ঢাকা ৪ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
ঢাকা ৪ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
সর্বশেষ
ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন? হরমুজ প্রণালি দিয়ে দিনে ১৫ জাহাজ যেতে দেবে ইরান, ট্রাম্পের ক্ষোভ শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের ভিসি, অধ্যাপকসহ ৩০জনেরই সাজা যুদ্ধবিরতির একদিন পরও হরমুজ প্রণালি বন্ধ ২০ বছরে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, আওয়ামী লীগের বিরুদ্ধে ২০ মাসেই ‘লক্ষাধিক’ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা, কোন পক্ষ কী বলছে বাংলাদেশি ভিসা প্রক্রিয়ায় ১৩ দেশের কড়া বার্তা: দালাল এড়িয়ে চলুন টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও মেয়র নির্বাচন ৭ মে

৬ সিটি করপোরেশনে বিএনপি নেতাদের প্রশাসক নিয়োগ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১০ পিএম

৬ সিটি করপোরেশনে বিএনপি নেতাদের প্রশাসক নিয়োগ
নতুন নিয়োগ পাওয়া ৬ সিটির মেয়র

ঢাকার দুই সিটিসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে ছয়জন বিএনপি নেতাকে প্রশাসক হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার। নিয়োগপ্রাপ্তদের মধ্যে কেউ কেউ সাম্প্রতিক সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন। আবার কেউ দলের মনোনয়ন চেয়েও পাননি।

রোববার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, সংশ্লিষ্ট করপোরেশনগুলো পুনর্গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখার যুগ্ম সচিব মাহবুবা আইরিন বলেন, "২০২৪ সালের অধ্যাদেশ অনুযায়ী ব্যক্তি পর্যায়ে এই ছয়জনকে প্রশাসকের দায়িত্ব দেয়া হয়েছে।"

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

এই সিটির প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মো. আব্দুস সালাম।

তিনি এক সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ছিলেন। সর্বশেষ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-এর প্রধান নির্বাচনি এজেন্টের দায়িত্ব পালন করেন আব্দুস সালাম।

ঢাকা উত্তর সিটি করপোরেশন

এ সিটির প্রশাসক হয়েছেন বিএনপি নেতা মো. শফিকুল ইসলাম খান।

সাম্প্রতিক নির্বাচনে তিনি ঢাকা-১৫ আসনে বিএনপির প্রার্থী ছিলেন। সেখানে তিনি শফিকুর রহমান-এর কাছে পরাজিত হন।

খুলনা সিটি করপোরেশন

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জুকে খুলনা সিটির প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে।

খুলনা-২ আসনের সাবেক এই সংসদ সদস্য এবারের নির্বাচনেও একই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জামায়াতের প্রার্থীর কাছে হেরে যান।

সিলেট সিটি করপোরেশন

জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীকে সিলেট সিটির প্রশাসক করা হয়েছে।

এবারের নির্বাচনে তিনি সিলেট-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে মনোনয়ন না দিয়ে সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনে তাকে বিএনপির নির্বাচন সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক মো. সাখাওয়াত হোসেন খান প্রশাসকের দায়িত্ব পেয়েছেন।

২০১৬ সালের সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পরাজিত হন। এবারের সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে দলের মনোনয়ন চাইলেও পাননি।

গাজীপুর সিটি করপোরেশন

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকারকে গাজীপুর সিটির প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

গত সংসদ নির্বাচনে তিনি গাজীপুর-২ আসনে দলের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

আগের প্রেক্ষাপট

২০২৪ সালের ৮ অগাস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর ১৯ অগাস্ট দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এখন স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।