ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মারধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার

‘প্লাস্টিকের’ চালবাজী

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:৩৬ পিএম

‘প্লাস্টিকের’ চালবাজী
কয়েকদিন আগে বাসার সামনের দোকান থেকে এক ডজন ডিম কিনলাম। দোকানে দুই ধরনের ডিম আছে। একটি একটু ছোট, দাম ডজনপ্রতি ৯৫ টাকা; আরেকটা একটু বড়, দাম ১০৫ টাকা। বড় ডিম দেওয়ার সময় দোকানি খুব আস্থার সঙ্গে বলে দিলেন, প্রতি ডিমে দুটি করে কুসুম পাবেন। আমি বিশ্বাস না করেই ডিম নিয়ে বাসায় ফিরলাম। এ জীবনে ডিম তো আর কম খাওয়া হয়নি। কখনো এক ডিমে দুটি কুসুম পেয়েছি- এমনটা মনে করতে পারছি না। বা হলেও এটা একেবারেই হাতেগোনা ব্যাপার। কিন্তু সেদিন দোকান থেকে আনা প্রতিটি বড় ডিমেই যথারীতি দুটি করেই কুসুম পেতে থাকলাম। ‘বিবাহিত-ব্যাচেলর’ লাইফে ডিমের এই বিচিত্র ভালাবাসা আমাকে বাড়তি আনন্দ দিয়েছে তাতে কোনো সন্দেহ নাই।
একদিন পরিবারের লোকজনকেও ব্যাপারটা বললাম। তাঁরা প্রথমেই এটা নিয়ে হাসি-ঠাট্টা শুরু করে দিলেন। একজন তো বলেই ফেললেন, আমি বোকা বলে দোকানদার আমাকে এইভাবে ঠকিয়ে দিয়েছে। আরেকজন বললেন, ‘এ নির্ঘাত প্লাস্টিকের ডিম। ডিম ভাঙলেই দুটি কুসুম একসঙ্গে মিশে যাবে। আলাদা করে পাবেন না।’ তিনি আরো বললেন, প্লাস্টিকের চালও নাকি আছে। আরেকজন বললেন, এটা চীনাদের কাজ। প্লাস্টিক চালে বাজার ছেয়ে যাচ্ছে বলে তিনি শুনেছেন। কোনটা যে আসল আর কোনটা যে নকল চাল- তা নাকি রান্নার পর ভাতের ফেন দেখে বোঝা যায়। ভিডিও শেয়ারের প্লাটফর্ম ইউটিউবে নাকি প্লাস্টিকের চাল, প্লাস্টিকের ডিম বানানোর প্রভূত ভিডিও আছে। ২০১৭ সালে বিষয়টি নিয়ে বিবিসির করা একটি প্রতিবেদনের বরাত দিয়ে বললাম যে, প্লাস্টিক ডিম বা চাল বলতে আসলে কিছু নেই। এটা একটা মিথ্যা তথ্য। এই অদ্ভূত প্রোপাগান্ডা চীন দিয়ে শুরু। পরে নাইজেরিয়া, সেনেগাল, ঘানা, গাম্বিয়া প্রভৃতি দেশেও ছড়িয়ে পড়ে। এই গুজবের মাত্রা এতোটাই ছিল যে, অনেক দেশের সরকারকে পর্যন্ত এ নিয়ে কথা বলতে হয়। আর প্লাস্টিক দিয়ে চাল বা ডিম তৈরি করা অনেক বেশি খরচ সাপেক্ষ। এই গুজবের মূলে হচ্ছে, মানুষ যাতে আমদানি করা চাল না কিনে স্থানীয়ভাবে উৎপাদিত চাল কেনে। তবে এতে তাঁরা সন্তোষ্ট হলেন বলে মনে হলো না। শেষ পর্যন্ত আমার দুই কুসুমের সাধের যে কয়টা ডিম ঘরে ছিল, সেগুলোর মধ্যে দুটো ভেঙে প্রমাণ দিতে হলো। সবার সামনে ডিম ভাঙা হলো, যথারীতি দুটো কুসুম আর সেগুলো আলাদা। প্রকৃত কুসুমের মতোই। এর মধ্যে আবার গাইবান্ধায় প্লাস্টিকের চাল পাওয়ার ঘটনা ঘটল। সেই চাল নাকি আগুনে দিলেই প্লাস্টিকের মতোই হয়ে যায়! এটা শুধু পরিবার বা লোকজনের কৌতুহলের সীমাবদ্ধ নয়। একেবারে পুলিশ, প্রশাসন পর্যন্ত গিয়ে পৌঁছেছে। যৌথ অভিযান হয়েছে, একেবারে ধরধর-মারমার অবস্থা। কিন্তু আসলেই প্লাস্টিকের চাল বা ডিম কী আছে? কিংবা নেই। বিষয়টি নিয়ে বৈজ্ঞানিক তথ্য-প্রমাণাদি নিয়ে সরকারের পক্ষ থেকে কথা বলা উচিত। এটা পুলিশ বা উপজেলা প্রশাসনের ব্যাপার নয়। গোটা খাদ্য মন্ত্রণালয়, যারা খাদ্যের মান নিয়ন্ত্রণ করেন, যারা এদেশে বিজ্ঞান নিয়ে কাজ করেন- সবার এ ব্যাপারে দায় আছে। এটা গুজব বা প্লাস্টিকের চাল/ডিম- যাই হোক, দুটোই জনস্বাস্থ্যের জন্য হুমকি। চন্দন সাহা রায় ; সাংবাদিক,কলামিস্ট