ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মারধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার

জামায়াত আমিরের এক্স ‘পোস্ট’ ঘিরে কেন এত আলোচনা

প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৫ পিএম

জামায়াত আমিরের এক্স ‘পোস্ট’ ঘিরে কেন এত আলোচনা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে নারীদের অবমাননাকর একটি পোস্ট প্রকাশকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। তবে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ওই পোস্টে লেখা ছিল,

“আমরা বিশ্বাস করি, আধুনিকতার নামে যখন নারীদের ঘরের বাইরে ঠেলে দেওয়া হয়, তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় ও নিরাপত্তাহীনতার মুখে পড়ে। এটা আসলে পতিতাবৃত্তিরই আরেক রূপ।”

পোস্টটি প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নারীবিদ্বেষী বক্তব্য হিসেবে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে।

এরপর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। শনিবার রাতেই বিষয়টি নিশ্চিত করেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলাম।

তিনি বলেন, ঘটনার পরপরই জামায়াতের সাইবার টিম অ্যাকাউন্ট উদ্ধারে কাজ শুরু করে। বিকেল ৫টার কিছু পর আইডিটি পুনরুদ্ধার করা সম্ভব হয় এবং পরে বিতর্কিত পোস্টটি সরিয়ে নেওয়া হয়। তবে এরই মধ্যে বিষয়টি নিয়ে বিভিন্ন জায়গায় অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

সিরাজুল ইসলাম জানান,

“অপপ্রচার বন্ধ করতে প্রশাসনের সহযোগিতা চেয়ে হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।”

তিনি আরও বলেন, নারীদের অবমাননাকর যে পোস্টটি প্রকাশ হয়েছিল, তা জামায়াত আমিরের দৃষ্টিভঙ্গি ও বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। তার দাবি,

“জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা ও জনসমর্থন দেখে একটি পক্ষ ঈর্ষান্বিত হয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে।”

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে তারা আইনগত ও প্রযুক্তিগতভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।