ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার ইতালির নাপোলিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের তরুণ শরিফুলের মৃত্যু মাদক মামলায় মিশরীয় উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ্ড সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, নেপথ্যে কী কারণ? মেয়ের বিয়ের টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না ইসমাইলের, বনানীতে মিলল মরদেহ প্যারিসে বাংলাদেশিদের ড্রাইভিং শেখাবে ‘ফ্রেঞ্চ অ্যাকাডেমি’ যুক্তরাষ্ট্রের এনওয়াইপিডির সর্বোচ্চ গোয়েন্দা পদে বিয়ানীবাজারের ইকবাল হোসেন

বিয়ানীবাজার স্পোর্টস ক্লাব টরেন্টো ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

প্রকাশিত: ২২ আগস্ট ২০২৩, ১১:৩৭ পিএম

বিয়ানীবাজার স্পোর্টস ক্লাব টরেন্টো ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন
কানাডার টরেন্টো শহরের বাংলা টাউনের ডেন্টনিয়া ফিল্ডে অনুষ্ঠিত হলো আন্ত:বিয়ানীবাজার ক্রিকেট টুর্নামেন্ট। টরেন্টো শহরে বসবাসরত বিয়ানীবাজার উপজেলার ক্রিকেটারদের নিয়ে মোট চারটি দলে ভাগ করে লীগভিত্তিক একদিনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় । সকাল থেকে দিনব্যাপী এই টুর্নামেন্ট আয়োজন করতে মুখ্য ভূমিকা পালন করেন জুলফিকার ফরহাদ, রাসেল আহমদ অন্ত, মাহিন মো: শাহরিয়ার এবং শাহ মোহাম্মদ নিশাত। শত ব্যস্ততার মধ্যে থেকেও বিয়ানীবাজারের এই তারুণ্য যেভাবে ঐক্যবদ্ধভাবে  স্পোর্টস এবং কমিউনিটি বান্ধব চিন্তা  নিয়ে টুর্নামেন্ট আয়োজন করে সফলভাবে সম্পন্ন করেছে- এজন্য উপস্থিত দর্শক ও কমিউনিটির নেতৃবৃন্দ তাদের ধন্যবাদ জানিয়ে বলেন-  টরেন্টো বাংলা কমিউনিটিতে একটি উজ্জ্বল  দৃষ্টান্ত হয়ে থাকবে। চারটি দলে বিয়ানীবাজার স্পোর্টস ক্লাব টরেন্টো ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় ।দলগুলো হলো জুলফিকার ফরহাদ এর নেতৃত্বে -বিয়ানীবাজার কিং,সাইদুল জুনেদ এর নেতৃত্বে বিয়ানীবাজার ওয়ারিয়রস, মাহফুজ এর নেতৃত্বে বিয়ানীবাজার সুপারস্টার এবং রনি এর নেতৃত্বে বিয়ানীবাজার সিক্সার্স। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় বিয়ানীবাজার সুপারস্টার বনাম বিয়ানীবাজার সিক্সার্স এর মধ্যে। টুনামেন্টের চ্যাম্পিয়ন দল বিয়ানীবাজার সুপারস্টার ও রানার আপ হয় বিয়ানীবাজার সিক্সার্স। ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন -বিয়ানীবাজার সুপার স্টারের মাহফুজ এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন বিয়ানী বাজার সিক্সার্স এর মনসুর। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টরেন্টোর পরিচিত মুখ রিয়েলেটর এবং সংগঠক  ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব  সবুজ চৌধুরী টিটু এবং বাংলা পাড়া ক্লাবের প্রেসিডেন্ট ও সংগঠক এম.আর আজিজ। বক্তব্য রাখেন জুনায়েদ আহমদ, মারুফ আহমদ , কানন আহমদ, সাইদুর সায়েম  জাবের আহমদ, ফরহাদ, সাব্বির আহমদসহ অন্যান্যরা। শাহরিয়ার মাহিনের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সবুজ চৌধুরী টিটু বলেন,  বিয়ানীবাজারের প্রকৃত অর্থে উচ্ছল তারুণ্যকে  দেখে আমি অভিভূত। একটি উপজেলার প্লেয়ারদের নিয়ে চারটি টিম গঠন করে ক্রিকেট টুর্নামেন্ট – আমার জানা মতে  টরেন্টোতে এই প্রথম। তিনি সব ধরণের স্পোটিং সহযোগিতার আশ্বাস দেন এবং বিয়ানীবাজার স্পোর্টস ক্লাব এর  জার্সির স্পন্সর হিসাবে অতীতের ন্যায় ভবিষ্যতেও নিজের সহযোগিতার নিশ্চয়তা দেন। বিশেষ অতিথির বক্তব্যে কমিউনিটি ব্যক্তিত্ব এম আর আজিজ বলেন , উপজেলা পর্যায়ে বিয়ানীবাজার স্পোর্টস ক্লাবের এই পদযাত্রা অন্যদের জন্য একটি অনুসরণীয় নজির হয়ে থাকবে।আমাদের তারুণরা যেভাবে সুস্থ বিনোদনের সেরা মাধ্যম খেলাধূলাকে অগ্রাধিকার দিচ্ছে সেটা আমাদের একটি চমৎকার আগামীর স্বপ্ন দেখাচ্ছে। বিয়ানীবাজার স্পোর্টস ক্লাবের অন্যতম নীতিনির্ধারণী  প্রতিষ্ঠাতা সদস্য মারুফ আহমদ টুর্নামেন্টের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত সকলকে চমৎকার টুর্নামেন্ট উপহার দেওয়ার জন্য কৃতজ্ঞতা এবং শুভকামনা জানিয়ে আগামীতেও  এরকম  ইভেন্টে পাশে থাকার আহবান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।