ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মারধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার

সামনে কঠিন সময় আসছে, তেল ও নিত্যপণ্যের দাম বাড়বে: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬, ০৯:৩৩ পিএম

সামনে কঠিন সময় আসছে, তেল ও নিত্যপণ্যের দাম বাড়বে: মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

যুদ্ধের প্রভাব নিয়ে সতর্কবার্তা

ইরানের সঙ্গে ইসরায়েল-আমেরিকার যুদ্ধ পরিস্থিতির কারণে সামনে কঠিন সময় আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন,

‘আমাদের সামনে কিন্তু খুব ভালো সময় না। একটু কঠিন সময়। এই যুদ্ধটা আমাদের একটু ক্ষতি করছে। আমাদের তেলের দাম বাড়বে, আমাদের জিনিসপত্রের দাম বেড়ে যাবে, কিন্তু সেগুলোকে সয়ে নিয়ে আমাদেরকে এগোতে হবে।’


কোথায় ও কখন বক্তব্য

সোমবার (২৩ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে 'নেহা নদী' পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


খাল খনন ও পানি ব্যবস্থাপনা

বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ১৯৭৬ সালে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন উল্লেখ করে তিনি বলেন,

‘ওই খাল কাটা যদি অব্যাহত থাকতো, তাহলে আমাদের পানির সমস্যা থাকতো না।’


কৃষি ও সামাজিক উদ্যোগ

কৃষকদের জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরে ফখরুল বলেন,

‘তারেক রহমান সাহেবও ওই কাজগুলো করছেন, যেগুলো কৃষকদের সাহায্য করবে।’

পাশাপাশি নারীদের জন্য ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির কথাও উল্লেখ করেন তিনি।


খাল পুনঃখনন পরিকল্পনা

সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনার কথা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন,

‘ওই যে কিছু সংখ্যক নেতারা বাড়িতে যায়...খালি বেহেশত দেওয়ার টিকিট আছে...তো বেহেশতে তো নিতে পারলো না এবার। আমরা আমাদের কাজ দিয়ে ইনশাল্লাহ বেহেশতে যাব।’


ধর্ম নিয়ে সতর্কতা

তিনি বলেন,

‘একটা জিনিস মনে রাখবেন, ধর্মটাকে বিক্রি করে কিছু করা যায় না। ধর্মটা মানুষের অন্তরের ব্যাপার এবং বাংলাদেশের ৯৫ ভাগ মানুষ হচ্ছে ধার্মিক। ধর্মকে তারা ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান করে। ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে না।’

আরও বলেন,

‘আমার মা-বোনদের কাছে একটা নিবেদন, আপনাদেরকে সবার আগে ওরা ভোলায়—ওই বেহেশতে যাওয়ার কথা বলে অনেকে ভোলায়। ওই কথায় ভুলে লাভ হবে না। এক ইবাদত ছাড়া, আল্লাহর সন্তুষ্টি বিধান ছাড়া আমি বেহেশতে যেতে পারবো না। নামাজ-রোজা অন্যান্য সব কাজগুলো করতে হবে। সবার আগে সৎ হতে হবে। কোরআনের প্রত্যেকটা জায়গায় এটাকে সবচেয়ে জোর দেওয়া যে, সৎভাবে জীবন যাপন করো। তোমার রুজিটা যেন হয় হালাল। হারাম রুজি আপনার কোনোদিন কাজে আসবে না, বরং ক্ষতি হবে। ওই জন্য আমি সবাইকে অনুরোধ করব, বিশেষ করে যারা আমার সঙ্গে রাজনীতি করেন বিএনপির, আমিও বিএনপি করি। সরকারি কর্মকর্তাদের বলি, পানি উন্নয়নের কর্মকর্তাকে বলি, যারা কাজটা নিয়েছেন তাদেরকে বলি, সৎভাবে খালটা কাটবেন। যাতে আল্লাহ তায়ালা খুশি হয়, এলাকার মানুষ খুশি হয়, কেউ যেন অভিযোগ না করে যে, ভাই আপনি তো উদ্বোধন করলেন চলে গেলেন, তারপর আর একটা কোদালও পড়ে নাই, মাটিও কাটে নাই,’ যোগ করেন তিনি।


শৃঙ্খলার ওপর জোর

সবাইকে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন,

‘আজকে আমি এখানে এসে আপনাদের শৃঙ্খলা দেখিনি। এটাতে আমি খুব কষ্ট পেয়েছি। আপনাদের শৃঙ্খলা থাকবে না কেন? প্রত্যেকটা জিনিস সুন্দর করে গুছিয়ে করবেন। তাহলে কাজটা ঠিক হবে না। না হলে হবে না। একটা কথা আমাদের মনে রাখতে হয় যে, আমাদের জাতি হিসেবে যদি উপরে উঠতে হয়, শৃঙ্খলা ছাড়া কেউ উপরে উঠতে পারে না।’


জ্বালানি সংকট ও আইনশৃঙ্খলা

বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন,

‘এখন একটা বড় সংকট দেখা দিয়েছে না? তেল নাই। যুদ্ধ লেগেছে ইরান আর আমেরিকা-ইসরায়েলের, সাপ্লাই কম। এরপর হঠাৎ দেখা গেল যে আমার ঠাকুরগাঁওতে একটা পেট্রল পাম্প ভাঙ্গি দিলো, ছোড়ারা ভাঙ্গি দিলো কেনে? কইছে উহাকে দিবার চায় নাই নাকি। তো ভাই তুমি পাম্পটা ভাঙলে কেন? অভিযোগ থাকলে যারা দায়িত্বশীল আছে তাদেরকে বলো, মব আমরা তৈরি করতে দেবো না। মবকে আমরা কঠোর হস্তে দমন করব।’

ওই রাতেই আইনি ব্যবস্থা নেওয়ায় জেলা পুলিশ সুপারকে ধন্যবাদ জানান তিনি।


আইনের প্রতি আহ্বান

সবাইকে সতর্ক করে তিনি বলেন,

‘সবাই সাবধান থাকবেন। কোথাও গায়ের জোরে আইনের বাইরে গিয়ে কোনো কাজ করবেন না। এটা আমরা হতে দেবো না। এটা মাথায় রাখবেন, আইন মেনে চলবেন,’ যোগ করেন তিনি।


অনুষ্ঠানে উপস্থিতি ও প্রকল্প ব্যয়

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা ও পুলিশ সুপার বেলাল হোসেনসহ অনেকে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগামী তিন মাসের মধ্যে ১ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে ৫ দশমিক ৮ কিলোমিটার নেহা নদী পুনঃখনন কাজ সম্পন্ন করা হবে।