ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মারধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার

মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদকের দায়িত্ব নিলেন 

প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২১ পিএম

মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদকের দায়িত্ব নিলেন 

জাতীয় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও বহুমাত্রিক লেখক মুস্তাফিজ শফি। ১ ফেব্রুয়ারি রবিবার রাজধানীর বাংলামটরের অফিসে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

মুস্তাফিজ শফি একজন পেশাদার সাংবাদিক। দীর্ঘদিন থেকে এই পেশায় থেকে মেধা, প্রজ্ঞা ও সৃজনশীলতার মাধ্যমে একজন গুরুত্বপূর্ণ সম্পাদক হয়ে উঠেছেন। পেশাগত জীবনে তিনি দেশের শীর্ষস্থানীয় জনপ্রিয় বিভিন্ন দৈনিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে দক্ষতার সাক্ষর রেখেছেন। প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। ছিলেন দৈনিক কালের কণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠাকালীন নির্বাহী সম্পাদক। দৈনিক সমকাল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দৈনিক আমার দেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি ও যুগ্ম-বার্তা সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।

মুস্তাফিজ শফি রিপোর্টার হিসেবে কর্মজীবন শুরু করে একজন অনুসন্ধানী সাংবাদিক হিসেবে খ্যাতি অর্জন করেন। দেশে অনুসন্ধানী সাংবাদিকতায় জাতীয় পর্যায়ে যেসব প্রতিযোগিতামূলক পুরস্কার রয়েছে তিনি তার বেশিরভাগই পেয়েছেন। এরমধ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), রোটারি ইন্টারন্যাশনাল, লায়ন্স ক্লাব ও ইউনেস্কো ক্লাব মিডিয়া অ্যাওয়ার্ড, ঢাকা রিপোর্টার্স ইউনিটি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড উল্লেখযোগ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়ানো হয় তার পুরস্কারপ্রাপ্ত একাধিক প্রতিবেদন। অতিথি শিক্ষক হিসেবে নিজেও পড়ান বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। তিনি রিপোর্টার হিসেবে কাজ করেছেন দৈনিক প্রথম আলো, দৈনিক মানবজমিন, দৈনিক আজকের কাগজ প্রভৃতি দৈনিকে।

সাংবাদিকতার পাশাপাশি মুস্তাফিজ শফি একজন কবি এবং বহুমাত্রিক লেখক। তার কবিতা, কথাসাহিত্য, গবেষণা ও সাংবাদিকতা বিষয়ক প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় দুই ডজন। ভূতকল্যাণ সমিতি গ্রন্থের জন্য পেয়েছেন সিটি ব্যাংক আনন্দ-আলো সাহিত্য পুরস্কার। মুক্তিযুদ্ধ বিষয়ক একাত্তরের বিজয়িনী গ্রন্থের জন্য পেয়েছেন মোবাইল ফোন অপারেটর রবির সম্মাননা।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে মুস্তাফিজ শফি সংবাদপত্র ব্যবস্থাপনা, সংবাদ পরিবেশনায় ও সম্পাদকীয় নীতিনির্ধারণে পেশাদারিত্বের ক্ষেত্রে দূরদর্শিতার পরিচয় দিয়েছেন।

দেশ রূপান্তরেরদা দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় মুস্তাফিজ শফি বলেন, “ দীর্ঘ সাংবাদিকতা জীবনে পেশাদারিত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসেছি। সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। ‘দায়িত্বশীলদের দৈনিক' এ স্লোগান নিয়ে এগিয়ে চলা দেশ রূপান্তর পত্রিকার সঙ্গে যুক্ত হতে পেরে আমি সম্মানিত বোধ করছি। সততা, পেশাদারিত্ব ও জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে স্বাধীন, দায়িত্বশীল ও পাঠকবান্ধব সাংবাদিকতার ধারাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করবো।”

উল্লেখ্য, রূপায়ণ গ্রুপের অর্থায়নে ‘দায়িত্বশীলদের দৈনিক’ স্লোগান নিয়ে দেশ রূপান্তর ২০১৮ সালে যাত্রা শুরু করে। অনেকগুলো সাড়া জাড়ানো অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে পত্রিকাটি পাঠকপ্রিয়তা পেয়েছে। প্রিন্ট পত্রিকার পাশাপাশি অনলাইন ও ইউটিউব চ্যানেলও জনপ্রিয়তা পেয়েছে।