশ্রয়ী ও দায়িত্বশীল নিয়োগ ব্যবস্থা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে উভয় দেশ।

বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে থাই প্রতিনিধি দলের সঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর এক দ্বিপক্ষীয় বৈঠকে এ আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

বৈঠক শেষে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যকার দীর্ঘদিনের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের ধারাবাহিকতায় কর্মী নিয়োগের এই নতুন উদ্যোগ একটি বড় মাইলফলক।

নিয়োগ ব্যয় বহন করতে হবে নিয়োগকর্তাকে

নীতিগত ও দায়বদ্ধ নিয়োগ পদ্ধতির প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি উল্লেখ করেন, নিয়োগকর্তাদেরই প্রাথমিক নিয়োগ ব্যয় বহন করতে হবে। এ ছাড়া কর্মীদের নিজ ভাষায় সুস্পষ্ট চাকরির চুক্তি দিতে হবে এবং ন্যায্য মজুরি, আবাসন, চিকিৎসা বীমা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা রাখতে হবে।

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, থাইল্যান্ডে দক্ষ জনবলের চাহিদা রয়েছে এবং বাংলাদেশে পর্যাপ্ত দক্ষ শ্রমশক্তি বিদ্যমান। তিনি থাই প্রতিনিধি দলকে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (BOESL)-এর মাধ্যমে কর্মী নিয়োগের প্রস্তাব দেন।

মন্ত্রণালয়ের সচিব মো. মুক্তার আহমেদ যোগ করেন, পেশাজীবী এবং সাধারণ শ্রম—উভয় খাতেই থাইল্যান্ডের জন্য উপযুক্ত কর্মী সরবরাহ করতে সক্ষম বাংলাদেশ।

কম্বোডিয়া থেকে কর্মী নেওয়া স্থগিত

এদিকে থাই সিনেট স্ট্যান্ডিং কমিটি অন লেবারের চেয়ারম্যান নিতরুত্তি সুথিনুন জানান, থাইল্যান্ড বর্তমানে চারটি দেশের সঙ্গে চুক্তির আওতায় কর্মী নিয়োগ করে থাকে। তবে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে কম্বোডিয়া থেকে নির্মাণ, হালাল কারখানা ও কৃষি খাতে কর্মী নেওয়া স্থগিত রয়েছে।

ফলে তৈরি হওয়া সংকট মোকাবিলায় পঞ্চম উৎস দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরে থাইল্যান্ড আগ্রহী।

তবে থাই প্রতিনিধি দলের পক্ষ থেকে ভিসার মেয়াদ শেষ হওয়ার পর বেআইনিভাবে অবস্থান, থাইল্যান্ডকে অন্য দেশে যাওয়ার ট্রানজিট হিসেবে ব্যবহার এবং মানবপাচারের ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

প্রবাসী কল্যাণ মন্ত্রী থাই প্রস্তাবকে স্বাগত জানান এবং উত্থাপিত উদ্বেগগুলো দ্রুত সমাধান করে দুই দেশের মধ্যে শীঘ্রই একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে থাই প্রতিনিধি দলে সিনেট কমিটির ভাইস চেয়ারম্যান চিনাচোট সেনসায়াক এবং লেবার ওয়ার্কিং কমিটির সদস্য ডা. পিরাসিথ কুনলারতারিপন উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমাদুল হক, যুগ্ম সচিব দেবজিৎ সিংহসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।