ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মারধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার

আমের দেশে চায়না কমলায় সফল সায়েম আলী

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬, ০৩:১৬ পিএম

আমের দেশে চায়না কমলায় সফল সায়েম আলী

চাঁপাইনবাবগঞ্জ পরিচিত আমের রাজধানী হিসেবে। তবে আমের পাশাপাশি এবার জেলায় নতুন সম্ভাবনা তৈরি করছে বিদেশি ফল চায়না কমলা। আগে যেটি ছিল পুরোপুরি আমদানিনির্ভর, সেই কমলাই এখন স্থানীয়ভাবে চাষ করে লাভের মুখ দেখছেন কৃষকেরা। এতে একদিকে যেমন কৃষকের আয় বাড়ছে, অন্যদিকে তেমনি বিদেশি কমলা আমদানির ওপর নির্ভরতাও কমছে।

সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের রামচন্দ্রপুরহাট গ্রামের কৃষক সায়েম আলী সফলভাবে চায়না কমলার চাষ করছেন। আমের ব্যবসায় লোকসানের মুখে পড়ে ২০২২ সালে বিকল্প হিসেবে তিনি কমলা চাষে নামেন। মাত্র দুই বছরের মধ্যেই ঘুরে দাঁড়িয়েছেন এই কৃষক।

সায়েম আলী বলেন, ‘কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী নিয়মিত পরিচর্যা করেছি। ফলন অনেক ভালো হয়েছে। ২০২৪ সালেই আমার সব খরচ উঠে গেছে। এবার ৩ বিঘা জমিতে চাষ করে প্রায় ৮ লাখ টাকার কমলা বিক্রির আশা করছি।’

তার বাগান দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে কৃষক, উদ্যোক্তা ও আগ্রহী মানুষ আসছেন। তারা কমলার ফলন, গাছের পরিচর্যা এবং চাষপদ্ধতি কাছ থেকে দেখছেন ও জানছেন।

স্থানীয় কৃষক আজিজুল ইসলাম বলেন, ‘আমরা আগে ভাবতাম কমলা শুধু পাহাড়ি এলাকায় হয়। এখানে এত ভালো ফলন দেখে আমরাও চাষে আগ্রহী হচ্ছি।’

উদ্যোক্তা ফারুক চৌধুরী বলেন, ‘বাজারে এই কমলার চাহিদা ভালো, দামও পাওয়া যাচ্ছে। বাণিজ্যিকভাবে চাষ করা গেলে বড় সম্ভাবনা আছে।’

কৃষি বিভাগ জানায়, চাঁপাইনবাবগঞ্জের মাটি ও জলবায়ু কমলা চাষের জন্য বেশ উপযোগী। পরিকল্পিতভাবে আবাদ বাড়ানো গেলে জেলায় বিদেশি ফল উৎপাদনে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

সদর উপজেলার কৃষি কর্মকর্তা মো. সুনাইন বিন জামান জাগো নিউজকে বলেন, ‘এ অঞ্চলের মাটি ও আবহাওয়া চায়না কমলা চাষের জন্য উপযোগী। কৃষকেরা আগ্রহী হলে আমরা প্রযুক্তিগত সহায়তা দিচ্ছি। এতে উৎপাদন আরও বাড়ানো সম্ভব।’

জেলায় কমলার আবাদ সম্প্রসারণে কৃষি বিভাগ কাজ করছে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) আমির আব্দুল্লাহ মো. ওয়াহিদুজ্জামান। তিনি বলেন, ‘স্বাদ ও বাজারমূল্য ভালো হওয়ায় চাঁপাইনবাবগঞ্জে কমলার চাষ দিন দিন বাড়ছে। এটি কৃষকের আয় বৃদ্ধির পাশাপাশি বিদেশি ফল আমদানি কমাতে সহায়ক হবে।’

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে জেলায় প্রায় ১৬৫ হেক্টর জমিতে কমলার চাষ হচ্ছে। আমের রাজধানী হিসেবে পরিচিত এই জেলায় বিদেশি ফল কমলা এখন নতুন সম্ভাবনার প্রতীক হয়ে উঠছে।