দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইন এলাকায় বাংলাদেশিদের মালিকানাধীন শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যাপকহারে লুটপাট চালিয়েছে স্থানীয় কৃষ্ণাঙ্গরা। ১৭ মে (সোমবার) দিবাগত রাতে এই হামলার ঘটনা ঘটে।
দেশটির ব্লুমফন্টেইনের খালিসা, পাম্পিং, রকল্যান্ড, নামিবিয়া এলাকায় বাংলাদেশি ব্যবসায়ীদের শতাধিক দোকানসহ বিদেশিদের ব্যবসাপ্রতিষ্ঠানে সশস্ত্র হামলা করে ভাঙচুর করে ব্যাপক লুটপাট চালায় কৃষ্ণাঙ্গরা।
জানা গেছে, স্থানীয় কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর লোকজন সরকারের কাছে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলনে নামলে নিরাপত্তা সংস্থার গুলিতে এক যুবক নিহত হন। পরে ওই এলাকায় স্থানীয় মানুষের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে।আর ক্ষোভের প্রকাশ ঘঠায় তারা ভিনদেশী মানুষের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ।
তারা ভিনদেশী মানুষের বাসা বাড়ি দোকান ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে হামলার চেষ্টা চালালে সোমবার সন্ধ্যা পর্যন্ত পুলিশ নিরাপত্তা দিয়ে তাদের রক্ষা করে। কিন্তু রাত গভীর হওয়ায় সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
এই সময় দোকান মালিকরা পালিয়ে পুলিশ স্টেশনে গিয়ে জীবন বাঁচান। লুটপাটে অনেক বাংলাদেশি একেবারে নিঃস্ব হয়ে গেছেন।
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা
-
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ
-
পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে
-
‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে
-
হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী