ঢাকা ২১ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
ঢাকা ২১ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মারধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার

নিউইয়র্কে সাংবাদিক মুস্তাফিজ শফি সংবর্ধিত

প্রকাশিত: ১৫ জুন ২০২৫, ১০:০০ এএম

নিউইয়র্কে সাংবাদিক মুস্তাফিজ শফি সংবর্ধিত

  

নিউইয়র্ক সফরে গিয়ে নিজ এলাকার মানুষের উষ্ণ সংবর্ধনায় সিক্ত হলে বিশিষ্ট লেখক-সাংবাদিক মুস্তাফিজ শফি। গত ৯ জুন (সোমবার) সন্ধ্যায় ওজনপার্কের একটি পার্টি হলে যুক্তরাষ্ট্র প্রবাসী বিয়ানীবাজারবাসীদের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

 অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক মইনুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল হোসেন খান, সোসাইটির ট্রাষ্টি বোর্ড সদস্য আজিমুর রহমান বুরহান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হক, বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ’র সভাপতি আবাদুল মান্নান, সাবেক সভাপতি মস্তফা কামাল, বীর মুক্তিযোদ্ধা মোজাহিদুল ইসলাম, সাপ্তাহিক বাংলা পত্রিকার সম্পাদক ও টাইম টেলিভিশনের সিইও আবু তাহের প্রমুখ।

কোরআন থেকে তেলাওয়াত, মুনাজাত এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর মানপত্র পাঠ করেন সারোয়ার হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রাষ্টি বোর্ড সদস্য ফখরুল ইসলাম দেলোয়ার, বিয়ানীবাজার সমিতি ইউএসএ’র উপদেষ্টা ফখরুল ইসলাম ও সাধারণ সম্পাদক রেজাউল করীম অপু, সাবেক ছাত্রনেতা আব্দুল কদ্দুস টিটু, সেবুল আহমেদ, হেলাল আহমদ, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট ফকর উদ্দিন, লুৎফর রহমান, সাব্বির আহমেদ, ইফজাল আহমেদ, নূরুল তালুকদার, নূরুল আম্বীয়া, অনুষ্ঠান আয়োজক কমিটির যুগ্ম সদস্য সচিব আব্দুর নূর প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্য সচিব আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি মুস্তাফিজ শফিকে ফুলেল শুভেচ্ছা জানান আয়োজক কমিটি। এছাড়াও এসএসসি ৮৭ ব্যাচ নিউইয়র্কের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রশীদ আহমদ তার লেখা দুটি বই উপহার দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মুস্তাফিজ শফি শুধু বিয়ানীবাজার বা বৃহত্তর সিলেট নয়, তিনি গোটা বাংলাদেশের কৃতি সন্তান। তিনি নিভৃত পল্লীগ্রাম থেকে উঠে এসে জাতীয় পর্যায়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। পরিচ্ছন্ন ও পেশাদার সাংবাদিক হিসেবে সুনাম কুড়িয়েছেন। বক্তারা তার আরো অগ্রগতি, দীর্ঘায়ু ও উজ্জল ভবিষ্যত কামনা করেন।

মুস্তাফিজ শফি তার বক্তব্যে তাঁকে সম্মানিত করার জন্য যুক্তরাষ্ট্র প্রবাসী বিয়ানীবাজারবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বিয়ানীবাজার আমার নাড়ীর টান। সেই বিয়ানীবাজার খুঁজে পেয়েছি নিউইয়র্কে। যুক্তরাজ্য ভ্রমণ করার সময়ও বিয়ানীবাজার খুঁজে পাই লন্ডনে। যা ঢাকায় খুঁজে পাওয়া যায় না। তিনি বলেন, লেখা-লেখি আর সাংবাদিকতা আমার নেশা-পেশা। লেখা-লেখির মাধ্যমে আমি আমার পূর্বসূরীদের লেগ্যাসি বহন করে চলেছি মাত্র। তিনি বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ আর স্বাধীনতার প্রশ্নে কোন আপোষ নয়। মুক্তিযুদ্ধেও চেতনা নিয়েই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

উল্লেখ্য যে, দৈনিক সমকাল ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সম্পাদক মুস্তাফিজ শফি ৩৪তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় অতিথি হিসেবে যোগ দেন। সফর শেষে এরই মধ্যে তিনি দেশে ফিরে গেছেন।