ঢাকা ৯ চৈত্র ১৪৩২, সোমবার, ২৩ মার্চ ২০২৬
ঢাকা ৯ চৈত্র ১৪৩২, সোমবার, ২৩ মার্চ ২০২৬
সর্বশেষ
বাংলাদেশসহ ৭৫ দেশের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে মধ্যস্থতায় তিন দেশ, আলোচনা কতটা ফলপ্রসূ? সামনে কঠিন সময় আসছে, তেল ও নিত্যপণ্যের দাম বাড়বে: মির্জা ফখরুল ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা-পৌরসভা নির্বাচন কবে? সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

দক্ষিনাঞ্চল একটি অপার সম্ভাবনাময় এলাকা

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২০, ০১:১৭ এএম

দক্ষিনাঞ্চল একটি অপার সম্ভাবনাময় এলাকা
বাংলাদেশের দক্ষিনাঞ্চল ও সুন্দরবন একটি অপার সম্ভাবনাময় এলাকা। প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর এই এলাকার অর্থনৈতিক গুরুত্বও কম নয়। যার ফলে দিন দিন এই অঞ্চলে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড চলছে। তবে সুন্দরবন ও দক্ষিনাঞ্চলের উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের ক্ষেত্রে পরিবেশ রক্ষার বিষয়টি গুরুত্বের সাথে দেখতে হবে। সুন্দরবন আমাদের রক্ষা কবজ, অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সুন্দরবনকে রক্ষার জন্য কাজ করতে হবে। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বাগেরহাটে সুন্দরবনসহ দক্ষিন পশ্চিমাঞ্চলে কৌশলগত পরিবেশ সমীক্ষা শীর্ষক প্রকল্পের কার্যক্রম সংক্রান্ত মত বিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রিজাউল করিম, সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মাদ বেলায়েত হোসেন, কৌশলগত পরিবেশ সমীক্ষা (সিইএ) প্রকল্পের ডেপিুটি টিম লিডার জহির উদ্দিন আহমেদ, প্রকল্প পরিচালক মোঃ জহির ইকবাল, সিইজিআইএস প্রকল্প লিডার মুশফিক আহমেদ, মোরেলগঞ্জ উপজেলার পরিষদ চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু প্রমুখ। সভায় সুন্দরবন ও দক্ষিনাঞ্চলে পরিবেশ নিয়ে কাজ করা সুশীল সমাজের নেতৃবৃন্দ, বাগেরহাটের বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও বন বিভাগ যৌথভাবে কৌশলগত পরিবেশ সমীক্ষা প্রকল্পটি বাস্তবায়ন করছে। ২০১৯ সালের অক্টোবরে শুরু হওয়া প্রকল্পটি ২০২১ সালের সেপ্টেম্বর মাসে শেষ হবে। দক্ষিনাঞ্চলের পানিসম্পদ, বিদ্যুৎ ও জ্বালানী, পর্যটন, নগরায়ন, শিল্পায়ন, পরিবহন-যোগাযোগ, নৌচলাচল, মৎস্য ও বন সম্পদের বিভিন্ন সম্ভাবনা সম্পর্কিত সমীক্ষা করা হবে এই প্রকল্পের মাধ্যমে। এই সমীক্ষা শেষ হলে সুন্দরবনসহ দক্ষিনাঞ্চলে টেকসই উন্নয়ণ কৌশল প্রনয়ন করা হবে। সুন্দরবনের উপর প্রত্যক্ষ, পরোক্ষ ও অন্যান্য প্রভাব হ্রাসের উদ্দেশ্যে বিকল্প কৌশল প্রনয়ন সহজ হবে বলে দাবি করেছেন বক্তারা।