ঢাকা ২৪ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
ঢাকা ২৪ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদের ছুটির দাবিতে হোয়াইটচ্যাপেলে দিনব্যাপী ক্যাম্পেইন, ১১ মে আলতাব আলী পার্কে সমাবেশ কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা : নেত্রকোণার সেই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের মোদী সুনামিতে ভেঙে পড়ল মমতার শক্ত রাজনৈতিক দুর্গ, নেপথ্যে পাঁচ কারণ ঢাকা বার নির্বাচনে ২০ হাজারের মধ্যে পড়ল ৭ হাজার ভোট, জামায়াত-এনসিপি’র ভরাডুবি পশ্চিমবঙ্গে তৃণমূল হঠিয়ে আসছে বিজেপি? প্রাথমিক গণনায় এগিয়ে ঢাকা-সিলেট ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : জানালেন প্রধানমন্ত্রী লিমনের পর বৃষ্টির মরদেহ যেভাবে শনাক্ত করল ফ্লোরিডা পুলিশ ইরানের নতুন ১৪ দফা শান্তি প্রস্তাব, গ্রহণে ‘সন্দিহান’ ট্রাম্প ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ—জানালেন ট্রাম্প, ইরানের জন্য স্থলপথ খুলে দিল পাকিস্তান ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন, পরিবারকে ভিডিও কলে দেখালেন মরদেহ হামে প্রতিদিন মরছে মানুষ : ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় ইউনূস সরকার: সায়েন্সের প্রতিবেদন সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প ,শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? নিউ ইয়র্কে মসজিদে মেয়ে শিশুকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ইরানে আবার হামলা শুরু হতে পারে, ইতালি ও স্পেন থেকেও সেনা সরানোর আভাস ট্রাম্পের যুক্তরাজ্য বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন সংসদে জামায়াত-রাজাকার ইস্যুতে মুখ খুললেন বিএনপির মন্ত্রীরা ৭ মার্চের ভাষণ বাজানো ইমির জামিন, আইভীও জামিন পেলেন দুই হত্যা মামলায় ১১ টন ইউরেনিয়াম মজুত করল কীভাবে ইরান, কোথায় সেই মজুত? টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির ইশতেহার ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়-‘আমরা নারী’ সমঝোতা : শিক্ষা-গবেষণায় কাজ করবে কাঁদছেন কৃষকরা, ১৬০০ খরচ করে ৬০০ টাকায় ধান বিক্রি রোমানিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের সুখবর ইতালিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি কর্মীর বিএনপি–জামায়াত পাল্টাপাল্টি বক্তব্য: কেবলই রাজনীতি? ফজলুরের বক্তব্যে সংসদ উত্তপ্ত: ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’ প্রবাসীদের দোরগোড়ায় সেবা, নাপোলিতে সফল কনসুলার ক্যাম্প নতুন মুসলিমদের পাশে ইস্ট লন্ডন মসজিদ, চালু হলো নিউ মুসলিম হাব

ছিন্নমূল শিশু-কিশোরদের নিয়ে জীবনমুখী কর্মশালা করেছে হাই-ফাইভ

প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২০, ০২:৩৪ এএম

ছিন্নমূল শিশু-কিশোরদের নিয়ে জীবনমুখী কর্মশালা করেছে  হাই-ফাইভ
সামাজিক সংগঠন হাই-ফাইভ উত্তরার সেক্টর ১০ এ অবস্থিত উন্মুক্ত পাঠশালায় তাদের ধারাবাহিক কর্মকান্ডের অংশ হিসেবে ছিন্নমূল শিশু-কিশোরদের দৈনন্দিন জীবনের বেড়ে ওঠার ক্ষেত্রে  একটি জীবনমুখী কর্মশালার আয়োজন করে। ৩ জানুয়ারী সোমবার সকাল সাড়ে ১০ টা থেকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত দুটি সেশনে ২ ঘন্টার এ কর্মশালায় উন্মুক্ত পাঠশালার ৫০ জন ছিন্নমূল শিক্ষার্থী শিশু-কিশোর অংশগ্রহণ করে। বাংলাদেশ প্রগ্রেসিভ উইমেন্স সোসাইটি ও উন্মুক্ত পাঠশালার সভাপতি মিসেস নাসরিন আক্তারের সঞ্চালনায় কর্মশালার প্ল্যানারী সেশনে শিশু-কিশোরদের ব্যক্তিগত নিরাপত্তায় ভালো স্পর্শ এবং খারাপ স্পর্শ সম্পর্কে সচেতন করা হয়। এছাড়া হেলথ এন্ড হাইজিন এবং বয়োঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা ও পরিচর্যা বিষয়ে শিশু-কিশোরদের সার্বিক সচেতনতামূলক শিক্ষা ও পরামর্শ প্রদান করা হয়। কর্মশালা পরিচালনা করেন হাই-ফাইভের পরিচালক(প্রশাসন) বিভা সিদ্দিকী ও পরিচালক (প্রশিক্ষণ) নাজমুন নাহার। এতে আরো উপস্থিত ছিলেন হাই-ফাইভ পরিচালনা পর্ষদের চেয়ারপার্সন সাবরিনা খাঁন তন্দ্রা,নির্বাহী পরিচালক আয়েশা সিদ্দিকা,পরিচালক (অর্থ) এ্যানি রিয়াজ,পরিচালক(পরিকল্পনা) রোকশানা সাজ্জাদ,পরিচালক (অপারেশন্স) নাজনীন শাওন,প্রশিক্ষক তানজুম আরা পল্লী ও পরিচালক ( জনসংযোগ) শেখ মোহাম্মদ আরীফ প্রমুখ। হাই-ফাইভের চেয়ারপার্সন সাবরিনা তন্দ্রা তাঁর বক্তব্যে বলেন- হাই-ফাইভ সমাজে পিছিয়ে পরা নারী ও শিশু-কিশোরদের সার্বিক উন্নয়ন ও সুস্থ্য বিকাশের লক্ষ্যে কাজ করে থাকে।সামাজিক সচেতনতার মাধ্যমে একটি সুখী,সুন্দর ও সুস্থ্য সমাজ গড়ার প্রত্যয়ে হাই-ফাইভ ২০২০ সাল অর্থাৎ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত-বার্ষিকীতে(মুজিব বর্ষে) বাংলা ও ইংলিশ মিডিয়াম স্কুল-কলেজ এবং মাদরাসাসহ দেশের ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মশালা আয়োজনের ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে বলে জানান।