ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬
ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬
সর্বশেষ
বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ

অংশগ্রহণমূলক নির্বাচন নয়, তাই ভোটার নেই: ইসি মাহবুব

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:৫৫ পিএম

অংশগ্রহণমূলক নির্বাচন নয়, তাই ভোটার নেই: ইসি মাহবুব
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সম্প্রসারিত অংশের ওয়ার্ডগুলোতে কাউন্সিলর পদে নির্বাচনসহ কয়েকটি পৌরসভা, ইউনিয়ন পরিষদের নির্বাচন/উপনির্বাচনের ভোট শুরু হয় বৃহস্পতিবার সকাল  ৮টায়। দেখা গেছে নির্বাচনে ভোটারদের উপস্থিতি কম।ঢাকার মানুষ এটা দেখলেও কিংবা মিডিয়া ফলাও করলেও সরকারের পক্ষ অর্থাৎ নির্বাচন কমিশনই এ কথাটা স্বীকার করেছেন।নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, ‘রাজনৈতিক পরিচয়ে মেয়র পদে নির্বাচন হচ্ছে। কিন্তু প্রধান বিরোধী দলগুলো এতে অংশ না নেয়ায় এটি অংশগ্রহণমূলক নির্বাচন নয়। নির্বাচন অংশগ্রহণমূলক না হলে ভোটকেন্দ্রে ভোটারদের উৎসাহ দেখা যায় না।’ ‘নির্বাচন অপূর্ণাঙ্গ’উল্লেখ করে মাহবুব তালুকদার বলেন, ‘ঢাকা সিটি কর্পোরেশনের এ নির্বাচন অপূর্ণাঙ্গ। এ নির্বাচন পাঁচ বছর পরপর হবে। তবে এখন যারা নির্বাচিত হবেন, তারা মাত্র এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন। এ জন্যই আমি এটা অপূর্ণাঙ্গ নির্বাচন বলেছি।’বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এর আগে রাজধানীর মগবাজারের ইস্পাহানি স্কুল ভোটকেন্দ্র পরিদর্শন করেন মাহবুব তালুকদার। মগবাজারের ইস্পাহানি স্কুল ভোটকেন্দ্র পরিদর্শনের বিষয়ে তিনি বলেন, ‘সরকার দলীয় মেয়র পদের পোলিং এজেন্ট ছাড়া আর কোনো প্রার্থীর পোলিং এজেন্ট সেখানে ছিলেন না। সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত একই ইমারতে অবস্থিত পাঁচটি ভোটকেন্দ্রের ১৫টি বুথে মাত্র ৩৮৫ জন ভোট দিয়েছেন। অথচ পাঁচ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ৪১৩ জন।’ মাহবুব তালুকদার আরও বলেন, ‘নির্বাচন অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ও আইনগত হতে হবে। কোনো প্রকার পক্ষপাতিত্ব বা শিথিলতা সহ্য করা হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভোটারদের আসা-যাওয়ার পথে পূর্ণ নিরাপত্তা দেবেন। ভোটাররা নিজেদের ইচ্ছানুযায়ী ভোট দেবেন। রাজনৈতিক অবস্থা যাই হোক না কেন, নির্বাচনী ব্যবস্থা যেন তাতে প্রভাবান্বিত না হয়-এটাই প্রত্যাশা।’ এদিকে ভোট কেন্দ্র পরিদর্শন শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা দাবি করেন, ‘ভোটার উপস্থিতি কম হওয়ার দায় রাজনৈতিক দলগুলোর। সিইসির এ বক্তব্য যথার্থ বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মেয়র আনিসুল হকের মৃত্যুর পর উত্তর সিটিতে মেয়রপদে উপনির্বাচন হওয়ার কথা ছিল ২০১৮ সালের ২৬ ফেব্রুয়ারি। এতে দেশের বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপি অংশ নিয়ে চেয়েছিল। তবে সেই নির্বাচন এক রিটের পরিপ্রেক্ষিতে স্থগিত হয়ে যায়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এ সিটিতে উপনির্বাচন করা সম্ভব না হলেও প্রায় এক বছর পর ভোট হচ্ছে। আওয়ামী লীগ এ উপনির্বাচনে অংশ নিলেও অংশ নিচ্ছে না বিএনপি। এতে দলীয় প্রতীকে মেয়র পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত আতিকুল ইসলাম, জাতীয় পার্টির শাফিন আহমেদ, ন্যাশনাল পিপলসপার্টির আনিসুর রহমান দেওয়ান, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির শাহীন খান এবং স্বতন্ত্র প্রার্থী আবদুর রহিম।