ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার ইতালির নাপোলিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের তরুণ শরিফুলের মৃত্যু মাদক মামলায় মিশরীয় উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ্ড সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, নেপথ্যে কী কারণ? মেয়ের বিয়ের টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না ইসমাইলের, বনানীতে মিলল মরদেহ

যুক্তরাজ্যে ইসলামিক সমাবেশে হামলার সন্দেহে ১২ জন গ্রেপ্তার, ৩ জনের বিরুদ্ধে হত্যা ষড়যন্ত্রের অভিযোগ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬, ১২:২২ এএম

যুক্তরাজ্যে ইসলামিক সমাবেশে হামলার সন্দেহে ১২ জন গ্রেপ্তার, ৩ জনের বিরুদ্ধে হত্যা ষড়যন্ত্রের অভিযোগ
সাফোকের শ্রাবল্যান্ড হল। অনুষ্ঠান চলাকালীন সময়েই পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজনদের গ্রেপ্তার করে।Photograph: David Goddard/Getty Images

যুক্তরাজ্যের সাফোক (Suffolk) কাউন্টিতে অনুষ্ঠিত একটি বৃহৎ ইসলামিক ধর্মীয় সমাবেশকে লক্ষ্য করে কথিত উগ্র ডানপন্থী (ফার-রাইট) হামলার পরিকল্পনার অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গ্রেপ্তার হওয়াদের মধ্যে তিনজনের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের (Conspiracy to Murder) অভিযোগ আনা হয়েছে। তদন্ত পরিচালনা করছে যুক্তরাজ্যের কাউন্টার টেররিজম পুলিশ, যারা ঘটনাটিকেচরম ডানপন্থী সন্ত্রাসবাদ’ (Extreme Right-Wing Terrorism) সংশ্লিষ্ট হিসেবে তদন্ত করছে।

পুলিশ জানিয়েছে, সাফোকের শ্রাবল্যান্ড হল (Shrubland Hall)- চার দিনব্যাপী অনুষ্ঠিত ইউকে ইজতিমা (UK Ijtima)-কে কেন্দ্র করে একটি সম্ভাব্য গুরুতর নিরাপত্তা হুমকির তথ্য পাওয়া যায়। এই সমাবেশে প্রায় ১৫ হাজার মুসল্লি অংশ নেন।

তদন্তের অংশ হিসেবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে তিনজনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে এবং আরও আটজনকে সন্ত্রাসবিরোধী আইনে আটক করা হয়েছে। এছাড়া পূর্ব লন্ডন থেকে ৪৮ বছর বয়সী এক নারীকে একজন অপরাধীকে সহায়তা করার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে একজনের বয়স ৮২ বছর বলেও জানিয়েছে পুলিশ।

'ইজতিমা', যার অর্থসমাবেশ’, ছিল মুসলিমদের ইবাদত, ধর্মীয় শিক্ষা আত্মশুদ্ধিমূলক আলোচনার একটি বৃহৎ আয়োজন। আয়োজকদের পক্ষ থেকে গণমাধ্যমের সঙ্গে সমন্বয়কারী রুমান মুহিত জানান, বিভিন্ন দেশ থেকে আগত মুসল্লিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে চলছিল। তবে শনিবার রাতে পুলিশ একটি বিশ্বাসযোগ্য নিরাপত্তা হুমকির তথ্য জানালে আয়োজকদের অনুরোধ করা হয় অনুষ্ঠানটি নির্ধারিত সময়ের আগেই শেষ করতে। পরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অনুষ্ঠানটি আগেভাগেই সমাপ্ত করা হয় এবং একটি মেজর ইনসিডেন্ট ঘোষণা করা হয়।

কাউন্টার টেররিজম পুলিশ জানিয়েছে, সম্ভাব্য হামলার আশঙ্কায় সাফোক পুলিশ আয়োজকদের অনুষ্ঠান দ্রুত শেষ করার পরামর্শ দেয়। একই সঙ্গে তারা জানিয়েছে, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট জনসাধারণের জন্য অন্য কোনো তাৎক্ষণিক হুমকি নেই

রবিবার সোমবার গ্রেটার ম্যানচেস্টার, লন্ডন, এসেক্স, ইপসউইচ এবং সারে এলাকায় অভিযান চালিয়ে এসব গ্রেপ্তার করা হয়। তদন্তের স্বার্থে যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে একাধিক ঠিকানায় তল্লাশি অব্যাহত রয়েছে।

লন্ডন কাউন্টার টেররিজম পুলিশের প্রধান কমান্ডার Helen Flanagan বলেন, সম্ভাব্য গুরুতর হুমকির তথ্য পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, এই ঘটনার লক্ষ্যবস্তু একটি ইসলামিক অনুষ্ঠান হওয়ায় মুসলিম সম্প্রদায়ের উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক।

এদিকে Muslim Council of Britain (এমসিবি) এক বিবৃতিতে জানায়, ঘটনাটিকে বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। সম্প্রতি উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে বর্ণবাদী সহিংসতা এবং স্কটল্যান্ডের এডিনবরায় সন্ত্রাস-সংশ্লিষ্ট হামলার পর এই ঘটনাও প্রমাণ করে যে যুক্তরাজ্যে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে হুমকি বাস্তব। সংগঠনটি কেবল নিন্দা নয়, কার্যকর নীতি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান