ঢাকা ১৭ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ০১ আগস্ট ২০২৬
ঢাকা ১৭ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ০১ আগস্ট ২০২৬
সর্বশেষ
আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন, ৬ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল

ঢাকার হোটেলে স্ত্রী-সন্তানসহ প্রবাসীর অস্বাভাবিক মৃত্যু

প্রকাশিত: ৩০ জুন ২০২৫, ১২:১৭ এএম

ঢাকার হোটেলে স্ত্রী-সন্তানসহ প্রবাসীর অস্বাভাবিক মৃত্যু

লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে অসুস্থ ছেলে নাঈম হোসেনের চিকিৎসার উদ্দেশে ঢাকায় এসেছিলেন সৌদি প্রবাসী মনির হোসেন ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তার। শনিবার (২৮ জুন) তাঁরা রাজধানীর মগবাজার এলাকার একটি আবাসিক হোটেলে ওঠেন। সেদিন রাতেই খাবার খাওয়ার পর তিনজনই অসুস্থ হয়ে পড়েন বলে এক আত্মীয়কে জানানো হয়। পরদিন রোববার দুপুরে তাঁদের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।

পুলিশের প্রাথমিক ধারণা, খাবারে বিষক্রিয়ার কারণে এই মৃত্যুর ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনায় রফিকুল ইসলাম নামের একজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, শারীরিক প্রতিবন্ধী নাঈমের চিকিৎসার জন্য পরিবারটি শনিবার ঢাকায় আসে। যদিও গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে, ঢাকার পোস্তগোলা এলাকায় মনির হোসেনের একটি পাঁচতলা বাড়িও রয়েছে, যার দেখভাল করেন রফিকুল ইসলাম। তিনিই মনিরদের সঙ্গে থেকে মগবাজারের ‘সুইট স্লিপ’ হোটেলে নিয়ে যান। পাশের একটি রেস্টুরেন্ট থেকে এনে রাতের খাবার খেয়েছিলেন তাঁরা। এরপর রাতেই সবাই অসুস্থ হয়ে পড়েন।

হোটেলের সহকারী ব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম জানান, শনিবার বিকেলে মনির হোসেন তাঁর স্ত্রী ও সন্তানকে নিয়ে হোটেলে ওঠেন। রফিকুল ইসলাম নিজের জাতীয় পরিচয়পত্র দিয়ে হোটেল বুক করেন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সন্ধ্যায় একটি ব্যাগে খাবার নিয়ে হোটেলে প্রবেশ করেন রফিকুল, এরপর তিনি চলে যান। রাত আটটার দিকে মনির হোসেন নিচে নামেন এবং পরে পানি নিয়ে উপরে ফেরত যান।

আনোয়ারুল আরও জানান, অসুস্থ হলেও তাঁরা হোটেলের কাউকে কিছু জানাননি। বেলা ১১টার দিকে রফিকুল তাঁর মেয়েকে নিয়ে হোটেলে আসেন এবং প্রথমে স্বপ্না আক্তারকে পাশের আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যান। এরপর কিছু সময় পরে মনির হোসেনকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের কক্ষে থাকা রফিকুলের মেয়ের চিৎকার শুনে হোটেল কর্মচারীরা তাঁদের ছেলে নাঈমকে অচেতন অবস্থায় উদ্ধার করে একই হাসপাতালে নেন।

আদ-দ্বীন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) দায়িত্বে থাকা চিকিৎসক সেলিম হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই তাঁদের মৃত্যু হয়েছে। পরে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মনির হোসেনের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেহলা গ্রামে। তাঁর বাবা সেরাজুল হক ব্যাপারী। মনিরের আরও দুই সন্তান রয়েছে। মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন স্বপ্না আক্তারের খালাতো ভাই দেলোয়ার হোসেন। তিনি অভিযোগ করে বলেন, "খাবারের সঙ্গে কিছু মিশিয়ে তাঁদের হত্যা করা হয়েছে।" তিনি সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

মনা থানার ওসি গোলাম ফারুক বলেন, “রাতে বাইরে থেকে খাবার কিনে এনে তিনজন খেয়েছিলেন। সেই খাবার খাওয়ার পর তাঁরা অসুস্থ হয়ে পড়েন। তাঁরা এক আত্মীয়কে জানিয়েছিলেন, খাওয়ার পর বমি বমি লাগছে।”

ওসি আরও জানান, বিষয়টি তদন্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর ক্রাইম সিন ইউনিট কাজ করছে। মৃতদের ভিসেরা পরীক্ষার মাধ্যমে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।