ঢাকা ২২ মাঘ ১৪৩২, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা ২২ মাঘ ১৪৩২, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
সর্বশেষ
ধানের শীষের প্রচারণায় আ’লীগের সাবেক প্রতিমন্ত্রীর স্ত্রী র‍্যাবের নাম বদলে দিচ্ছে সরকার, নতুন নাম জানালো বিএনপির ‘শাঁখের করাত’ ৯২ বিদ্রোহী প্রার্থী বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে ক্যান্সার সচেতনতা সেমিনার অনুষ্ঠিত বিমানের এমডি স্ত্রীসহ গ্রেপ্তার, আদালতের নির্দেশে কারাগারে জুলাই গণ–অভ্যুত্থান নিয়ে ৮৩৭টি হত্যা মামলা, ৪৫৩টিতেই শেখ হাসিনা আসামী নারীবিদ্বেষী বক্তব্য শুধু নারীদের নয়, পুরো দেশের জন্যই কলঙ্ক: : তারেক রহমান যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়বে—খামেনির হুঁশিয়ারি জামায়াত আমিরের এক্সের অ্যাকাউন্ট উদ্ধার, ৪৫ মিনিট সময় নিয়ে কেন সন্দেহ? জামায়াত আমিরের ‘নারী বিদ্বেষী’ পোস্ট ঘিরে উত্তাপ, বিক্ষোভ ও ঝাড়ু মিছিল মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদকের দায়িত্ব নিলেন  ‘নির্বাচনের আগে সংখ্যালঘুদের ওপর হামলা করার মধ্য দিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করা হয়েছে’ জামায়াত আমিরের ‘নারীবিদ্বেষী’ পোস্ট: আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক, প্রশ্ন বিএনপির প্রতিদ্বন্দ্বী রইল না হাসনাত আবদুল্লাহর, ঋণখেলাপিদের নিয়ে যা বললেন ঢাবিতে ছাত্রদলের মিছিল: ‘এমন হ্যাকার করলো হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক’ জামায়াত আমিরের এক্স ‘পোস্ট’ ঘিরে কেন এত আলোচনা টাওয়ার হ্যামলেটসে কমিউনিটি ল্যাঙ্গুয়েজেস সার্ভিস উদ্বোধন ভিসা ছাড়াই চীন ভ্রমণ করতে পারবে ব্রিটিশ নাগরিকরা : যুক্তরাজ্য-চীন ১০ চুক্তি ভোটের আগেই ৪ জনের প্রাণহানি, সারাদেশে ১৪৪ সহিংসতা গণভোট নিয়ে যত প্রশ্ন বিমানে ২০ হাজার টাকায় দেশে ফিরতে পারবেন সৌদি প্রবাসীরা রাজধানীতে প্রবাসীর শিশু সন্তান নিয়ে উধাও রিকশাচালক 'মহিলা সমাবেশ' স্থগিত করল জামায়াত, কারণ কী? 'নবীগঞ্জের ইতিকথা'র মোড়ক উন্মোচন বেশিরভাগ দেশই নারী নেতৃত্বকে ‘বাস্তবসম্মত মনে করে না’ : আল জাজিরার সাক্ষাৎকারে জামায়াত আমির প্রবাসীদের দাবিতে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট বাঁচাতে বিএনপির উদ্যোগ ৬২টি আসনে বিএনপির বিদ্রোহী ৭২ জন  কাকরদিয়া- তেরাদল- আলিপুর এডুকেশন ট্রাস্ট ইউকের আনুষ্ঠানিক যাত্রা শুরু জামায়াত আমির বললেন, গালে হাত দিয়ে বসে থাকব না, গর্জে উঠব পাঁচ লাখ অভিবাসীকে বৈধ করবে স্পেন

নিউ ইয়র্কে আব্দুস সাত্তার স্মরণে সার্বজনীন শোকসভা ও দোয়া মাহফিল

প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৯, ০৫:৪০ এএম

নিউ ইয়র্কে আব্দুস সাত্তার স্মরণে সার্বজনীন শোকসভা ও দোয়া মাহফিল
নিউ ইয়র্কে সিলেট বিয়ানীবাজারের সালিশ ব্যক্তিত্ব, সমাজসেবী ও মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুস সাত্তার স্মরণে সার্বজনীন শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজক যুক্তরাস্ট্রের নিউ ইয়র্কস্থ আব্দুস সাত্তার স্মরণে ‘সার্বজনীন শোকসভা ও মিলাদ মাহফিল উদযাপন কমিটি’। ১০ই নভেম্বর, রবিবার সন্ধ্যা ৭টায় নিউ ইয়র্কের ওজনপার্ক এর রোজ বেঙ্গল রেষ্টুরেন্টে সার্বজনীন শোকসভায় সকল দল ও মতাদর্শের মানুষ বিশেষ করে প্রবীনদের ব্যাপক উপস্থিতি ছিল। আয়োজক কমিটির আহ্বায়ক ও বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ সুলতান কবির চুন্নু’র সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ আব্দুন নুর, আব্দুল হাছিব ও শামিম আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউ ইয়র্কস্থ বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন- বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বিয়ানী বাজারের মুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল, ফয়জুল আলম মাষ্টার, বিয়ানীবাজার সোসাইটির সভাপতি মোস্তফা কামাল, মকবুল রহিম ছুনই, সাবেক সভাপতি আজিমুর রহমান বুরহান, ছানাওর আলী ছানু ও দুবাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দিন, মুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, মোজাহিদুল ইসলাম, আবু বক্কর, আব্দুল কাদির, সমাজসেবী একলিমুজ্জামান নুনু, বদরুল হক, আব্দুস শহীদ মাষ্টার, আব্দুল আজিজ, মুজিবুর রহমান তোতা, হাজী গৌছ উদ্দিন খান, মোহাম্মদ বুদুল মিয়া, মিছবাহ আবেদীন, ফখরুল ইসলাম দেলোয়ার প্রমূখ। বক্তারা -প্রয়াত বিশিষ্ট মুরব্বী আব্দুস সাত্তার এর সাদামাটা জীবনে ন্যায়পরায়নতা , শিক্ষানুরাগী ও প্রগতিশীল চিন্তার নানা উদাহরণ টেনে বলেন- আব্দুস সাত্তার তার কর্মগুনে একজন অনুকরণীয় ব্যক্তিত্ব হয়েই সমাজে বেঁচে থাকবেন।  আব্দুস সাত্তার মানুষের সাথে সম্পর্কিত থেকে শিক্ষা ও সমাজসেবায় যেভাবে আলো ছড়িয়েছেন তার পথ অনুসরণ করলে সমাজ অনেক এগিয়ে যাবে। একজন বিশিষ্ট শিক্ষানুরাগী হিসেবে বিয়ানীবাজার সরকারি কলেজ, পঞ্চখণ্ড হরগোবিন্দ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয় ও খলিল চৌধুরী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদে বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতায় পালনের মাধ্যমে আব্দুস সাত্তার সমাজে শিক্ষাবান্ধব নানা গুরুত্বপূর্ণ ভূমিকার রেখেছেন বলেও মন্তব্য করেছেন বক্তারা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাষ্টার ফয়জুল আলম। শোকসভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন -প্রয়াত আব্দুস সাত্তার এর ছেলে ইশতিয়াক আহমেদ রানা, সমাজকর্মী কামাল আহমেদ, আব্দুল জলিল বাবর, নজরুল ইসলাম, আব্দুল আলিম, নিজাম উদ্দিন, মোহাম্মদ তুলন, জাকির হোসেন, রুহুল আমিন, ইফজাল আহমেদ, ছরওয়ার হোসেন, আজহার হোসেন রিফাত, ফাহিম সাকিল অপু প্রমূখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রয়াত আব্দুস সাত্তার এর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফিজ নজরুল ইসলাম। উল্লেখ্য, মো. আবদুস সাত্তার ৩১ আগষ্ট সিলেটের আল-হারামাইন হাসপাতালে ইন্তেকাল করেন। সদ্য প্রয়াত বিয়ানীবাজার উপজেলার সর্বজন শ্রদ্ধেয় প্রবীন ব্যক্তিত্ব,মুক্তিযুদ্ধের  সংগঠক,বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবী, ইমামবাড়ী হাফিজিয়া মাদ্রাসার হযরত গোলাব শাহ (রহ:)  প্রকল্পের সভাপতি ,কসবা-খাসা গ্রাম কমিটির আহবায়ক, পঞ্চখণ্ড গোলাবিয়া পাবলিক লাইব্রেরির প্রাক্তন সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন। ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক হিসেবে তিনি বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থা ও বিয়ানীবাজার সাংস্কৃতিক ক্লাবের সাথে তিনি ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। এছাড়া তিনি ছিলেন বিয়ানীবাজার কেন্দ্রীয় জামে মসজিদের উপদেষ্টা, পূর্বতন বিয়ানীবাজার ইউনিয়ন পরিষদের সাবেক সচিব।