ঢাকা ২১ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
ঢাকা ২১ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মারধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার

ছাত্র ইউনিয়নের ৪০তম জাতীয় সম্মেলন : সভাপতি ফয়েজ, সম্পাদক দীপক

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২০, ০৬:১০ এএম

ছাত্র ইউনিয়নের ৪০তম জাতীয় সম্মেলন : সভাপতি ফয়েজ, সম্পাদক দীপক
লড়াই সংগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৪০তম জাতীয় সম্মেলনে সারাদেশের শিক্ষার্থীদের প্রতি নিজেদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ সংগ্রামের ডাক দেওয়া হয়েছে। ১৯ নভেম্বর ‘আলোকে চিনে নেয় আমার অবাধ্য সাহস’ স্লোগানকে ধারণ করে, স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত সম্মেলনের প্রকাশ্য ও উদ্বোধনী অনুষ্ঠানে এ ডাক দেওয়া হয়। এদিন সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু স্মারক ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি মেহেদী হাসান নোবেল। সংগঠনের সাধারণ সম্পাদক অনিক রায়ের সঞ্চালনা এবং বিপুল সংখ্যক বর্তমান ও সাবেক ছাত্র ইউনিয়ন নেতা কর্মীদের উপস্থিতিতে এবারের ৪০তম জাতীয় সম্মেলন উদ্বোধন করেন বন্ধ রাষ্ট্রায়ত্ত পাটকল খুলে দেওয়ার দাবিতে আন্দোলনরত পাটকল শ্রমিক ও মজুরি বৃদ্ধির দাবিতে লড়াইরত চা শ্রমিকরা। উদ্বোধনী সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মনীষী রায়, সহ-সভাপতি দীপক শীল, চা শ্রমিক নেতা মুকেশ কর্মকার অনুপ, পাটকল শ্রমিকনেতা এস এ রশীদ। উদ্বোধনী সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বিকাল ৩টা থেকে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন মিলনায়তনে শুরু হয় দুদিনব্যাপী কাউন্সিল অধিবেশন।সারা দেশ থেকে ৪০০ কাউন্সিলর এ অধিবেশনে অংশ নিয়েছেন। কাউন্সিলে ফয়েজ উল্লাহকে সভাপতি ও দীপক শীলকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। ৪০তম জাতীয় সম্মেলনের মাধ্যমে আজ রোববার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। সুমাইয়া সেতু নতুন এই কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। ছাত্র ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি ফয়েজ উল্লাহ এর আগে সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও কেন্দ্রীয় সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। আর নতুন সাধারণ সম্পাদক দীপক শীল এর আগে ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগর শাখার সভাপতি ও কেন্দ্রীয় সহসভাপতি ছিলেন। সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু এর আগে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ছিলেন। কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি নজির আমিন চৌধুরী, জয় রায়, ফয়জুর মেহেদী, কে এম মুত্তাকী, সরোজ কান্তি, অনন্য ঈদ ই আমিন, ধীষণ প্রদীপ চাকমা ও সম্পা দাস। সহকারী সাধারণ সম্পাদক তামজিদ হায়দার, মিখা পিরেগু ও খাইরুল হাসান। কোষাধ্যক্ষ শামীম হোসেন, দপ্তর সম্পাদক মাহির শাহরিয়ার, শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মীম আরাফাত, স্কুলছাত্রবিষয়ক সম্পাদক প্রিতম ফকির, বিজ্ঞান-প্রযুক্তি ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ঐশ্বর্য আহমেদ। এ ছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক বি এম জোবায়ের প্রধান, সাংস্কৃতিক সম্পাদক আসমানী আশা, ক্রীড়া সম্পাদক দিদারুল ইসলাম এবং সমাজকল্যাণ ও পরিবেশবিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হন মুনিরা দিলশাদ। কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে আছেন মেহেদী হাসান নোবেল, অনীক রায়, এ বি তাহসিন, জি কে সাদিক, সাদ্দাম হোসাইন, গৌরচাঁদ ঠাকুর, এনি সেন, আবু সালেহ মোহাম্মদ সিহাব, শামীম আহসান, সৌরভ সমাদ্দার, প্রান্ত রনি, রথীন্দ্রনাথ বাপ্পী, পিনাক দেব, আবু বকর সিদ্দিক, প্রণব কুমার দেব, আবরার নাদিম ইতু, পার্থ প্রতিম সরকার ও অপু সাহা।