ঢাকা ১৭ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ০১ আগস্ট ২০২৬
ঢাকা ১৭ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ০১ আগস্ট ২০২৬
সর্বশেষ
আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন, ৬ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল

চীনের বিরুদ্ধে প্রয়োজনে যুদ্ধে নামতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৭ মার্চ ২০২৫, ০২:১০ পিএম

চীনের বিরুদ্ধে প্রয়োজনে যুদ্ধে নামতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র প্রয়োজনে যুদ্ধে নামতে প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ট্রাম্পের শুল্কের প্রতিক্রিয়ার বেইজিংয়ের পক্ষ থেকে হুমকিমূলক বার্তার কয়েকঘণ্টা পর বুধবার (৫ মার্চ) এ কথা বলেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্ট এ খবর জানিয়েছে। ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে হেগসেথ বলেছেন, আমরা প্রস্তুত আছি। যারা শান্তি কামনা করে তাদের যুদ্ধের জন্যও প্রস্তুত থাকতে হয়। এজন্যই আমরা সেনাবাহিনীর শক্তি বৃদ্ধি করছি। আমরা এমন এক বিশ্বে বাস করি, যেখানে বিরোধী মতাদর্শে বিশ্বাসী শক্তিশালী দেশ রয়েছে। তিনি আরও বলেছেন, আমাদের প্রতিপক্ষরা তাদের প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি করেছে। তারা আধুনিক প্রযুক্তি উদ্ধাবনে মনোনিবেশ করছে। তারা যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে চায়। যদি আমরা চীন বা অন্য কাউকে যুদ্ধে নিবৃত্ত করতে চাই, তবে আমাদের অবশ্যই আরও শক্তিশালী হতে হবে। এর আগে মঙ্গলবার রাতে চীন ঘোষণা দেয় যে তারা যেকোনও বাণিজ্য বা শুল্ক যুদ্ধের জন্য প্রস্তুত। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, যদি যুক্তরাষ্ট্র যুদ্ধ চায়, তা শুল্ক যুদ্ধ হোক, বাণিজ্য যুদ্ধ হোক, কিংবা অন্য কোনো যুদ্ধ— আমরা শেষ পর্যন্ত লড়তে প্রস্তুত। ট্রাম্প প্রশাসন চীনা পণ্যের ওপর আরোপিত শুল্ক দ্বিগুণ করে ২০ শতাংশ করায় চীন পাল্টা প্রতিক্রিয়া জানায়। তারা মার্কিন কৃষি ও খাদ্যপণ্যের ওপর ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত শুল্ক বৃদ্ধি করে এবং ২৫টি মার্কিন প্রতিষ্ঠানকে জাতীয় নিরাপত্তার কারণে রফতানি ও বিনিয়োগ নিষেধাজ্ঞার আওতায় আনে। পরে অবশ্য হেগসেথ বলেছেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সুসম্পর্ক রয়েছে ট্রাম্পের। তিনি বলেছেন, ঐতিহাসিক শান্তি ও সমৃদ্ধির পথে অগ্রযাত্রায় দুই দেশ একসঙ্গে চলবে। তবে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে আমার দায়িত্ব হচ্ছে দেশের প্রস্তুতি নিশ্চিত করা। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিজেদের অবস্থান ধরে রাখার জন্য প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধি করে সক্ষমতা সংহত করার দিকে আমাদের মনোযোগী হওয়া উচিত।