ঢাকা ২৮ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ১২ আগস্ট ২০২৬
ঢাকা ২৮ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ১২ আগস্ট ২০২৬
সর্বশেষ
নাপোলিতে সুপারমার্কেট ও B&B হোটেল করছে নোভাভিতা সিলেটে বাসায় ঢুকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীকে কুপিয়ে খুন যুক্তরাজ্যে অভিবাসনবিরোধী মনোভাব বাড়ছে, একক নৌকায় রেকর্ড ২৩০ জনের প্রবেশ রোমে একই পরিবারের ৩ বাংলাদেশির জানাজা, ছেলের আবেগঘন পোস্ট যুক্তরাজ্যে চশমা পরে গাড়ি চালানোর ডিভিএলএ নিয়ম ভাঙলে জরিমানা ১০০০ পাউন্ড যুক্তরাজ্যে ৬৫ ঊর্ধ্বদের সঞ্চয়ে কর দেওয়া বেড়েছে চারগুণ তাপপ্রবাহের মধ্যে লন্ডন-এসেক্সে পাইপ ফেটে ১০ হাজার বাড়িতে পানির সংকট জামায়াত নেতাদের ‘বিষ্ঠা কাণ্ড’: ৩ নেতা কারাগারে ফারাজের বাড়িতে অগ্নিসংযোগ তদন্ত পুনরায় চালু, স্বাগত জানালেন ফারাজ নিজেই আমিরাত ও বাহরাইনে এসএসসি ফলাফলে চমক দেখাল বাংলাদেশি শিক্ষার্থীরা মালয়েশিয়ায় জেলে থাকা ৮৩ বাংলাদেশিকে দেশে ফেরাতে কী হচ্ছে? মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, বাতিল ১ লাখ ৭৫ হাজার ভিসা রোমানিয়ায় বিদেশি কর্মী নিয়োগে চালু হলো ডিজিটাল প্ল্যাটফর্ম মালয়েশিয়ায় পুলিশের ভয়ে সাগরে ঝাঁপ বাংলাদেশি শ্রমিকের সিঙ্গাপুরে বাংলাদেশের ১৫ ‘রেমিট্যান্স যোদ্ধা’ পেলেন সম্মাননা সিউটায় অভিবাসন সংকট নিরসনের দাবিতে সড়কে নামল হাজারো মানুষ তিন দশক পর সালমান শাহ মামলায় নতুন মোড়, গ্রেপ্তার হলেন আসামি ডন ওমানে কৃষি শ্রমিক নেবে, ভিসা আবেদন শুরু ৯ আগস্ট থেকে মালয়েশিয়ার মর্গে পড়ে বাংলাদেশির মরদেহ, স্বজনের খোঁজ মিলছে না প্যারিসে বাংলাদেশিদের বর্ণিল ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব শিক্ষামন্ত্রী বললেন, ‘মন খুলে গান গাওয়া যায়, নম্বর দেওয়া যায় না’ ইতালিতে কিশোরীর স্বর্ণালংকার ছিনতাই, বাংলাদেশিদের অনুষ্ঠানে সংঘর্ষ এসএসসিতে পাসের হার ৬২.২৫%, ১৯ বছরের সর্বনিম্ন সৌদি আরবে কারখানায় আগুন: ১৬ বাংলাদেশি নিহত, অল্পের জন্য বাঁচলেন হাবিবুর যুক্তরাজ্যে চাকরি : Find a Job সাইটে বাংলাদেশ থেকে আবেদন, জানুন আসল নিয়ম নাগরিকত্বের লোভে শুধু সন্তান জন্মের জন্যই যুক্তরাষ্ট্রে যান হাজারো বিদেশি নারী কিশোর-তরুণ শিক্ষার্থীদের জন্য ফ্রি জিসিএসই ভাষা কোর্স চালু করেছে টাওয়ার হ্যামলেটস যুক্তরাজ্যে ফের বাড়ছে তাপমাত্রা, শিশু-বয়স্কদের বাড়তি সতর্কতার পরামর্শ জামিনেও দুবাই ছাড়তে পারবেন না বেনজীর আহমেদ ১১–দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ

কামরানের লাশ দেশে আনতে এগিয়ে এলেন প্রবাসীরাই, প্রশ্নে সরকারি প্রতিশ্রুতির বাস্তবায়ন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ জুলাই ২০২৬, ০৩:২৩ পিএম

কামরানের লাশ দেশে আনতে এগিয়ে এলেন প্রবাসীরাই, প্রশ্নে সরকারি প্রতিশ্রুতির বাস্তবায়ন
মো. শামসুল ইসলাম কামরান (২৫), ছবি: সংগৃহীত।

উন্নত জীবন আর পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে ইউরোপে পাড়ি জমিয়েছিলেন সিলেটের ওসমানীনগরের যুবক মো. শামসুল ইসলাম কামরান (২৫) কিন্তু সেই স্বপ্ন এখন কফিনে বন্দি। পর্তুগালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো এই রেমিট্যান্সযোদ্ধার মরদেহ আগামী শুক্রবার দেশে ফিরছেসরকারি সহায়তায় নয়, সহকর্মী প্রবাসী বাংলাদেশিদের আর্থিক সহযোগিতায়।

নিহতের মামাতো ভাই পর্তুগালপ্রবাসী আব্দুল কাইয়ুম জানান, মরদেহ দেশে পাঠানোর জন্য তারা প্রথমে বাংলাদেশ দূতাবাসের শরণাপন্ন হন। তবে দূতাবাস থেকে জানানো হয়, আগের অনেক আবেদন এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। আইনি আর্থিক সীমাবদ্ধতার কারণে দ্রুত সহায়তা দেওয়া সম্ভব নয়।

এমন পরিস্থিতিতে পর্তুগালপ্রবাসী বাংলাদেশিরা নিজেরাই উদ্যোগ নেন। সামাজিকভাবে তহবিল সংগ্রহ শুরু করলে এখন পর্যন্ত ছয় হাজার ইউরোর বেশি অর্থ সংগ্রহ হয়েছে। সেই অর্থেই মরদেহ দেশে পাঠানোর সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।

পর্তুগাল বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রনি মোহাম্মদ ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমি এক যুগেরও বেশি সময় ধরে পর্তুগালে আছি। এই দীর্ঘ সময়ে আমাদের অসংখ্য প্রবাসীর লাশ চাঁদা তুলে দেশে পাঠাতে হয়েছে। আমরা প্রতিবছর বিপুল পরিমাণ রেমিট্যান্স দেশে পাঠাই, অথচ একজন প্রবাসী মারা গেলে তার লাশ পাঠাতে মানুষের কাছে হাত পাততে হয়। এর চেয়ে বেদনাদায়ক আর কিছু হতে পারে না।

প্রবাসী ব্যবসায়ী জুমন আহমদ বলেন, “কামরান মাত্র চার মাস আগে দেশে গিয়ে বিয়ে করেছিলেন। নতুন সংসারের সুখ আর সচ্ছলতার আশায় বিয়ের মাত্র তিন মাস পরই আবার পর্তুগালে কর্মস্থলে ফিরে আসেন। কিন্তু ভাগ্য তাকে আর দেশে জীবিত ফিরতে দিল না।

স্থানীয় সময় জুলাই রাতে পর্তুগালের সেতুবাল জেলার আলমেদা এলাকায় কর্মস্থল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন কামরান। তাকে আলমেদা হাসপাতালে ভর্তি করা হলে পরদিন বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রোববার লিসবনের সেন্ট্রাল মসজিদে জোহরের নামাজের পর কয়েক শতাধিক প্রবাসীর অংশগ্রহণে তার জানাজা অনুষ্ঠিত হয়।

কামরানের বাড়ি সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের খাগদিওর গ্রামে। তিনি প্রয়াত মুতলিব আলীর তৃতীয় সন্তান। দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস টি এম ফখর উদ্দিন জানান, নিহতের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। নতুন পুত্রবধূসহ পরিবারের সদস্যরা এখন প্রিয়জনের মরদেহের অপেক্ষায় রয়েছেন।

  • প্রতিশ্রুতি ছিল সরকারের, বাস্তবে এগিয়ে এলেন প্রবাসীরাই

প্রসঙ্গত, প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী দায়িত্ব গ্রহণের পর একাধিকবার বলেছেন, বিদেশে কর্মরত কোনো বাংলাদেশি মারা গেলে তার মরদেহ দেশে ফিরিয়ে আনার দায়িত্ব সরকার নেবে। তিনি প্রবাসীদের 'রেমিট্যান্সযোদ্ধা' উল্লেখ করে তাদের মরদেহ দ্রুত সম্মানজনকভাবে দেশে পাঠানোর লক্ষ্যে প্রয়োজনীয় নীতিগত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের কথাও জানান।

তবে কামরানের মরদেহ দেশে পাঠানোর ক্ষেত্রে সেই প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন দেখা যায়নি বলে অভিযোগ করেছেন তার স্বজন প্রবাসী বাংলাদেশিরা। তাদের দাবি, দূতাবাসের সীমাবদ্ধতার কারণে শেষ পর্যন্ত প্রবাসীদের চাঁদায় অর্থ সংগ্রহ করেই মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করতে হয়েছে।

এদিকে প্রবাসীদের মরদেহ পাঠানোর বিষয়ে দূতাবাসের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংশ্লিষ্ট কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

কামরানের মৃত্যু শুধু একটি পরিবারের অপূরণীয় ক্ষতিই নয়, বরং বিদেশে কর্মরত বাংলাদেশিদের কল্যাণে ঘোষিত সরকারি উদ্যোগগুলোর বাস্তবায়ন কতটা কার্যকর-সেই প্রশ্নও নতুন করে সামনে এনে দিয়েছে।