ঢাকা ১৬ চৈত্র ১৪৩২, সোমবার, ৩০ মার্চ ২০২৬
ঢাকা ১৬ চৈত্র ১৪৩২, সোমবার, ৩০ মার্চ ২০২৬
সর্বশেষ
‘সীমান্তে পিঠ দেখাবো না বুক দেখাবো’ ঘোষণা দেওয়া অন্তর্বর্তী সরকারের ৮ মাসে ২৪৭৯ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ মব সৃষ্টি করে ইউটিউবার আর এস ফাহিম আটক, দেওয়া হলো পুলিশে গ্রিসে যাবার পথে সাগরে মৃত্যু : ভাসমান ২১ বাংলাদেশি উদ্ধার, মৃতদের ৮ জন সুনামগঞ্জের এক দিনে সর্বোচ্চ হামলা ইরানে, মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন কয়েক হাজার মার্কিন সেনা মেয়র লুৎফুর রহমানের দাবি: ৪ বছরে ১১০ কর্মসূচি বাস্তবায়ন আবু তাহের এমবিই সম্মানে ভূষিত যুদ্ধে নতুন মোড়: যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র হবিগঞ্জের মাধবপুরে তাহেরীর ওয়াজ মাহফিল ঘিরে ১৪৪ ধারা যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, কীভাবে দেওয়া হলো? বিয়েবাড়িতে গান বাজানোর জেরে মারধরের অভিযোগ, কনের নানা-নানি বাড়িছাড়া যুক্তরাষ্ট্রের সেনাদের আশ্রয় দিলেই হামলা, ইরানের হুঁশিয়ারি ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি কোর্সের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত স্মৃতিসৌধে জয়বাংলা স্লোগান দেওয়ায় ৩ জন আটক, রংপুরে বঙ্গবন্ধুর ভাষণের কারণে হেনস্থা, যশোরে বঙ্গবন্ধুর নাম ঢেকে শ্রদ্ধাঞ্জলি ‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান নেই’ বক্তব্য রাখায় বের করে দেওয়া হলো অনুষ্ঠান থেকে ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল ‘ডিপ স্টেট’: আসিফ মাহমুদের বক্তব্যে তোলপাড়া সন্তানকে হাসপাতালে নেওয়ার পথে তেলের লাইনে সাড়ে চার ঘণ্টা ইসলামাবাদের অনুরোধে ইরানি দুই শীর্ষ নেতাকে বাঁচিয়ে রেখেছে ইসরায়েল? পদ্মায় বাস দুর্ঘটনা: উদ্ধার অভিযানে ২৬ মরদেহ আপাসেন-এর জুডিশিয়াল রিভিউ (বিচারিক পুনর্বিবেচনা) আবেদন খারিজ মার্কিন কংগ্রেসে ১৯৭১ সালের গণহত্যার স্বীকৃতির প্রস্তাব ২৫ মার্চ কালরাত স্মরণে ‘ব্ল্যাক আউট’ হয়নি, ছিল না কোন রাষ্ট্রীয় কর্মসূচি যুক্তরাজ্যের পার্লামেন্টে উৎসবমুখর আয়োজন ৫০ জন যাত্রী নিয়ে দৌলতদিয়া ফেরিঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে বাস হাজতখানায় নেওয়ার পথে মাসুদ উদ্দিন চৌধুরীর গায়ে ময়লা পানি নিক্ষেপ ‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার, কি বার্তা দিল সরকার? সিলেটে মাজারে হামলা, বাউলগানের আসর পণ্ড বাংলাদেশসহ ৭৫ দেশের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে মধ্যস্থতায় তিন দেশ, আলোচনা কতটা ফলপ্রসূ?

গ্রিসে যাবার পথে সাগরে মৃত্যু : ভাসমান ২১ বাংলাদেশি উদ্ধার, মৃতদের ৮ জন সুনামগঞ্জের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ১০:৩৯ এএম

গ্রিসে যাবার পথে সাগরে মৃত্যু : ভাসমান ২১ বাংলাদেশি উদ্ধার, মৃতদের ৮ জন সুনামগঞ্জের
গ্রিসে যাবার পথে সাগরে মৃত্যুর ঘটনা ঘটছে অহরহ। ফাইল ছবি

সাগরে মৃত্যু, গ্রিস উপকূলে ২৬ জন উদ্ধার

উত্তর আফ্রিকা থেকে ইউরোপগামী অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি রাবারের নৌকায় অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে।

গ্রিস উপকূলে শুক্রবার (২৭ মার্চ) ওই নৌযান থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ২৬ জনকে, যাদের মধ্যে ২১ জনই বাংলাদেশি।


ক্রিট দ্বীপের কাছে উদ্ধার অভিযান

দ্য গার্ডিয়ান ও আল জাজিরা বার্তা সংস্থা এএফপির বরাতে জানিয়েছে, ক্রিট দ্বীপের কাছাকাছি ইউরোপীয় সীমান্ত সংস্থার একটি জাহাজ এক নারী ও এক শিশুসহ ২৬ জনকে উদ্ধার করে।

উদ্ধারকৃতদের মধ্যে ২১ জন বাংলাদেশি ছাড়াও চারজন দক্ষিণ সুদানের এবং একজন শাদের নাগরিক রয়েছেন। তাদের মধ্যে দুজনকে ক্রিট দ্বীপের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।


মরদেহ সাগরে ফেলে দেওয়ার অভিযোগ

নৌযানটির জীবিত বেঁচে ফেরা যাত্রীরা জানিয়েছেন, নিহতদের মরদেহ ভূমধ্যসাগরে ফেলে দেওয়া হয়েছে।

কোস্টগার্ড জানায়, গত ২১ মার্চ নৌকাটি পূর্ব লিবিয়ার বন্দরনগরী তবরুক থেকে যাত্রা শুরু করে গ্রিসের উদ্দেশ্যে। পথিমধ্যে দিক হারিয়ে ফেলে নৌকাটি। খাবার ও পানির অভাবে ছয় দিন ভেসে থাকার পর মৃত্যুর ঘটনা ঘটে। পরে মানবপাচারকারীদের নির্দেশে মরদেহগুলো সাগরে ফেলে দেওয়া হয়।


পাচারের অভিযোগে গ্রেপ্তার দুইজন

ঘটনার পর গ্রিস কর্তৃপক্ষ ১৯ ও ২২ বছর বয়সী দক্ষিণ সুদানের দুইজনকে গ্রেপ্তার করেছে।

তাদের বিরুদ্ধে ‘অবৈধ অনুপ্রবেশ’ ও ‘অবহেলাজনিত হত্যার’ অভিযোগে তদন্ত চলছে।


প্রতিকূল আবহাওয়া ও চরম ক্লান্তিতে মৃত্যু

অভিবাসনপ্রত্যাশীদের নৌযানটি দক্ষিণ ক্রিটের আইরাপেত্রা শহর থেকে ৫৩ নটিক্যাল মাইল দক্ষিণে অবস্থান করছিল।

কোস্টগার্ডের এক মুখপাত্র জানান, দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ যাত্রায় নৌকাটি প্রতিকূল আবহাওয়ার মুখে পড়ে। খাবার ও পানির তীব্র সংকটে চরম ক্লান্তির কারণে ২২ জনের মৃত্যু হয়েছে।


ইউরোপগামী অভিবাসনে বাড়ছে মৃত্যুর সংখ্যা

ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ‘ফ্রন্টেক্স’ মার্চের শুরুতে জানায়, ইউরোপে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে ২০২৬ সালের প্রথম দুই মাসে মৃত্যুর সংখ্যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি হয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ভূমধ্যসাগরে ৫৫৯ জনের মৃত্যু হয়েছে, যেখানে গত বছর একই সময়ে ছিল ২৮৭ জন।


আগের দুর্ঘটনার নজির

গত ডিসেম্বরে ক্রিট দ্বীপের দক্ষিণ-পশ্চিমে একটি ডুবন্ত রাবার বোট থেকে ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়।

সেসময় গ্রিস কর্তৃপক্ষ দুজনকে জীবিত উদ্ধার করে জানায়, আরও ১৫ জন পানিতে ডুবে মারা গেছেন, যাদের মরদেহ আর উদ্ধার করা সম্ভব হয়নি।


মৃতদের ৮ জন সুনামগঞ্জের

দিরাই ও জগন্নাথপুরে শোকের ছায়া

অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে ডুবে সুনামগঞ্জের দিরাই ও জগন্নাথপুর উপজেলার আট যুবকের মৃত্যুর খবর পেয়েছে পুলিশ।

সুনামগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের পরিদর্শক (ডিআইও-১) মো. আজিজুর রহমান শনিবার (২৮ মার্চ) রাতে বলেন,
“আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি, দিরাই ও জগন্নাথপুরের আটজন মারা গেছেন।

“তবে লোকজন আরও দুজন মারা গেছেন বলে জানিয়েছেন। সব বিষয়ে আমরা খোঁজ-খবর নিচ্ছি।”


পরিবারের কাছে পৌঁছাচ্ছে মৃত্যুসংবাদ

উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ ও ‘ভুক্তভোগী’ পরিবারের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, দিরাই উপজেলার চারজন এবং জগন্নাথপুরের পাঁচজনের মৃত্যুর খবর পরিবারে পৌঁছেছে।

তবে বিষয়টি এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। অনেকেই আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে এসব তথ্য জেনেছেন।


দিরাইয়ের নিহতদের পরিচয়

দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তারাপাশা গ্রামের নূ্রুজ্জামান সরদার ময়না, সাজিদ, শাহান এবং রাজানগর ইউনিয়নের ররনারচরের মুজিবুর রহমানের মৃত্যুর খবর গ্রামে পৌঁছেছে বলে স্বজনরা জানিয়েছেন।

ময়নার মামা উমেদ আলী বলেন,
“তিন ভাই ও চার বোনের মধ্যে ময়না ছিল সবার আদরের। তার বাবা ১২ লাখ টাকা চুক্তিতে তার ছেলেকে ইতালি পাঠিয়েছিলেন। জমি বিক্রি করে, গরু বিক্রি করে দালালের হাতে টাকা তুলে দিয়েছেন।

“এখন টাকাও গেল; ছেলেও চিরদিনের জন্য হারিয়ে গেল। আমরা দালাল চক্রের বিচার চাই।”


দালাল চক্রের ফাঁদে তরুণরা

তারাপাশা গ্রামের বাসিন্দা ও কুলঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য শাহনুর মিয়া বলেন,
“ইউরোপে যাওয়ার স্বপ্নে জমিজমা, হালের গরু, মায়ের গয়না বিক্রি করে তরুণরা দালালের ফাঁদে পড়েছিল। লিবিয়ায় তারা সাগরে ডুবে মারা গেছে। যুবকদের পরিবারে কান্নার রোল চলছে।”


প্রশাসনের পদক্ষেপ

দিরাই থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন,
“আমরা খবর পেয়ে পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। তাদের সঙ্গে কথা বলে এবং তারা অভিযোগ দিলে আমরা আইনি ব্যবস্থা নেব।”

দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জীব সরকার বলেন,
“আমরা শুনেছি এখানকার কয়েকজনের কথা। ফেইসবুকেও দেখেছি। আমি ওই সব এলাকার ইউপি চেয়ারম্যানদের সঙ্গে কথা বলেছি। তারা বিষয়টি নিশ্চিত হতে তাদের (নিহতদের) বাড়িতে যাচ্ছেন। পরে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারব।”


জগন্নাথপুরের নিহতদের তথ্য

জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও গ্রামের হাবিবুর রহমানের ছেলে আমিনুর রহমান (৩৫), টিয়ারগাঁও গ্রামের আখলুছ মিয়ার ছেলে শায়ক মিয়া (২০), ইছগাঁও গ্রামের মো. আলী, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের কবিরপুর গ্রামের মো. নাঈম আহমদ ও মনির হোসেনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে দাবি করা হচ্ছে।

নাঈম আহমদের ভাই ঝিনুক মিয়া বলেন,
“আমার ভাই নাঈম আহমদকে ‘গেইম ঘরে’ (লোকজনকে স্থানান্তরের জন্য যেখানে অস্থায়ীভাবে রাখা হয়) নিয়ে সাগরে নৌকায় তুলেছিল দালালের লোকজন।

“আমরা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারছি না কয়েকদিন ধরে। আজ শুনেছি সে সাগরে মারা গেছে। আমরা দালালের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।”


নিঃস্ব পরিবার, ভেঙে পড়া স্বপ্ন

চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল বলেন,
“আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি আমার ইউনিয়নের নাঈম আহমদ ও মনির মিয়া নামের দুই যুবক সাগরে মারা গেছেন। তারা গ্রিসে যেতে দালালকে মোটা অংকের টাকা দিয়েছিল। এখন পরিবারগুলো নিঃস্ব হয়ে গেছে।”


আরও একজনের মৃত্যুর খবর

এ ছাড়া দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের ফাহিম নামের আরেক যুবকের মৃত্যুর খবরও ছড়িয়ে পড়েছে।