ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মারধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার

জামায়াত প্রার্থীর উপস্থিতিতে বিএনপি সমর্থকদের গলা কেটে নেওয়ার হুমকি

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬, ০৬:৫৮ পিএম

জামায়াত প্রার্থীর উপস্থিতিতে বিএনপি সমর্থকদের গলা কেটে নেওয়ার হুমকি

নেত্রকোনা-৩ (কেন্দুয়া–আটপাড়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী খায়রুল কবির নিয়োগীর সামনে বিএনপির সমর্থকদের গলা কেটে নেওয়ার হুমকি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ধারণ করা হয় গত মঙ্গলবার নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বঙ্গবাজারে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে। সেখানে জামায়াত প্রার্থীর ভাতিজা জাকারিয়া নিয়োগী এই হুমকি দেন।

অভিযুক্ত জাকারিয়া নিয়োগী জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য। তিনি এ আসনের প্রার্থী খায়রুল কবির নিয়োগীর চাচাতো ভাই রায়হান নিয়োগীর ছেলে।

জাকারিয়া নিয়োগী কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের ইংরেজি বিভাগের খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত। তাঁর গ্রামের বাড়ি কেন্দুয়া উপজেলার কলসহাটি গ্রামে।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোজার সময় কলসহাটি গ্রামের একটি রাস্তা নিয়ে বিএনপির সমর্থকদের সঙ্গে জাকারিয়া নিয়োগীর কথা–কাটাকাটি হয়। সেই ঘটনার জেরে গত সোমবার ইজিবাইকের ভাড়া নিয়ে জাকারিয়ার কয়েকজন অনুসারীর সঙ্গে বিএনপির সমর্থকদের আবারও কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে জাকারিয়ার লোকজন মারধরের শিকার হন। এর প্রতিবাদে পরদিন মঙ্গলবার স্থানীয় বঙ্গবাজারে জামায়াতের প্রার্থী একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন।

ওই সমাবেশে প্রায় ১০ মিনিট বক্তব্য দেন জাকারিয়া নিয়োগী। তাঁর বক্তব্যের ১ মিনিট ৩৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে জাকারিয়া নিয়োগীকে বলতে শোনা যায়, ‘...খুঁজে বের করতে হবে, আর আপনারা আজ থেকেই চিন্তা করেন, ভবিষ্যতে যদি একটা কণ্ঠ উচ্চারিত হয়, গলা কাইট্টা ফেলা হবে। আমার চাচার দিকে আঙুল তুললে আঙুল ভেঙে দেওয়া হবে...।’

এ বিষয়ে জাকারিয়া নিয়োগী বলেন,  ‘আমাকেসহ আমার আত্মীয়স্বজন ও লোকজনদের ওপর বিএনপির প্রার্থীর লোকজন বিভিন্ন সময় নির্যাতন চালিয়েছে। তাই আমি প্রতিবাদ সমাবেশে বক্তব্য দিয়েছিলাম। আমার বক্তব্যের খণ্ড অংশ প্রকাশ করা হয়েছে, সেখানে আমার অশোভন কথাগুলো শোনা যাচ্ছে। তবে যা–ই হোক, এ ধরনের বক্তব্য দেওয়া আমার ঠিক হয়নি। আমি আমার রাগকে সংযত করতে পারিনি। সে জন্য আমি সবার কাছে দুঃখ প্রকাশ করছি। এ ছাড়া আজ সকালে যখন আমি গুরুদয়াল কলেজে ক্লাস নিতে যাই, তখন ছাত্রদলের ছেলেরা আমাকে হুমকি-ধমকি দেয়। সে জন্য আমিও নিরাপত্তাহীনতায় ভুগছি।’

জামায়াতের প্রার্থী খায়রুল কবির নিয়োগী বলেন, ‘জাকারিয়া আবেগের বশবর্তী হয়ে এই মন্তব্য করেছেন। তাঁর এমন মন্তব্য করা ঠিক হয়নি। সে দলের কেউ নয়। তাঁকে শাসিয়েছি। এ জন্য আমি বিভিন্ন জায়গায় দুঃখ প্রকাশ করেছি।’

বিএনপির প্রার্থী এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম হিলালী মুঠোফোনে বলেন, ‘হুমকির বিষয়টি নিয়ে আমি ও আমার সমর্থকেরা নিরাপত্তাহীনতায় ভুগছি। জামায়াতের প্রার্থীর ভাতিজা এ ধরনের বক্তব্য দিতে পারেন না। এ ব্যাপারে আমি রিটার্নিং কর্মকর্তার কাছে আজ লিখিত অভিযোগ দেব।’

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি তাঁদের নজরে এসেছে। বিষয়টি তদন্তের জন্য থানা-পুলিশকে বলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।