ঢাকা ২৪ মাঘ ১৪৩২, শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা ২৪ মাঘ ১৪৩২, শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
সর্বশেষ
কারাবন্দি অবস্থায় মারা গেলেন আওয়ামী লীগ নেতা রমেশ চন্দ্র সেন রটারডাম উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশি সিনেমা ‌‘মাস্টার’ বিএনপির সময়ে দুর্নীতিতে ‘চ্যাম্পিয়ন’: নির্বাচনি ইশতেহারে ব্যাখ্যা ও প্রতিশ্রুতি দিলেন তারেক হোয়াইটচ্যাপেল স্পোর্টস সেন্টারে উদ্বোধন হলো নতুন সৌনা লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কমিটির আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ রমজানে অফিস সময় নির্ধারণ ধানের শীষের প্রচারণায় আ’লীগের সাবেক প্রতিমন্ত্রীর স্ত্রী র‍্যাবের নাম বদলে দিচ্ছে সরকার, নতুন নাম জানালো বিএনপির ‘শাঁখের করাত’ ৯২ বিদ্রোহী প্রার্থী বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে ক্যান্সার সচেতনতা সেমিনার অনুষ্ঠিত বিমানের এমডি স্ত্রীসহ গ্রেপ্তার, আদালতের নির্দেশে কারাগারে জুলাই গণ–অভ্যুত্থান নিয়ে ৮৩৭টি হত্যা মামলা, ৪৫৩টিতেই শেখ হাসিনা আসামী নারীবিদ্বেষী বক্তব্য শুধু নারীদের নয়, পুরো দেশের জন্যই কলঙ্ক: : তারেক রহমান যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়বে—খামেনির হুঁশিয়ারি জামায়াত আমিরের এক্সের অ্যাকাউন্ট উদ্ধার, ৪৫ মিনিট সময় নিয়ে কেন সন্দেহ? জামায়াত আমিরের ‘নারী বিদ্বেষী’ পোস্ট ঘিরে উত্তাপ, বিক্ষোভ ও ঝাড়ু মিছিল মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদকের দায়িত্ব নিলেন  ‘নির্বাচনের আগে সংখ্যালঘুদের ওপর হামলা করার মধ্য দিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করা হয়েছে’ জামায়াত আমিরের ‘নারীবিদ্বেষী’ পোস্ট: আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক, প্রশ্ন বিএনপির প্রতিদ্বন্দ্বী রইল না হাসনাত আবদুল্লাহর, ঋণখেলাপিদের নিয়ে যা বললেন ঢাবিতে ছাত্রদলের মিছিল: ‘এমন হ্যাকার করলো হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক’ জামায়াত আমিরের এক্স ‘পোস্ট’ ঘিরে কেন এত আলোচনা টাওয়ার হ্যামলেটসে কমিউনিটি ল্যাঙ্গুয়েজেস সার্ভিস উদ্বোধন ভিসা ছাড়াই চীন ভ্রমণ করতে পারবে ব্রিটিশ নাগরিকরা : যুক্তরাজ্য-চীন ১০ চুক্তি ভোটের আগেই ৪ জনের প্রাণহানি, সারাদেশে ১৪৪ সহিংসতা গণভোট নিয়ে যত প্রশ্ন বিমানে ২০ হাজার টাকায় দেশে ফিরতে পারবেন সৌদি প্রবাসীরা রাজধানীতে প্রবাসীর শিশু সন্তান নিয়ে উধাও রিকশাচালক 'মহিলা সমাবেশ' স্থগিত করল জামায়াত, কারণ কী? 'নবীগঞ্জের ইতিকথা'র মোড়ক উন্মোচন

ফ্লাইট স্বাভাবিক:হাজার হাজার মানুষ যাচ্ছেন আমিরাতে

প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২১, ০৩:৩৯ পিএম

ফ্লাইট স্বাভাবিক:হাজার হাজার মানুষ যাচ্ছেন আমিরাতে
বাংলাদেশ থেকে ফ্লাইটযোগে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) যাত্রা এখন স্বাভাবিক হয়ে এসেছে। এর ফলে গত ৯ দিনে বিমানবন্দরে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১০ হাজারের বেশি প্রবাসীকর্মী ইউএই গেছেন। অথচ এর মাত্র কিছুদিন আগেও যাত্রার ছয় ঘণ্টা আগে প্রত্যেক যাত্রীর করোনার নমুনা পরীক্ষার বিষয়ে ইউএই সরকারের কঠোর বিধিনিষেধ ছিল। ফলে বিপুল সংখ্যক প্রবাসীকর্মীসহ বিভিন্ন প্রয়োজনে ইউএইগামী যাত্রীদের বিদেশযাত্রায় অনিশ্চয়তা তৈরি হয়। কারণ তখনো পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি-পিসিআর ল্যাবরেটরি ছিল না। তবে সমস্যা সমাধানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগের পাশাপাশি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় দ্রুত সময়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরে ছয়টি আরটি-পিসিআর ল্যাব স্থাপিত হয়। শুরুর দিকে কিছুটা অব্যবস্থাপনা থাকলেও বর্তমানে প্রবাসীকর্মীসহ যাত্রীরা খুব সহজেই যাত্রার ছয় ঘণ্টা আগে করোনার নমুনা পরীক্ষা করে বিদেশ যেতে পারছেন। প্রবাসীকর্মীদের জন্য নমুনা পরীক্ষার ফি-তে জনপ্রতি ১ হাজার ৬০০ টাকা ভর্তুকি দিচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এর ফলে আমিরাতগামী কর্মীদের করোনা পরীক্ষায় কোনো টাকা লাগছে না। এদিকে, সরকারের এমন সিদ্ধান্তে প্রবাসীকর্মীদের মুখে হাসি ফুটেছে। তাদের অনেকেই বলেছেন, বিমানবন্দরে দ্রুত ল্যাব স্থাপন ও নমুনা পরীক্ষা বিনামূল্যে ব্যবস্থা করে সরকার তাদের মতো হাজারও রেমিট্যান্স যোদ্ধাদের প্রতি সম্মান দেখিয়েছে। এ জন্য তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারপোর্ট হেলথ ডেস্ক সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত যাত্রার ছয় ঘণ্টা আগে আরটি-পিসিআর ল্যাবে করোনার পরীক্ষার জন্য নমুনা দিয়ে উত্তীর্ণ হয়ে ইউএই গেছেন ১০ হাজার ৫১ জন। এছাড়া আটজন যাত্রী করোনা পজিটিভ হওয়ায় যেতে পারেননি। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১ হাজার ৯৪৪ জন ইউএই যান। এ সময় নমুনা পরীক্ষায় একজন করোনা পজিটিভ হওয়ায় তিনি যেতে পারেননি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে যাত্রার ছয় ঘণ্টা আগে করোনা পরীক্ষা করিয়ে যারা আরব আমিরাত গিয়েছেন তাদের মধ্যে ২৯ সেপ্টেম্বর ৬৫ জন, ৩০ সেপ্টেম্বর ৩৪১ জন, ১ অক্টোবর ৬৮৮ জন, ২ অক্টোবর ৯৯৫ জন, ৩ অক্টোবর ১ হাজার ২৮০ জন, ৪ অক্টোবর ১ হাজার ৬৭৩ জন, ৫ অক্টোবর ১ হাজার ৬৫ জন, ৬ অক্টোবর ২ হাজার জন এবং ৭ অক্টোবর ১ হাজার ৯৪৪ জন রয়েছেন। দেশে করোনাভাইরাসের সংক্রমণজনিত কারণে গত আগস্টে আমিরাত তাদের দেশে যেতে হলে যাত্রার ছয় ঘণ্টা আগে করোনার আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট নিয়ে যাওয়ার শর্ত আরোপ করে। কিন্তু তখনো পর্যন্ত শাহজালাল বিমানবন্দরে কোনো আরটি-পিসিআর ল্যাব ছিল না। ফলে হাজার হাজার প্রবাসীকর্মীর ইউএই যাত্রা অনিশ্চয়তার মধ্যে পড়ে। এ সমস্যা সমাধানের জন্য প্রবাসীকর্মীরা মিটিং, মিছিল ও সাংবাদিক সম্মেলন করে সরকারের কাছে প্রতিকারের দাবি জানান। তখন সমস্যা সমাধানে এগিয়ে আসে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞদের পরামর্শে বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাব স্থাপনের জন্য মোট সাতটি প্রতিষ্ঠানকে নির্বাচিত করে তারা। প্রতিষ্ঠানগুলো হলো- স্টেমজ হেলথ কেয়ার (বিডি) লিমিটেড, সিএসবিএফ হেলথ সেন্টার, এএমজেড হাসপাতাল লিমিটেড, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, গুলশান ক্লিনিক লিমিটেড, ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক ও জয়নুল হক সিকদার উইমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। বর্তমানে ল্যাবগুলোতে যাত্রার ছয় ঘণ্টা আগে করোনার নমুনা পরীক্ষা করে যাত্রীরা নির্বিঘ্নে ইউএই যেতে পারছেন। সূত্র: জাগো নিউজ