ঢাকা ৫ ফাল্গুন ১৪৩২, বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা ৫ ফাল্গুন ১৪৩২, বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
সর্বশেষ
শেখ সেলিম পরিবারসংশ্লিষ্ট ৩ জন মন্ত্রী-এমপি কেমন হলো নতুন মন্ত্রিসভা? বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট তারেক রহমানের মন্ত্রিসভায় নতুন মুখের প্রধান্য তারেক রহমান সংসদের নেতা, বিনাশুল্কের গাড়ি ও সরকারি প্লট ‘নেবেন না’ বিএনপির এমপিরা ষড়যন্ত্র ভেস্তে গেল, সংবিধান সংস্কার পরিষদের শপথে অংশ নেয়নি বিএনপি শেখ হাসিনার ভারতে অবস্থান দুদেশের সম্পর্কে ‘বাধা’ হবে না সিইও-এর পদত্যাগ, ফরেনসিক তদন্ত ও ট্রাস্টি বোর্ড পুনর্গঠনে চারিটি কমিশনের হস্তক্ষেপ দাবি শপথ অনুষ্ঠানে যাচ্ছেন ব্রিটিশ আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা পারিবারিক কারণ দেখিয়ে দেশ ছাড়লেন বিসিবি সভাপতি বুলবুল ভোট–পরবর্তী সহিংসতা: দেশে ‘৭ মৃত্যু, আহত ৩৫০’ মঙ্গলবার এমপিদের কয়টি শপথ? মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭ বাড়ি ওমরাহ শেষে সৌদি আরবের সড়কে প্রাণ গেল ৫ বাংলাদেশির আলহাজ বশির উদ্দিন আহমদ সাহেবের ইন্তেকালে দারুল হাদিস লাতিফিয়ার শোক প্রকাশ মধ্যপ্রাচ্যে আবারও মার্কিন রণতরী: ইরানের সঙ্গে কী ঘটছে? নামাজের সঠিক সময়সূচি নিয়ে পনের বছরের গবেষণার ফল প্রকাশ প্রধানমন্ত্রীর হিসেবে তারেক রহমান কোথায় থাকবেন? বিএনপি’র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা? এমপি ও মন্ত্রিসভার শপথ মঙ্গলবার, প্রতিবাদ কর্মসূচি দিল জামায়াত জোট দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যয় ব্যক্ত করলেন তারেক রহমান ৩ দিনের মধ্যে এমপিদের শপথ, পড়াবেন সিইসি সংসদ নির্বাচন ২০২৬ : নির্বাচিত সংসদ সদস্যদের তালিকা ভোটের ফলাফল ‘পাল্টে দেওয়ার’ অভিযোগ ১১ দলীয় ঐক্যের আলোচিত মুখ মান্না, আমজনতার তারেকসহ জামানত হারালেন যারা নির্বাচনে কোন দল কত আসন পেল? রংপুরে ‘লাঙলের জানাজা’ ! ‘আমার তারেক ভাই’ সম্বোধন করে তারেক রহমানকে মমতার শুভেচ্ছা জামানত হারালেন নাগরিক ঐক্যের মান্না

তারেক রহমান সংসদের নেতা, বিনাশুল্কের গাড়ি ও সরকারি প্লট ‘নেবেন না’ বিএনপির এমপিরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৯ পিএম

তারেক রহমান সংসদের নেতা, বিনাশুল্কের গাড়ি ও সরকারি প্লট ‘নেবেন না’ বিএনপির এমপিরা
বিএনপির সংসদীয় দলের বৈঠক

বিএনপির সংসদীয় দলের প্রথম সভায় সর্বসম্মত সিদ্ধান্তে দলের চেয়ারম্যান তারেক রহমান-কে ত্রয়োদশ জাতীয় সংসদের নেতা নির্বাচিত করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনে সংসদীয় দলের এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বিষয়টি জানান।

তিনি বলেন,
“এটা একটি ঐতিহাসিক মূহুর্ত যে দীর্ঘ ফ্যাসিস্ট সরকারের নির্যাতন-নিপীড়ন, গণতন্ত্রকে ধবংস করে দেওয়া, সংসদকে অকার্য্কর করা এই পর্বের পরে জনগণের অনেক রক্তের বিনিময়ে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটি সংসদ পেয়েছি। এই সংসদের মধ্য দিয়ে আমরা সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে আমরা আমাদের তরুন নেতা জনাব তারেক রহমানকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করেছি।”

দেশ পরিচালনায় অগ্রগতির প্রত্যাশা ব্যক্ত করে তিনি আরও বলেন,
“আমরা আশাবাদী তার (তারেক রহমান) নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়ে যাবে।”

ডিউটি ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না বিএনপি এমপিরা

বিএনপি মহাসচিব বলেন, “আজকে আমাদের প্রথম এই সংসদীয় দলের সভাতে সিদ্ধান্ত হয়েছে যে, বিএনপির সংসদ সদস্য তারা ডিউটি ফ্রি কোনো গাড়ি নেবেন না। এবং কোনো প্লটও নেওয়া হবে না সরকারের কাছ থেকে এই সিদ্ধান্ত আমরা নিয়েছি।”

নির্বাচনে জয়ী বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সিদ্ধান্ত নিয়েছেন, তারা কেউ শুল্কমুক্ত সুবিধায় গাড়ি ব্যবহার করবেন না।

একই সঙ্গে সরকারিভাবে কোনো প্লট বরাদ্দও গ্রহণ করবেন না বলে জানিয়েছেন তারা। সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর মঙ্গলবার জাতীয় সংসদে অনুষ্ঠিত সংসদীয় দলের প্রথম বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।


শপথ অনুষ্ঠান ও আগের সিদ্ধান্ত

এর আগে সকাল ১০টায় সংসদ ভবনের শপথ কক্ষে বিএনপির নবনির্বাচিত সাংসদেরা শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন

বিএনপির নবনির্বাচিত এমপিরা ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। মঙ্গলবার সকালে শপথ শুরুর আগে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সে সময় সালাহউদ্দিন জানান, বেলা সাড়ে ১১টায় সংসদ ভবনে সংসদীয় দলের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে।

এরপর সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।


প্রেক্ষাপট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

৩০০ আসনের মধ্যে দুই আসনের ফলাফল স্থগিত রয়েছে এবং এক প্রার্থীর মৃত্যুর কারণে একটি আসনের নির্বাচন বাতিল হয়েছে।

অবশিষ্ট ২৯৭টি আসনের ফলাফলে—

  • বিএনপি: ২০৯

  • জামায়াত: ৬৮

  • জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): ৬

  • বাংলাদেশ খেলাফত মজলিস: ২

  • ইসলামী আন্দোলন বাংলাদেশ: ১

  • গণঅধিকার পরিষদ: ১

  • বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি): ১

  • গণসংহতি আন্দোলন: ১

  • খেলাফত মজলিস: ১

  • স্বতন্ত্র প্রার্থী: ৭

সোমবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ আসন রেখে বগুড়া-৬ আসন ছেড়ে দেন। ফলে আসনটি শূন্য ঘোষণা করে গেজেট জারি করবে নির্বাচন কমিশন। পরবর্তীতে সেখানে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।