ঢাকা ২১ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
ঢাকা ২১ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মারধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার

শ্রেয়া ঘোষালের নামে প্রতারিত কলকাতার বাংলাদেশ হাইকমিশন

প্রকাশিত: ০৪ মে ২০২২, ০২:৫৮ পিএম

শ্রেয়া ঘোষালের নামে প্রতারিত কলকাতার বাংলাদেশ হাইকমিশন
ভারতের বিখ্যাত শিল্পী শ্রেয়া ঘোষালের নামে প্রতারণার শিকার হয়েছে বাংলাদেশ উপ-হাইকমিশন কলকাতা। এ ঘটনায় অভিযোগ উঠেছে ‘হিটমেকার্স প্রোডাকশন প্রাইভেট লিমিটেড’ নামের মুম্বাইভিত্তিক এক সংস্থার বিরুদ্ধে। ঘটনায় নাম জড়িয়েছে কলকাতার শিল্পী চিরন্তন বন্দ্যোপাধ্যায়েরও। এই ঘটনার প্রেক্ষিতে কলকাতা পুলিশের প্রতারণা দমন শাখায় অভিযোগ জানিয়েছে বাংলাদেশ উপ-হাইকমিশন কলকাতা। এই প্রতারণার শিকার হয়ে আট লক্ষ টাকা খোয়াতে হয়েছে বাংলাদেশ দূতাবাসকে। এদিকে, ঘটনার পর চিরন্তন বন্দ্যোপাধ্যায়কে লালবাজারে ডেকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে তিনি জানান, তিনি নিজেও মুম্বাইয়ের এই সংস্থার প্রতারণার শিকার। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়, শ্রেয়াকে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল ‘হিটমেকার্স প্রোডাকশন প্রাইভেট লিমিটেড’-এর মাধ্যমে। সেই সংস্থার বিষয়ে বাংলাদেশ উপ-হাইকমিশনকে নাকি জানিয়েছিলেন চিরন্তন বন্দ্যোপাধ্যায়। এদিকে, শ্রেয়ার সঙ্গে অনুষ্ঠানের চুক্তির জন্য অগ্রিম আট লাখ টাকা পাঠানো হয় ওই সংস্থার পরিচালক কৃষ্ণ শর্মার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এরপর শ্রেয়া ঘোষালের নামাঙ্কিত একটি ইমেল আইডি থেকে একটি মেইল যায়। সেখানে শ্রেয়া নাকি ‘ধন্যবাদ’ জানান বলে দাবি বাংলাদেশ উপ-হাইকমিশনের। পরে অনুষ্ঠানের সময় এগিয়ে এলে শ্রেয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে বাংলাদেশ দূতাবাস বুঝতে পারে যে বিষয়টি পুরোটাই ভুয়া। এরপরই পুলিশের দ্বারস্থ হয় দূতাবাস কর্তৃপক্ষ। এ ঘটনায় কলকাতার শিল্পী চিরন্তন বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে এলে তাকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় লালবাজারে পুলিশ। চিরন্তন বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, তিনি নিজে ওই সংস্থার প্রতারণার শিকার হয়েছেন। তিনি উল্টো অভিযোগের আঙুল তুলেছেন প্রসেনজিৎ চক্রবর্তী ওরফে প্রিন্স নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনার পর অভিযুক্ত প্রিন্স পলাতক রয়েছেন। মামলাটি আপাতত কলকাতা হাইকোর্টে বিচারাধীন।