ঢাকা ২১ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
ঢাকা ২১ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মারধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন, ৬ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি

যুক্তরাজ্যবাসী বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানের ইন্তেকাল

প্রকাশিত: ০৭ আগস্ট ২০১৯, ০১:১২ এএম

যুক্তরাজ্যবাসী বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানের ইন্তেকাল
যুক্তরাজ্যবাসী বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। স্বাধীনতা যুদ্ধের অকুতোভয় এই যোদ্ধা গত তিন সপ্তাহ ধরে অসুস্থ ছিলেন। বার্মিংহাম সিটি হাসপাতালে আজ যুক্তরাজ্য সময় ৬টা ১৮ মিনিটে  শেষ নি:শ্বাস ত্যাগ করেন। বীরমুক্তিযোদ্ধা মতিউর রহমান এর বাড়ী সিলেট বিয়ানীবাজারের মাথিউরা (পূর্বপার)। প্রবাস জীবনের বেশীরভাগ সময় লন্ডনে বসবাস করলেও গত কয়েক বছর থেকে তিনি বার্মিংহামে বসবাস করছিলেন। মতিউর রহমান ৩ ছেলে ও ৪ মেয়ের জনক। মরহুমের জানাজা  ইস্ট লন্ডন মসজিদে অনুষ্ঠিত হবে বলে তার পারিবারিক সূত্র জানিয়েছে। তবে জানাজার সময় এখনও ঠিক হয়নি। দিন ও তারিখ ঠিক হলেই সবাইকে অবহিত করা হবে বলে ৫২বাংলাকে তাঁর জামাতা জানিয়েছেন। বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান অত্যন্ত স্বজ্জন, স্পষ্টবাদি এবং পরপোকারী হিসাবে কমিউনিটিতে পরিচিত ছিলেন। মুক্তিযুদ্ধের প্রথম পর্যায়ে  তিনি বাংলাদেশে অবস্থান করলেও পরবর্তি পর্যায়ে তিনি  ভারতে গিয়ে রণকৌশলে ট্রেনিং নেন এবং সেক্টর কামান্ডার লেফটেনেন্ট কর্ণেল মীর শওকত আলীর অধীনে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সরাসরি পাকিস্তানী হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করে বীরত্বের পরিচয় দেন। মহান স্বাধীনতা যুদ্ধের বীর যোদ্ধা মতিউর রহমানকে  তাঁর নিজ অঞ্চলের সামাজিক সংগঠন বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকে,  সংগঠনটির ৩০ বছর পূর্তি অনুষ্ঠানে ( ২০১৯) মুক্তিযোদ্ধা সম্মাননা ও ক্রেস্ট প্রদান করে। এছাড়াও বাংলাদেশ সেন্টার লন্ডন তাঁকে রণাঙ্গণের মুক্তিযোদ্ধা সম্মাননা পদক (২০১৯) প্রদান করে। তিনি বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট এর সম্মানীত ট্রাস্টি ছিলেন। মরহমের মৃত্যুতে পরিবারের পক্ষ থেকে তাঁর বড় জামাতা সাজ্জাদুর রহমান সকলের কাছে দোয়া কামনা করেছেন। ৫২বাংলা পরিবার জাতির শ্রেষ্ট সন্তান  মরহুম মতিউর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করছে। মরহুমের  রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ  করছে।