ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মারধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টার পদ ছাড়লেন ব্রিটিশ আইনজীবী 

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬, ০৮:০৬ পিএম

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টার পদ ছাড়লেন ব্রিটিশ আইনজীবী 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা পদ থেকে ইস্তফা দিয়েছেন ব্রিটিশ ব্যারিস্টার ও আন্তর্জাতিক ফৌজদারি আইন বিশেষজ্ঞ টবি ক্যাডম্যান। সোমবার (১৯ জানুয়ারি) ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম এই তথ্য নিশ্চিত করেছেন। 

প্রসিকিউটর তামিম জানান, সরকারের সঙ্গে টবি ক্যাডম্যানের এক বছরের চুক্তির মেয়াদ গত ২৬ নভেম্বর ২০২৫ তারিখে শেষ হয়েছে। কিন্তু এরপর ওই আইনজীবী আগ্রহী না হওয়ায় চুক্তি নবায়ন হয়নি। ফলে গত ২৬ নভেম্বর থেকেই তিনি আর দায়িত্ব পালন করছেন না।

জানা গেছে, ক্যাডম্যান তার সিদ্ধান্তের কথা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন।

ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের এক ফেসবুক পোস্টেও বিষয়টি উঠে এসেছে। বার্গম্যান তার পোস্টে টোবি ক্যাডম্যানের বক্তব্য যুক্ত করেছেন। সেখানে ক্যাডম্যান জানান, নভেম্বর মাসেই তার চুক্তির মেয়াদ শেষ হয়েছিল। তাকে চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেওয়া হলেও তিনি তা গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। পদত্যাগের কারণ সম্পর্কে মন্তব্য করা এই মুহূর্তে ‘সমীচীন হবে না’ বলেও জানান তিনি।

এমন এক সময়ে ক্যাডম্যানের পদত্যাগের খবর এলো, যখন জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়ার লক্ষ্যে প্রসিকিউশনের করা আপিলটি সুপ্রিম কোর্টে শুনানির জন্য অপেক্ষমাণ।

গত বছরের ১৭ নভেম্বর ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড এবং অন্য অভিযোগে মৃত্যুদণ্ড প্রদান করেন। আমৃত্যু কারাদণ্ডের সাজাকে ‘অপরাধের তুলনায় অপর্যাপ্ত’ মনে করে গত ১৫ ডিসেম্বর আপিল দায়ের করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আইনের বাধ্যবাধকতা অনুযায়ী ৩০ দিনের মধ্যে আপিল ও ৬০ দিনের মধ্যে তা নিষ্পত্তির বিধান মানতেই জরুরি ভিত্তিতে এই আবেদন করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে এই আপিল শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

লন্ডনভিত্তিক ‘গার্নিকা ৩৭ ল’ ফার্ম’-এর যুগ্ম প্রধান টবি ক্যাডম্যান ২০২৪ সালের সেপ্টেম্বরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর ট্রাইব্যুনালের বিশেষ পরামর্শক হিসেবে নিয়োগ পান। এর আগে ২০১১ সালেও তিনি বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে কাজ করেছিলেন।

উল্লেখ্য, আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) একইসঙ্গে জুলাই আন্দোলনে রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় দ্বিতীয় রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।