ঢাকা ২১ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
ঢাকা ২১ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মারধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার

রোজিনার জামিন না হওয়া পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্রিফিং বর্জন

প্রকাশিত: ১৮ মে ২০২১, ০৪:০২ পিএম

রোজিনার জামিন না হওয়া পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্রিফিং বর্জন
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের জামিন না হওয়া পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ ব্রিফিং বর্জনের ঘোষণা দিয়েছে সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)। একই সঙ্গে রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদে বুধবার (১৯ মে) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের ঘোষণা দেয়া হয়েছে। মঙ্গলবার (১৮ মে) দুপুরে সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বিএসআরএফের জরুরি সভা শেষে সংগঠনের সভাপতি তপন বিশ্বাস এ সিদ্ধান্তের কথা জানান। কর্মসূচির বিষয়ে তিনি বলেন, রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার ও লাঞ্ছিত করা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে বুধবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হবে। রোজিনা ইসলামের জামিন না হওয়া পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব ধরনের ব্রিফিং বর্জন করা হবে। এছাড়াও সাংবাদিকদের সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি দেয়া হবে। রোজিনা ইসলামের মুক্তির দাবিতে তথ্যমন্ত্রীকে স্মারকলিপি দেয়া হবে। এ সময় সংগঠনের সহ-সভাপতি সাজু রহমান, সাধারণ সম্পাদক শামীম আহমেদ, যুগ্ন সাধারন সম্পাদক আনিসুর রহমান তপন, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, অর্থ সম্পাদক মাসউদুল হক, দফতর সম্পাদক মাসুদ রানাসহ সচিবালয়ে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডাকা সংবাদ সম্মেলন বর্জন করে বিএসআরএফ। বেলা ১১টা ২০ মিনিটে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব ( বিশ্বস্বাস্থ্য অনুবিভাগ) কাজী জেবুন্নেছা বেগমের নেতৃত্বে মন্ত্রণালয়ের ৩ কর্মকর্তা সংবাদ সম্মেলন করতে আসেন। এসময় বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সাধারণ সম্পাদক শামীম আহমেদ বলেন, রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদে আমরা এ সংবাদ সম্মেলন বয়কট করলাম। এরপর কাজী জেবুন্নেছা বেগম ও মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান সাংবাদিকদের সংবাদ সম্মেলন বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ জানান। তবে রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদে সাংবাদিকরা তাদের অনুরোধে সাড়া না দিয়ে সম্মেলন কক্ষ ত্যাগ করেন।