ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মারধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার

সিলেটে মাজারে হামলা, বাউলগানের আসর পণ্ড

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ১১:৪৯ এএম

সিলেটে মাজারে হামলা, বাউলগানের আসর পণ্ড

সিলেটের বিশ্বনাথ উপজেলায় হামলা চালিয়ে বাউলগানের আসর পণ্ড করার ঘটনা ঘটেছে।
স্থানীয় একদল ব্যক্তি হামলা চালিয়ে ভবিষ্যতে গানের আসর বসালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকিও দেন।

রোববার (২২ মার্চ) রাতে বিশ্বনাথ উপজেলার শ্রীপুর গ্রামে ইব্রাহিম শাহ মাজারের পাশে এ ঘটনা ঘটে।
গানের আসরে হামলার একটি ভিডিও সোমবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

শতবর্ষের ঐতিহ্যের আসর

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, ইব্রাহিম শাহ মাজারকে কেন্দ্র করে প্রায় ১০০ বছর ধরে নির্দিষ্ট সময়ে বাউলগানের আসর হয়ে আসছে।
এতে সিলেট বিভাগের বিভিন্ন এলাকার ভক্ত ও দর্শনার্থীরা অংশ নেন।

এবারও তিন দিনব্যাপী আয়োজন করা হয়। কিন্তু দ্বিতীয় দিন রোববার রাতে শতাধিক লোক সংঘবদ্ধ হয়ে হামলা চালিয়ে আসরটি পণ্ড করে দেয়।

পুলিশের বক্তব্য

মঙ্গলবার সকাল সোয়া আটটার দিকে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান,
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

তিনি বলেন, মাজারের ভেতরে নয়, মূল ভেন্যুর বাইরে গ্রামের পাশে তৈরি একটি মঞ্চে গান হচ্ছিল।
স্থানীয় মানুষের ঘুমে ব্যাঘাত ঘটায় তারা এসে গান বন্ধ করে দেয়।

হামলার ভিডিওতে যা দেখা গেছে

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়—
হামলাকারীরা মঞ্চে উঠে এলোপাতাড়ি ভাঙচুর চালায়।

  • বাদ্যযন্ত্র ও সাউন্ড সিস্টেম ভাঙচুর
  • দর্শকদের বসার চেয়ার নষ্ট
  • মঞ্চে উঠে স্লোগান দেওয়া

এরপর তারা মিছিল করে ঘটনাস্থল ত্যাগ করে।

আয়োজকদের অভিযোগ

মাজারের খাদেম দুদু মিয়া অভিযোগ করেন, প্রায় এক শতাব্দী ধরে মাজারকে ঘিরে ওরস অনুষ্ঠিত হয়ে আসছে এবং প্রতি বছর বহু ভক্ত এতে অংশ নেন।

তার দাবি— রোববার রাতে এক ব্যক্তি তার সাঙ্গোপাঙ্গ ও আত্মীয়স্বজন নিয়ে এসে আকস্মিক হামলা চালান। ঘটনার আগে কোনো অভিযোগ জানানো হয়নি।

তিনি আরও অভিযোগ করেন,

হামলাকারীরা পরদিন ভোরে পাশের মসজিদের জানালার গ্লাস ভেঙে ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করে এবং মাজারের ভক্তদের দোষারোপ করে।

সমাধানের পথে দুই পক্ষ

এ বিষয়ে ওসি গাজী মাহবুবুর রহমান বলেন, মাজার বা মূল ভেন্যুতে বড় ধরনের ক্ষতি হয়নি এবং অনুষ্ঠানও চলমান রয়েছে।

তিনি জানান,

উভয় পক্ষই নিজেদের ভুল স্বীকার করেছে। রাতে গান বাজিয়ে ঘুমের ব্যাঘাত ঘটানো যেমন ঠিক হয়নি, তেমনি জোর করে অনুষ্ঠান বন্ধ করাও ঠিক হয়নি।

স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার সিদ্ধান্ত হয়েছে এবং একটি তারিখও নির্ধারণ করা হয়েছে।
ফলে কোনো পক্ষই মামলা-মোকদ্দমা করেনি।