ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

সিলেটের বিয়ানীবাজারে করোনায় কিশোরীর মৃত্যু, শনাক্ত আরও ১০৫

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২০, ০৬:০৩ এএম

সিলেটের বিয়ানীবাজারে করোনায় কিশোরীর মৃত্যু, শনাক্ত আরও ১০৫
সিলেটে প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। বুধবার (২৬ আগস্ট) নতুন করে আরও ১০৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ২৬ জন ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৭৯ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ৪৫০ জন। এদিকে বুধবার দুপুরে সিলেট নগরের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত এক কিশোরীর মৃত্যু হয়েছে। ওই কিশোরীর নাম বুশরা বেগম। সে চারখাই পইলগ্রামের মুহিবুর রহমান ময়ুর মেয়ে। শামসুদ্দিন হাসপাতালের আরএমও ডা. জন্মেয় জয় বলেন, বুশরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। বুধবার সকালে তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে পাঠানো হলে দুপুর ১২টায় মারা যায়। এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, বুধবার ওসমানীর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষায় ২৬ জনের দেহে করোনাভাইনাস শনাক্ত হয়। শনাক্তদের সবাই সিলেট জেলার বাসিন্দা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল জানান, শাবিপ্রবির ল্যাবে বুধবার ২৮২ জনের নমুনা পরীক্ষায় ৭৯ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সিলেটের ২১ জন, সুনামগঞ্জের ১৭ জন, হবিগঞ্জের ২৪ জন ও মৌলভীবাজার জেলার ১৭ জন রয়েছেন। করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী সিলেট জেলায়। এ জেলায় এখন পর্যন্ত পাঁচ হাজার ৫২৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আর সুনামগঞ্জে এক হাজার ৯৮৭ জন, হবিগঞ্জে এক হাজার ৫০২ জন এবং মৌলভীবাজারে এক হাজার ৪৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার দুপুর পর্যন্ত সিলেট বিভাগে সাত হাজার ১১৮ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে তিন হাজার ৭০২ জন, সুনামগঞ্জে এক হাজার ৫৩৮ জন, হবিগঞ্জে ৯৫৫ জন ও মৌলভীবাজারে ৯২৩ জন রয়েছেন। সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে বুধবার বিকেল পর্যন্ত মারা গেছেন মোট ১৮৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৩২ জন, সুনামগঞ্জে ২০ জন, হবিগঞ্জে ১২ জন এবং মৌলভীবাজারে ২০ জন। করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন এক হাজার ২৭৬ জন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে বিভাগের চার জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৩২ জন।