সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চট্টগ্রামের মুহাম্মদ মাহিম চৌধুরী (১৮) নামে এক বাংলাদেশি তরুণ। তিনি গত ১১ ফেব্রুয়ারি ভিজিট ভিসায় আমিরাতের উম্ম আল-কোয়াইনে আসেন।
রোববার (৭ মার্চ) নিহতের নিকটতম আত্মীয় মুহাম্মদ রাকিব এ তথ্য নিশ্চিত করেছেন। মাহিম হাটহাজারী উপজেলার মুজাফফরপুর গ্রামের মাহমুদুল হক তালুকদারের ছেলে।
গত ৩ মার্চ উম্ম আল-কোয়াইন ঘোড়ার চকে রাস্তা পার হতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হোন এ তরুণ। রবিবার শারজাহ আল দাঈদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।। দুই ভাই এক বোনের মধ্যে মাহিম সবার বড়।
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা
-
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ
-
পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে
-
‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে
-
হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী