ঢাকা ২১ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
ঢাকা ২১ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মারধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার

ডুমুরিয়ায় বোরো ধানের বাম্পার ফলন

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২১, ০৩:৫০ এএম

ডুমুরিয়ায় বোরো ধানের বাম্পার ফলন
খুলনা জেলায় ডুমুরিয়া উপজেলায় এবার ইরি ধানের বাম্পার ফলন হয়েছে। ফলন ভালো হওয়ায় চাষিদের পরিবারে বইছে খুশির জোয়ার। ইতোমধ্যে বেশ কিছু এলাকায় ধান কাটা শুরু হয়েছে। মে মাসের মধ্যে ধান কাটা শেষ হবে। তবে সময়মতো রোদ-বৃষ্টি থাকায় খর্নিয়া ইউনিয়নের বিল শিংগায় অনেক অনাবাদি জমিতে আবাদ হওয়ায় ধানের বাম্পার ফলন হয়েছে। ফলন ভালো হওয়ায় আনন্দে রয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদফতর সংশ্লিষ্টরাও। ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, এবার উপজেলায় ধান আবাদের লক্ষ্যমাত্রা ছিল এক লাখ ২০০ হেক্টর জমিতে। আবাদ হয়েছে ১ লাখ ৩০ হাজার হেক্টর জমিতে। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২১ হাজার ৬শত ৬০ টন। ডুমুরিয়া উপজেলার টিপনা গ্রামের কৃষক আজাদ শেখ, আব্দুল গনি বলেন, এবার ৮একর জমিতে বিভিন্ন জাতের ধান চাষ করেছি। ফলনও ভালো হয়েছে। বাজারে ন্যায্যমূল্য পেলে ধানের ভর্তুকি দিতে হবে না। একই উপজেলার খর্নিয়া গ্রামের ইসমাইল হোসেন, পাচপোতা গ্রামের সামছুল রহমান, জিল্লুর রহমান, রহিমা সহ অনেকেই বলেন, অন্য বছরের তুলনায় এ বছর ইরি বোরো ধানের ফলন ভালো হয়েছে। আশা করি সঠিক বাজার মূল্য পেলে লাভবান হবেন। উপজেলার মিজাপুর গ্রামের গোপাল চন্দ্র বলেন, ৪ বিঘা জমিতে আমার ধানের আবাদ হয়েছে। কৃষাণ সংকট থাকায় ধান কাটতে বিলম্ব হচ্ছে। একই এলাকার কৃষক জামাল খান ও ছগির খান জানান, কিছুটা ইঁদুরের উপদ্রব রয়েছে। যদি ইঁদুরের উপদ্রব না থাকতো তাহলে ধানের ফলন আরও ভালো হতো। ৯/১০ বিঘা জমি চাষ করে ‌৯০/৯৫ হাজার টাকা খরচ হয়েছে। উৎপাদন খরচ বাদেও চাষাবাদে লাভ হবে। ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেন জানান, এ পর্যন্ত উপজেলায় ২ শতাংশ ধান কাটা হয়েছে। শ্রমিক সংকটের কারণে ধান কাটতে সময় লাগছে। আমরাও ধান কাটার মেশিন দিয়ে সহযোগিতা করছি। ধানের উৎপাদন নিয়ে তিনি বলেন, কৃষি বিভাগের সুষ্ঠু তদারকি এবং আবহাওয়া অনুকূলে থাকায় ও সময়মতো রোদ বৃষ্টি হওয়াতে এবার ইরি ফসলে পোকার আক্রমণ এবং রোগবালাইয়ের প্রকোপ ছিল না। ফলে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় সার্বিকভাবে চলতি বছরে ধানের ফলন ভালো হয়েছে।