ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মারধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার

প্রবাসীদের আঞ্চলিক ঐক্যে প্রতিষ্ঠিত হতে পারে বড়লেখা-জুড়ি’র ডায়বেটিস হাসপাতাল

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৫১ পিএম

প্রবাসীদের আঞ্চলিক ঐক্যে প্রতিষ্ঠিত হতে পারে বড়লেখা-জুড়ি’র ডায়বেটিস হাসপাতাল
প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি মৌলভীবাজার জেলা। এই জেলার অন্যতম অঞ্চল জুড়ি-বড়লেখা। চা ও আগর শিল্পের জন্য  এই অঞ্চলটি দেশ বিদেশে পরিচিত।এই অঞ্চলের বহু আলোকিত  মানুষ  দেশ বিদেশে বিভিন্ন পেশায় কাজ করছেন। এলাকা তথা বাংলাদেশ এর নাম উজ্জল করে আছেন। প্রবাসেও আছে আমাদের উজ্জল পরিচিতি। প্রায় ৫০ হাজারের মতো প্রবাসী বিভিন্ন দেশে বাস করছেন। তাদের প্রেরিত রেমিটেন্স আমাদের পারিবারিক স্বচ্ছলতার পাশাপাশি দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছে। কিন্তু তারপরও এটা অস্বীকার করার কারণ নেই যে, আমাদের অঞ্চল সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নের বিচারে অনেকটা পিছিয়ে আছে। ব্রিটেনে বড়লেখা প্রবাসীদের প্রায় ১৫টি সামাজিক সংস্থা আছে। যেগুলো বিভিন্নভাবে বাংলাদেশের সামাজিক কাজে সহায়তা করলেও বড় ধরণের চ্যারিটেবল কাজের দৃষ্টান্ত নেই। সম্প্রতি বড়লেখার দুইজন শিল্পপতি দুবাই প্রবাসী আলহাজ আব্দুল করিম এবং বাংলাদেশের মিঠু্র যুক্তরাজ্য আগমণ উপলক্ষে  বড়লেখাবাসীর উদ্যোগে  লন্ডনে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। ঐ সংবর্ধনা অনুষ্ঠানে একটি  ডায়বেটিস হাসপাতাল করার প্রস্তাব আসে। আমি ঐ প্রস্তাবকে   সাধুবাদ জানাই। যে কোন ধরণেন সাহায্য সহযোগিতার জন্য আন্তরিক ভাবে পাশে থাকবো। বড়লেখা ও জুড়ি এলাকায় স্বাস্থ্যসেবার মান উন্নত নয়। এই অঞ্চলে বেসরকারী উদ্যোগেও এই রকম কোন হাসপাতাল  এখনও গড়ে উঠেনি। যেখান থেকে মানুষ সহজে ভালো সেবা পেতে পারেন। বিশেষ করে এই দুই থানার মানুষের জন্য একটি চ্যারিটেবল  হাসপাতাল খুবই প্রয়োজন। এইসব কাজ অনেক ব্যয় সাপেক্ষ এবং দূরপ্রসারী । তাই বলে অসম্ভব কিছু নয়।  যুক্তরাজ্যে বসবাসরত এই অঞ্চলের অনেক মেধাবী এবং অভিজ্ঞতা সম্পন্ন মানুষ আছেন, যাদের দ্বারা এই রকম কাজ এগিয়ে নেয়া সম্ভব। এছাড়াও ব্রিটিশ-বাংলাদেশী প্রজন্মের অনেক আছেন যারা যুক্তরাজ্যে ভালো পেশায় কাজ করছেন। তাদেরকেও এই মহতি উদ্যোগে কাজে লাগানো যায়। এইসব কাজে সবচেয়ে বড় প্রয়োজন বলে মনে করি দলমত ও আঞ্চলিকতার উর্ধে উঠে সকলের ঐক্যবদ্ধতা। আমাদের লক্ষ্যস্থীর করে এক হয়ে কাজ করলে একটি ডায়বেটিস হাসপাতাল প্রতিষ্ঠা করা অসম্ভব নয় মোটেও। যুক্তরাজ্য অনেক সামাজিক সংগঠন আছে। সবার এই বিষয়ে বাস্তবভিত্তিক মতামত দিয়ে এক হয়ে কাজ করা এখন সময়ের দাবী। এছাড়াও ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যে বাস করা প্রবাসীদেরও সম্পৃক্ত করার কাজটি করা দরকার। এইসব কিছুই করা যাবে, যদি এই অঞ্চলের অভিজ্ঞ, সৎ, উদ্যোমীদের নিয়ে একটি কমিটি করে উদ্যোগের যাত্রা করা হয়। বিশেষ করে যুক্তরাজ্যের প্রবীনদের অংশগ্রহনটা জরুরী। তাহলে পারস্পরিক শ্রদ্ধা থাকবে এবং এই ভালো উদ্যোগটিকে সঠিক পথে পরিচালিত করতে  আমরা সত্যিকার অর্থে অভিবাবকতুল্য সংগঠন  এবং সাংগঠনিক দক্ষতা সম্পন্ন মানুষ পাবো। আসুন  আমরা এক হই।  তুলনামূলক পশ্চাদপদ জুড়ি-বড়লেখার অগণিত মানুষের স্বাস্থ্য সেবার জন্য একটি চ্যারিটেবল ডায়বেটিস হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগে সবাই ঐক্যবদ্ধ হয়েই প্রতিষ্টার পথ উন্মোক্ত করি। বিশেষ করে সোনাই-মনু বিধৌত অঞ্চলের  যুক্তরাজ্য ইউরোপ,আমেরিকা, মধ্যপ্রাচ্য প্রবাসীরা স্থির লক্ষে কাজ করলে, এই কাজটা করা মোটেই অসম্ভব কোন বিষয় নয়। প্রয়োজন শুধু ঐক্যের। জাহেদ আহমদ রাজ;  কমিউনিটি একটিভিস্ট। সাবেক সভাপতি, চান্দগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট।