ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মারধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার

২৯৮ আসনে লড়ছে ইসলামী আন্দোলন

প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৮, ০৫:০০ পিএম

২৯৮ আসনে লড়ছে ইসলামী আন্দোলন
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবারে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর ব্যfপক অংশগ্রহণ লক্ষ্যনীয়। ‌দুটো জোটেই ইসলামী দলের অংশগ্রহণ চোখে পড়ার মতো।এ নির্বাচনে এককভাবে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ধর্মভিত্তিক এই রাজনৈতিক দল এবার ২৯৮ আসনে লড়বে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ২০০৮ সালে ১৫২ জন প্রার্থী নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিল। ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচন তারা বয়কট করে। এবার তারা দলীয় হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচন করছে। এবারের নির্বাচনে দলটি ৩০০ আসনেই তাদের প্রার্থীর মনোনয়নপত্র জমা দেয়। এর মধ্যে লক্ষ্মীপুর-৪ আসনে দলটি একজন বিকল্প প্রার্থী দেয়। রিটার্নিং কর্মকর্তারা দলটির ১৯ প্রার্থীর মনোনয়ন বাতিল করেন। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন। আপিলে বৈধতা পেয়েছেন ১৬ জন প্রার্থী। এখন ২৯৮ আসনে দলটির প্রার্থী ২৯৮ জন। নির্বাচন কমিশন অবৈধ ঘোষণা করায় যশোর-৩ ও হবিগঞ্জ-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রার্থী নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক উপদেষ্টা আশরাফ আলী আকন বলেছেন, বিভিন্ন জোটে ডাক পেলেও তারা এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। জোটের তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে আশরাফ আলী বলেন, ‘ক্ষমতার ভাগাভাগির রাজনীতি করি না। এ দেশে জোটের ফলাফল ভালো না। শেষ পর্যন্ত টেকে না। আমরা জোটে নয়, আদর্শে বিশ্বাস করি।’ সুষ্ঠ নির্বাচন হলে সরকার গঠন করতে পারবে বলে আশা আশরাফ আলীর। তাঁর ভাষ্য, সুষ্ঠ ভোট হলে তাঁরাই জিতবেন। তবে সুষ্ঠ ভোট হওয়ার ব্যাপারে তাঁরা সন্দিহান। নির্বাচন কমিশনের কার্যক্রমে হতাশার কথা জানিয়ে আশরাফ আলী বলেন, ইভিএমের ব্যাপারে প্রায় সব দলেরই আপত্তি আছে। কিন্তু তারপরেও ইসি ইভিএম ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। সরকারি দল সুবিধা পাচ্ছে বলে অভিযোগ করেন আশরাফ আলী। তাঁর দাবি, নিয়মের বাইরে গিয়ে সরকারি দল প্রচার চালাচ্ছে।তিনি দাবী করেন পুলিশ ও প্রশাসন সরকারী দলের পক্ষে রয়েছে। তবে শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনী অবস্থা দেখবে।