ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার

বার্সেলোনায় বাঙালি ঐতিহ্যকে ধারণ করে বাংলার মেলা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৭ জুলাই ২০১৯, ০৩:০৮ পিএম

বার্সেলোনায় বাঙালি ঐতিহ্যকে ধারণ করে বাংলার মেলা  অনুষ্ঠিত
[youtube]QEU6EDRsDhM[/youtube]

স্পেনের পর্যটন নগরী বার্সেলোনায় অনুষ্ঠিত হলো  ঐতিহ্যবাহী বাংলার মেলা। প্রবাসের মাটিতে বাংলাদেশিদের প্রাণের উৎসব হিসেবে খ্যাত এই মেলায় বিপুলসংখ্যক বাংলাদেশি ও বিদেশিরা অংশগ্রহণ করেন।

(১৩ই জুলাই ) শনিবার শহরের প্রাণকেন্দ্রে প্লাসা মাকবায় এ মেলা অনুষ্ঠিত হয়। বার্সেলোনা মিউনিসিপ্যাল করপোরেশন ও বাংলাদেশী কমিউনিটির সহযোগিতায়  আসোসিয়াসিয়ন কুলতুরাল ই উমানিতারিয়া দে বাংলাদেশ এন কাতালোনিয়া সার্বিক তত্ত্বাবধানে এবং বাংলাদেশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সহযোগিতায় এই মেলা অনুষ্ঠিত হয়।

বার্সেলোনাসহ স্পেনের কাতালোনিয়া রাজ্যের বিভিন্ন শহর থেকে বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুদের উপস্থিতিতে এই মেলা হয়ে ওঠে এক চিলতে বাংলাদেশ। অনেকের পরনে ও সাজে দেখা যায় বাংলার ঐতিহ্যময় সাজ। বিকেল ৬টা থেকে শুরু হয়ে মেলা চলে মধ্যরাত পর্যন্ত। পুরো সময় জুড়ে মেলার মঞ্চে ছিল দেশীয় নৃত্য, গানসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।মেলা উপভোগ করতে বাংলাদেশিদের সঙ্গে দেখা গেছে অনেক বিদেশিদের।

দেশীয় পণ্য ও ঐতিহ্যময় বাংলাদেশি খাবারে সজ্জিত স্টলগুলোতে ছিল উপচে পড়া ভিড়। নানান স্বাদের বাংলার ঐতিহ্যময় খাবারের স্বাদ উপভোগ করতে ভিড় করতে দেখা গেছে স্প্যানিশদেরও।

মেলায় প্রধান অতিথি ছিলেন স্পেনের বাংলাদের দূতাবাসের হেড অব চ্যান্সারি হারুন আল রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনেরালিদাদ দে কাতালুনিয়া ও বার্সেলোনা মিউনিসিপ্যাল করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি উত্তম কুমার। সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মেলা শুরু হবার পর মেলা-সংশ্লিষ্ট সকলের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয় সাংস্কৃতিক পর্ব।

সংগীত পরিবেশন করেন লন্ডন থেকে আসা কণ্ঠশিল্পী তামান্না, লাবনী বড়ুয়া, যুক্তরাষ্ট্র থেকে আগত কণ্ঠশিল্পী ইমতিয়াজ বাবু, ইতালি থেকে আগত মানসিব। তাদের মন মাতানো গানের পাশাপাশি স্থানীয় শিল্পী দিবা, রাজু গাজি, তন্ময়, জিনাত শফিক, ওয়াসী উদ্দিনসহ অন্যান্য শিল্পীদের পরিবেশনায় ছিল নানা স্বাদের বাংলা গান। আরও ছিল জেমির পরিচালনায় বাংলাদেশের ঐতিহ্যময় পোশাক ও সাংস্কৃতির প্রতীক সম্বলিত শিশুদের পরিবেশনায় বিশেষ ফ্যাশন শো। মেলা মঞ্চের অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন শামীমা আক্তার মিতা ।

মেলা উদযাপন পরিষদের আহ্বায়ক শফিকুর রহমান এবং আয়োজক সংগঠনের সভাপতি উত্তম কুমার বার্সেলোনায় ঐতিহ্যবাহী এই মেলা অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য কমিউনিটির সকলকে ধন্যবাদ জানান। তারা বলেন, প্রবাসের বাঙালি প্রজন্ম যাতে এই মেলার মাধ্যমে আমাদের দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হয়ে উঠতে পারে সেই উদ্দেশ্যেই আমাদের এই প্রচেষ্টা।