ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মারধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার

জরুরি অবতরণের নির্দেশ অমান্য: বিমানের ভেতরেই যাত্রীর মৃত্যু

প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৬, ১২:৪২ পিএম

জরুরি অবতরণের নির্দেশ অমান্য: বিমানের ভেতরেই যাত্রীর মৃত্যু

বিমানে থাকা এক যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়লেও জরুরি অবতরণ না করার কারণে প্রাণ হারিয়েছেন তিনি। কন্ট্রোল টাওয়ার থেকে নির্দেশনা এলেও তা মানেননি পাইলট। প্রায় তিন ঘণ্টা পর পুনরায় উড্ডয়নকৃত বিমানবন্দরে ফিরে আসে বিমান। ওই সময়ের মধ্যেই মারা যান অসুস্থ যাত্রী। ঘটনাটি ঘটেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক ফ্লাইটে।

ঘটনার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে। সংশ্লিষ্ট ফ্লাইটটি পরিচালনা করছিলেন পাইলট আলেয়া।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র বোসরা ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “বিষয়টি নিয়ে তদন্ত চলছে।”

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৩১ ডিসেম্বর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করে বিমান বাংলাদেশের ফ্লাইট বিজি-২০১। পাকিস্তানের আকাশসীমায় থাকাকালে বিমানে থাকা এক যাত্রী মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন। কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করলে যাত্রীর জীবন বাঁচাতে নিকটবর্তী বিমানবন্দরে জরুরি অবতরণের নির্দেশ দেওয়া হয়। কিন্তু নির্দেশ অমান্য করে পাইলট আলেয়া পাকিস্তানের আকাশসীমা থেকে সরাসরি ঢাকার উদ্দেশে ফিরে আসেন। এতে প্রায় তিন ঘণ্টা সময় লাগে। এ সময় চিকিৎসা না পাওয়ায় বিমানের ভেতরেই মৃত্যু হয় ওই যাত্রীর। পরে আবহাওয়ার কারণে ওই দিন লন্ডনগামী ফ্লাইটটি আর যেতে পারেনি, ফলে ভোগান্তিতে পড়েন অন্যান্য যাত্রীরা।

ঘটনার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এরপর বিমান কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে বিমানের ফ্লাইট সেফটি প্রধানকে। সদস্য হিসেবে আছেন কাস্টমার সার্ভিসের জেনারেল ম্যানেজার এবং অ্যাকাউন্টস ও প্যাসেঞ্জার রেভিনিউ প্রসেস র‌্যাপিড বিভাগের একজন ম্যানেজার।

তদন্ত কমিটি যাচাই করবে—সংশ্লিষ্ট যাত্রীর মেডিক্যাল ফিটনেস ও ক্লিয়ারেন্স ছিল কি না, প্রি-ফ্লাইট মেডিক্যাল শর্ত যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না, ফ্লাইট ডাইভারশন বা ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত কতটা যৌক্তিক ছিল এবং ইন–ফ্লাইট ফার্স্ট এইড ও জরুরি জীবন রক্ষাকারী ব্যবস্থা যথাসময়ে নেওয়া হয়েছিল কি না।