ঢাকা ২১ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
ঢাকা ২১ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মারধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার

বিয়ানীবাজারে স্বাধীনতা কাপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্ণামেন্ট সম্পন্ন

প্রকাশিত: ৩০ মার্চ ২০২১, ০৩:০৮ পিএম

বিয়ানীবাজারে স্বাধীনতা কাপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্ণামেন্ট সম্পন্ন
সিলেটে বিয়ানীবাজার ব্যাডমিন্টন উন্নয়ন সংস্থার আয়োজনে বিয়ানীবাজারের সন্তান লন্ডনবাসী বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো: ফখরুল ইসলামের অর্থায়নে বিয়ানীবাজার ব্যাডমিন্টন ইনডোর একাডেমিতে স্বাধীনতা কাপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতাটির সার্বিক সহযোগিতায় ছিল SNP স্পোর্টস ও প্রেরণা যুব চক্র। ২৬ শে মার্চ শুক্রবার বিকাল সাড়ে তিনটায় জাতীয় পতাকা উত্তোলণ ও জাতীয় সংগীত পরিবেশন করে সকল শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। স্বাধীনতা কাপ দ্বৈত ব্যাডমিন্টন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ,SNP স্পোটস ও প্রেরণার যুব পৃষ্ঠপোষক মো: ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং মোল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুল মান্নান, ৮নং তিলপারা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান ও ১১নং লাউতা ইউনিয়ন এর চেয়ারম্যান মোঃ গৌছ উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন বিয়ানীবাজার ব্যাডমিন্টন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: এনাম উদ্দিন ও খেলাঘরের পরিচালক রঙ্গনলাল তালুকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রিমন আহমদ, ক্রীড়াবিদ মো: সফর উদ্দিন, ব্যবসায়ী রাজু আহমদ সহ অনেকে। টুর্ণামেন্টে উপজেলার ১২টি দল দুইটি গ্রুপে খেলায় অংশ গ্রহন করে। ফাইনালে রাজু-নায়িম জুটিকে হারিয়ে নিশান-কিবরিয়া জুটি শিরোপা জয় করে। প্রসঙ্গত ২০১২ সাল থেকে তরুণদের মধ্যে ব্যাডমিন্টন ব্যাপকভাবে খেলা ছড়িয়ে দিতে যুক্তরাজ্যবাসী ক্রীড়া সংগঠক মো. ফখরুল ইসলামের পৃষ্টপোষকতায় বিয়ানীবাজারে ধারাবাহিকভাবে বেডমিন্টন টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়ে আসছে । এছাড়াও তার উদ্যোগে লন্ডনে, ২০০৮ সাল থেকে ‘ফখরুলভাই ব্যাডমিন্ট টুর্ণামেন্ট ‘ পরিচালিত হচ্ছে। নতুন প্রতিষ্ঠিত বিয়ানীবাজার ব্যাডমিন্টন ইনডোর একাডেমিতে বিয়ানীবাজার ব্যাডমিন্টন উন্নয়ন সংস্থার উদ্যোগে স্বাধীনতা কাপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্ণামেন্ট হচ্ছে প্রথম কোন টুর্ণামেন্ট। [youtube]-qOlW-chViU[/youtube]