ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

ভারত-পাকিস্তানে যুদ্ধের দামামা: বাংলাদেশে কী করবে?

প্রকাশিত: ০৮ মে ২০২৫, ০৯:৪৭ এএম

ভারত-পাকিস্তানে যুদ্ধের দামামা: বাংলাদেশে কী করবে?

দক্ষিণ এশিয়ায় ফের উত্তেজনার ঝড়—এই অঞ্চলের দুই পরমাণু শক্তিধর রাষ্ট্র, ভারত ও পাকিস্তানের মধ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা দেখা দেওয়ায় আঞ্চলিক স্থিতিশীলতা বড় ধরনের ধাক্কা খেয়েছে। যদিও বাংলাদেশ সরাসরি এ সংঘাতে জড়িত নয়, তবুও পারিপার্শ্বিক প্রভাব থেকে পুরোপুরি নিরাপদ থাকা কঠিন। উত্তপ্ত পরিস্থিতিতে প্রতিবেশী দুই দেশকে আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।

সরকারের এই অবস্থানকে সমর্থন জানিয়ে আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিশ্লেষকেরা মনে করছেন, যুদ্ধ পরিস্থিতিতে আঞ্চলিক স্থিতি বিনষ্ট হলে তার প্রভাব পড়বে সমগ্র দক্ষিণ এশিয়ার ওপর। এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে এমন কিছু থেকে বিরত থাকতে হবে, যা যুদ্ধপন্থী অবস্থান হিসেবে প্রতিভাত হতে পারে।

বিশ্লেষকদের মতে, যদিও সর্বাত্মক যুদ্ধের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না, তথাপি দুই দেশই শেষ পর্যন্ত সংঘর্ষ থেকে সরে আসবে—এমন সম্ভাবনাও রয়েছে।

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতে ভারত বুধবার (৭ মে ২০২৫) প্রথম প্রহরে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর জবাবে পাকিস্তান ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গোলাবর্ষণ করে।

পাকিস্তানের তথ্যমতে, ভারতীয় হামলায় তাদের অন্তত ৩১ জন নাগরিক নিহত হয়েছেন। অন্যদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানি হামলায় নিহত হয়েছেন অন্তত ১৫ জন, এমন তথ্য দিয়েছে ভারতের পুলিশ।

এ ছাড়া পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, তারা ভারতের অন্তত ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। যদিও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ভারতের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে এসব বিষয়ে কোনো মন্তব্য আসেনি।

যুদ্ধ পরিস্থিতির উদ্ভব হওয়ায় জাতিসংঘসহ বিভিন্ন দেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পরমাণু অস্ত্রধারী দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশের সরকারও।

একই দিন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, “ভারত ও পাকিস্তানের মধ্যে বিরাজমান পরিস্থিতি বাংলাদেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং উভয় দেশকে শান্তি ও সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছি।”

বিবৃতিতে আরও বলা হয়, “আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার স্বার্থে আমরা আশা করি, কূটনৈতিক উপায়ে উত্তেজনা নিরসন হবে এবং অঞ্চলটির মানুষের কল্যাণের কথা মাথায় রেখেই শান্তি বজায় থাকবে।”

এ পরিস্থিতিতে দেশের সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। সীমান্ত এলাকায় জঙ্গি বা সন্ত্রাসী অনুপ্রবেশ রোধে অতিরিক্ত নজরদারির নির্দেশ দিয়েছেন বাহিনী প্রধান বাহারুল আলম।

এ ছাড়া, চলমান অস্থিরতা কাজে লাগিয়ে পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীরা সীমান্ত এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে—এমন আশঙ্কায় সীমান্ত নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বাংলাদেশের উপর প্রভাব

ভারতের মধ্যরাতের হামলার পর সকালেই এর প্রভাব পড়ে বাংলাদেশের পুঁজিবাজারে। যুদ্ধের আতঙ্কে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই কম দামে শেয়ার বিক্রি শুরু করেন, ফলে সূচক দ্রুত নিম্নমুখী হয়। দিন শেষে ডিএসইর প্রধান সূচক কমে প্রায় ১৫০ পয়েন্ট।

যুদ্ধ শুরু হলে তা বাংলাদেশের পুঁজিবাজার থেকে শুরু করে অর্থনীতির অন্যান্য খাতে তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে বলে আশঙ্কা বিশ্লেষকদের।

এদিন ভারত থেকে বিএসএফ বাংলাদেশের সীমান্তে ঠেলে দেয় ১২৫ জনকে, যাদেরকে বিজিবি আটক করে যাচাই-বাছাই করছে। একই সময়ে ঢাকামুখী তিনটি আন্তর্জাতিক ফ্লাইটকে রুট পরিবর্তন করতে হয়। ফ্লাইটগুলো কুয়েত ও তুরস্ক থেকে আসছিল।

তুরস্ক থেকে ছেড়ে আসা টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে ওমানের মাসকাটে অবতরণ করে। কুয়েত থেকে আসা জাজিরা এয়ারওয়েজের একটি ফ্লাইট দুবাইয়ে নেওয়া হয় এবং আরেকটি ফিরে যায় কুয়েতেই।

নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা বলছেন, দুটি বড় প্রতিবেশী দেশের মধ্যে যুদ্ধ হলে অন্য দেশগুলোর উপরও বাণিজ্য, যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ে। দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক সংযোগের কারণে সেই প্রভাব বাংলাদেশে বেশি অনুভূত হতে পারে।

নিরাপত্তা বিশ্লেষক শাফকাত মুনীর বলেন, “আমাদের সরাসরি ক্ষতির আশঙ্কা কম হলেও, আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্ট হলে তা আমাদের অর্থনীতিসহ অন্যান্য খাতেও আঘাত হানবে।”

তিনি আরও বলেন, “আকাশপথে ঝুঁকি বেড়ে যাওয়ায় বিকল্প রুট ব্যবহারে খরচ বাড়ছে, ভারতীয় বিমানবন্দর বন্ধ থাকায় এর প্রভাব ইতোমধ্যেই পড়তে শুরু করেছে।”

বাংলাদেশ-ভারতের দীর্ঘ সীমান্ত এবং ভৌগোলিক অবস্থানের কারণে সংঘাতের ব্যাপক প্রভাব অনিবার্য বলে মন্তব্য করেন তিনি।

সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমদ বলেন, “বাংলাদেশ চায় না ভারত-পাকিস্তান যুদ্ধের দিকে এগিয়ে যাক। এমনিতেই বৈশ্বিক অস্থিরতা চলছে, এর মাঝে এ সংঘাত আরও স্থিতিহীনতা তৈরি করবে। এর প্রভাব ব্যবসা-বাণিজ্য, যাতায়াত ও সাংস্কৃতিক যোগাযোগেও পড়বে।”

করণীয়

বিশ্লেষকেরা বলছেন, এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের উচিত হবে উত্তেজনা প্রশমনে সক্রিয় কূটনৈতিক উদ্যোগ নেওয়া এবং দ্বিপাক্ষিকভাবে নিরপেক্ষ অবস্থান বজায় রাখা।

বিআইপিএসএসের ফেলো শাফকাত মুনীর বলেন, “বাংলাদেশের দায়িত্ব এখন পরিস্থিতিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা এবং উভয় দেশকে শান্তিপূর্ণ সমাধানের পথে আহ্বান জানানো। এ ছাড়া দায়িত্বশীল বক্তব্য দেওয়া জরুরি।”

তিনি সতর্ক করে বলেন, “সম্প্রতি কিছু দায়িত্বহীন মন্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে। এ ধরনের বক্তব্য ভবিষ্যতে যেন না আসে, সেটাই প্রত্যাশা।”

বিআইআইএসএসের সাবেক চেয়ারম্যান মুন্সি ফয়েজ বলেন, “যেহেতু ভারত পাকিস্তানের সঙ্গে সংঘাতে জড়িয়েছে, তাই বাংলাদেশকে এমন কিছু বলা বা করা উচিত নয় যাতে ভারতকে অপ্রসন্ন করে।”

তিনি বলেন, “ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো রাখতেই হবে। এমন আচরণ করা উচিত নয়, যা ভারতের পক্ষ থেকে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করে।”