ঢাকা ২০ বৈশাখ ১৪৩৩, রোববার, ০৩ মে ২০২৬
ঢাকা ২০ বৈশাখ ১৪৩৩, রোববার, ০৩ মে ২০২৬
সর্বশেষ
ঢাকা-সিলেট ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : জানালেন প্রধানমন্ত্রী লিমনের পর বৃষ্টির মরদেহ যেভাবে শনাক্ত করল ফ্লোরিডা পুলিশ ইরানের নতুন ১৪ দফা শান্তি প্রস্তাব, গ্রহণে ‘সন্দিহান’ ট্রাম্প ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ—জানালেন ট্রাম্প, ইরানের জন্য স্থলপথ খুলে দিল পাকিস্তান ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন, পরিবারকে ভিডিও কলে দেখালেন মরদেহ হামে প্রতিদিন মরছে মানুষ : ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় ইউনূস সরকার: সায়েন্সের প্রতিবেদন সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প ,শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? নিউ ইয়র্কে মসজিদে মেয়ে শিশুকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ইরানে আবার হামলা শুরু হতে পারে, ইতালি ও স্পেন থেকেও সেনা সরানোর আভাস ট্রাম্পের যুক্তরাজ্য বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন সংসদে জামায়াত-রাজাকার ইস্যুতে মুখ খুললেন বিএনপির মন্ত্রীরা ৭ মার্চের ভাষণ বাজানো ইমির জামিন, আইভীও জামিন পেলেন দুই হত্যা মামলায় ১১ টন ইউরেনিয়াম মজুত করল কীভাবে ইরান, কোথায় সেই মজুত? টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির ইশতেহার ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়-‘আমরা নারী’ সমঝোতা : শিক্ষা-গবেষণায় কাজ করবে কাঁদছেন কৃষকরা, ১৬০০ খরচ করে ৬০০ টাকায় ধান বিক্রি রোমানিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের সুখবর ইতালিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি কর্মীর বিএনপি–জামায়াত পাল্টাপাল্টি বক্তব্য: কেবলই রাজনীতি? ফজলুরের বক্তব্যে সংসদ উত্তপ্ত: ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’ প্রবাসীদের দোরগোড়ায় সেবা, নাপোলিতে সফল কনসুলার ক্যাম্প নতুন মুসলিমদের পাশে ইস্ট লন্ডন মসজিদ, চালু হলো নিউ মুসলিম হাব মাস্টারশেফ ইউকে-তে নজর কাড়লেন বাংলাদেশের সাবিনা যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালি খুলতে ইরানের নতুন প্রস্তাব ‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি ব্রিটিশ নাগরিকত্বের জন্য বিয়ে : এক বাংলাদেশি-ব্রিটিশ নারীর ঘুরে দাঁড়ানোর গল্প সাংবাদিকদের সহযোগিতায় ‘কুইক রেসপন্স সাপোর্ট’ টিম যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থী, বৃষ্টিও বেঁচে নেই হোয়াইট হাউজের নৈশভোজে গুলি, ঘটনা নিয়ে যা বললেন ট্রাম্প

গাজার পর লেবাননেও হামলা চালিয়েছে ইসরায়েল

প্রকাশিত: ২২ মার্চ ২০২৫, ০৭:৩৬ পিএম

গাজার পর লেবাননেও হামলা চালিয়েছে ইসরায়েল

দক্ষিণ লেবাননে কামান ও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার (২২ মার্চ ২০২৫) নতুন করে এ হামলা চালায় তারা। ইসরায়েল দাবি করেছে, তারা সীমান্ত পেরিয়ে ছোড়া রকেট প্রতিহত করেছে। এই সংঘর্ষও সেখানকার নাজুক যুদ্ধবিরতি হুমকি সৃষ্টি করেছে। ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে চলা বছরব্যাপী যুদ্ধ শেষ হয়েছিল ও যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ফিলিস্তিনিদের সমর্থনে সীমান্তে হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাবাহিনীর সংঘর্ষ একসময় ব্যাপক ইসরায়েলি অভিযানে রূপ নেয়। এতে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার, বহু যোদ্ধা এবং তাদের অস্ত্রভাণ্ডারের বড় অংশ ধ্বংস হয়। এই যুদ্ধবিরতি ইসরায়েলের তীব্র বোমাবর্ষণ ও লেবাননে স্থল অভিযানের পাশাপাশি হিজবুল্লাহর প্রতিদিনের রকেট হামলা বন্ধ করেছিল। তবে উভয় পক্ষই একে অপরকে চুক্তির শর্ত পুরোপুরি পালন না করার অভিযোগ করেছে। শনিবারের এই হামলা এমন এক সময়ে ঘটল যখন ইসরায়েল কার্যত ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে গাজায় চলমান যুদ্ধবিরতিও লঙ্গন করেছে। হিজবুল্লাহর মিত্র হামাস ও হিজবুল্লাহ উভয়ই ইসরায়েলের চিরশত্রু ইরানের সমর্থনপুষ্ট। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা লেবাননের সীমান্ত থেকে প্রায় ৬ কিলোমিটার উত্তরের একটি অঞ্চল থেকে ছোড়া তিনটি রকেট প্রতিহত করেছে। এটি ছিল নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির পর থেকে দ্বিতীয়বারের মতো সীমান্ত অতিক্রম করে হামলার ঘটনা। ইসরায়েলের সেনা রেডিও জানায়, ইসরায়েলি বাহিনী কামান দিয়ে পাল্টা হামলা চালিয়েছে। তবে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, ইসরায়েলি কামান হামলায় দক্ষিণ লেবাননের দুটি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সীমান্তের কাছাকাছি তিনটি শহরে বিমান হামলা চালানো হয়েছে। তবে উভয় পক্ষের কেউ হতাহতের খবর নিশ্চিত করেনি। ইসরায়েলের সামরিক বাহিনী ইঙ্গিত দিয়েছে যে, তারা আরও কঠোর প্রতিক্রিয়া জানাতে পারে। হিজবুল্লাহ এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধের প্রতিক্রিয়া জানায়নি। নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর কোনও অস্ত্র থাকার কথা নয়। ইসরায়েলি সেনাদের ওই অঞ্চল থেকে প্রত্যাহার করার কথা এবং লেবাননের সেনাবাহিনীর ওই এলাকায় মোতায়েন থাকার কথা। চুক্তিতে উল্লেখ করা হয়েছে, দক্ষিণ লেবাননে সব সামরিক অবকাঠামো ভেঙে ফেলার এবং অনুমোদনবিহীন সব অস্ত্র বাজেয়াপ্ত করার দায়িত্ব লেবানন সরকারের। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ লেবাননের সরকারকে তার ভূখণ্ড থেকে ছোড়া রকেটের জন্য দায়ী করেছেন। ইসরায়েল দাবি করেছে, হিজবুল্লাহ এখনও দক্ষিণ লেবাননে সামরিক অবকাঠামো ধরে রেখেছে, অন্যদিকে লেবানন ও হিজবুল্লাহ বলছে, ইসরায়েল এখনো লেবাননের ভূমি দখল করে রেখেছে এবং কিছু বিমান হামলা চালিয়ে যাচ্ছে ও সীমান্তের কাছে পাঁচটি পাহাড়ি অবস্থানে সেনা মোতায়েন রেখেছে।