ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার ইতালির নাপোলিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের তরুণ শরিফুলের মৃত্যু মাদক মামলায় মিশরীয় উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ্ড সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, নেপথ্যে কী কারণ? মেয়ের বিয়ের টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না ইসমাইলের, বনানীতে মিলল মরদেহ

দুবাইয়ে সরকারি কর্মকর্তাদের সম্মানে ইফতার মাহফিল

প্রকাশিত: ১০ মে ২০১৯, ১২:০৮ এএম

দুবাইয়ে সরকারি কর্মকর্তাদের সম্মানে ইফতার মাহফিল

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ সরকারের কনসুলেট, জনতা ব্যাংক ও বিমানেরে কর্মকর্তাদের সম্মানে ইফতারের আয়োজন করেন দুবাইস্থ বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ।

বৃহস্পতিবার দুবাইয়ের একটি অভিজাত হোটেলে এ উপলক্ষে আয়োজিত সভায় সবার উদ্দেশ্যে বক্তব্যে নূর মোহাম্মদ বলেন, প্রবাসে যারা দেশের প্রতিনিধিত্ব করেন সরকারি নানা অফিসে তাঁদের সবসময় সম্মান জানানো উচিত। তাঁরা তাঁদের পেশার বাইরে এসেও প্রবাসিদের কল্যাণে কাজ করেন।

প্রধান অতিথির বক্তব্যে দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল ইকবাল হোসেন খান বলেন, বর্তমান সরকার প্রবাসিবান্ধব সরকার। প্রবাসিদের উন্নয়নে সবচে' বেশি কাজ করে যাচ্ছে এ সরকার। বিদেশে দেশের ভাবমূর্তি রক্ষায় সকল প্রবাসিকে একযোগে কাজ করার তিনি আহবান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের শ্রম কাউন্সেলর ফাতেমা জাহাম, প্রথম সচিব (শ্রম) ফকির মনোয়ার হোসেন, ভাইস কনসাল মোজাফ্ফর হোসেন, জনতা ব্যাংক দুবাই শাখার ব্যবস্থাপক আবুল কালাম, সিআইপি আবুল কালাম, মাজহারুল মিয়া, জাকির হোসেন, খন্দকার মোখলেসুর রহমান সহ আরো অনেকে।

পরে দেশও জাতির শান্তি কামনা দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।