বাংলাদেশের জনপ্রিয় জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার এর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে হামলা শুরু হয় এবং আগুন দেওয়া হয় পত্রিকা অফিস দুইটিতে।
তেজগাঁও থানার ওসি জানিয়েছেন, হামলাকারীদের নিবৃত করার চেষ্টা করছেন তারা।
"আমি ঘটনাস্থলে আছি। এখানে কয়েকশ লোক একত্রিত হয়ে হামলা চালিয়েছেন," বলছিলেন এই পুলিশ কর্মকর্তা।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া লাইভ ভিডিওতে লাঠিসোটা নিয়ে হামলা, ভাঙচুর করতে দেখা যায়। এবং বাহিরে থেকে আগুন জ্বলতে দেখা যায়।
ভেতরে বেশ কয়েকজন সংবাদকর্মী আটকা পড়েছেন বলে জানা গেছে। রাত দেড়টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায় এবং উদ্ধার তৎপরতা শুরু করে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এই হামলার ঘটনা ঘটে। দেশের বাইরে অবস্থানরত কয়েকজন ইউটিউবার অনলাইনের মাধ্যমে এই হামলা উস্কানি দিয়েছেন বলে বিযোগ রয়েছে।
-
প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী
-
জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা
-
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ
-
পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে