ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মারধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার

অর্থমন্ত্রীর ‘শুভেচ্ছা’ টাকায় কি সিলেট ১ আসনের ভাগ্য নির্ধারিত ?

প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৮, ০৬:০৩ পিএম

অর্থমন্ত্রীর ‘শুভেচ্ছা’ টাকায় কি সিলেট ১ আসনের ভাগ্য নির্ধারিত ?
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ১ আসনে (মহানগর ও সদর) কে হচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী, তা নিয়ে আলোচনা উঠেছে অনেক আগেই। বিশেষত ঐ আসনের এমপি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রাজনীতি থেকে অবসর নেয়ার ঘোষনায় তা আরও ব্যাপকভাবে আলোচনায় আসে। সিলেটের রাজনীতিতে চষে বেড়ানো অনেক নেতাই সিলেটের এই আসনে নির্বাচন করার প্রত্যাশা রাখলেও শেষ পর্যন্ত কার ভাগ্যের সাথে এটা জড়িয়ে আছে, তা এখনও আঁচ করা যাচ্ছে না।তবে অনেকেরই ধারনা অর্থমন্ত্রীর ইচ্ছা আর প্রধানমন্ত্রীর চয়েসই এখানে প্রাধান্য পাবে। আর তারই আভাস পাওয়া গেছে নির্বাচনী ফরম সংগ্রহকালে গতকাল শুক্রবার। আগামী সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে গত কয়েক বছর ধরেই মাঠে রয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন। তিনি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই। গতকাল শুক্রবার বিকেলে অর্থমন্ত্রীর পক্ষ থেকে ‘নির্বাচনী শুভেচ্ছা’ হিসেবে পাওয়া টাকা দিয়েই আবদুল মোমেন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। অবশ্য এর কিছুক্ষণ পর অর্থমন্ত্রীর পক্ষে তাঁর ছেলে সাহেদ মুহিত ওই একই আসনের আরেকটি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিজয়ী হন আবুল মাল আবদুল মুহিত। এবারের নির্বাচনকে সামনে রেখে গত প্রায় দুই বছর ধরে তিনি আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন না বলে বিভিন্ন সময়ে বলেছেন। এ আসনে তাঁর ছোট ভাই এ কে আবদুল মোমেন নির্বাচনে অংশ নেবেন বলেও জানান। কয়েকদিন আগে অর্থমন্ত্রী তাঁর সিদ্ধান্ত পাল্টে আবার নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন। অর্থমন্ত্রীর ঘনিষ্ঠজনেরা জানান, দলীয় সভানেত্রী শেখ হাসিনার নির্দেশেই তিনি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। অর্থমন্ত্রীর পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান হিসেবে এ কে আবদুল মোমেন এক বৈঠকে অংশ নিতে চট্টগ্রামে ছিলেন। ওইদিন বিকেলের দিকে অর্থমন্ত্রী তাঁর ছোট ভাই মোমেনকে ফোন দিয়ে সিলেট-১ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি মনে করিয়ে দিয়ে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করার জন্য বলেন। এ সময় রাতেই তাঁকে চট্টগ্রাম থেকে ঢাকায় আসার জন্য নির্দেশনা দিয়ে জানান, মোমেনের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করার নির্ধারিত ৩০ হাজার টাকা অর্থমন্ত্রী ‘নির্বাচনী শুভেচ্ছা’বাবদ তাঁকে উপহার দেবেন। সে অনুযায়ী গতকাল বিকেলে অর্থমন্ত্রীর বাসভবনে পরিবারের সদস্যদের উপস্থিতিতে মোমেনের হাতে তিনি ৩০ হাজার টাকার চেক তুলে দেন। বড় ভাইয়ের কাছ থেকে উপহার হিসেবে প্রাপ্ত চেক নিয়ে এ কে আবদুল মোমেন দলীয় মনোনয়নপত্র কেনার জন্য দলের কেন্দ্রীয় কার্যালয়ে যান। এ সময় তাঁর সঙ্গে অর্থমন্ত্রী ও পরিবারের সদস্যরা ছাড়াও সিলেটের বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও যুবলীগ, ছাত্রলীগের কর্মীরা উপস্থিত ছিলেন। এ কে আবদুল মোমেন গতকাল নিজেই বলেছেন,অর্থমন্ত্রী তাঁকে নির্বাচন করার ব্যাপারে উৎসাহিত করেছেন।এবং সে জন্যই মনোনয়নপত্র সংগ্রহের জন্য তাঁকে একটা চেক দিয়ে বলেছেন, “তোমার জন্য গুডলাক উইশ। উল্লেখ্য যে, একই আসনে মনোনয়নপ্রত্যাশী হিসেবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প‌ক্ষে তাঁর ছেলে সাহেদ মুহিত দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ সময় সাহেদ মুহিত সাংবাদিকদের জানান, তাঁর বাবা (আবুল মাল আবদুল মুহিত) নিজের মনোনয়নপত্র সংগ্রহ করার জন্য দলীয় কার্যালয়ে গিয়েছিলেন। দলের সভানেত্রী শেখ হাসিনাসহ হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী অর্থমন্ত্রীর প‌ক্ষে মনোনয়ন ফরম নেওয়া হয়েছে বলে তিনি জানান।