ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

ঢাবি অ্যালামনাই এসোসিয়েশন ইউকের আয়োজনে অনুষ্ঠিত হলো শতবর্ষের বর্ণিল আয়োজন

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২২, ০৮:৩৩ পিএম

ঢাবি অ্যালামনাই এসোসিয়েশন ইউকের আয়োজনে অনুষ্ঠিত হলো শতবর্ষের বর্ণিল আয়োজন

যুক্তরাজ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশন ইউকে (ডুয়াক) অনবদ্য আয়োজনে উদযাপন করলো গৌরবের একশো বছর। গ্রেটার লন্ডনের হেইনল্ট এলাকার বিখ্যাত ইভেন্টস ভেন্যু দ্য উইলোজে ১৬ অক্টোবর রবিবার দুপুর ১২টায় শুরু হওয়া বর্ণিল এই আয়োজনে যোগ দেন বাংলাদেশসহ ইউরোপের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আট শতাধিক প্রাক্তন ছাত্র-ছাত্রী ও তাদের পরিবার। অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি মুক্তিযোদ্ধা মুহাম্মদ এনামুল হক, সাধারণ সম্পাদক আনোয়ার কবীর খান এবং শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক বুলবুল হাসানের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয় বর্ণিল এই আয়োজন। সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি কাউন্সিলর সায়মা আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা পর্বে বক্তব্য রাখেন ঢাকা ইউনির্ভাসিটি অ্যালামনাই এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির বর্তমান সভাপতি আনোয়ার উল আলম, সাবেক সাধারণ সম্পাদক রঞ্জন কর্মকার, খ্যাতিমান অর্থনীতিবিদ ড. সেলিম জাহান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডলি ইসলাম ও কেন্দ্রীয় অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য অনুপম রায়। এ সময় স্মৃতিচারণ করেন পঞ্চাশের দশক থেকে শুরু করে সাম্প্রতিক সময়ের সব অ্যালামনাই। এ সময় ঢাকা ইউনির্ভাসিটি অ্যালামনাই এসোসিয়েশন ইউকে'র বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়।

বক্তারা বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ এবং দেশের বিভিন্ন সংকটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক অবদান অনস্বীকার্য। ১৯২১ সালের ১লা জুলাই যাত্রা শুরু করা দেশের সর্ববৃহৎ এই বিশ্ববিদ্যালয় গত একশো বছরে জ্ঞানচর্চা ও শিক্ষা বিস্তারে অসামান্য ভূমিকা রেখে চলেছে। সাংস্কৃতিক পর্বে বিশ্ববিদ্যালয়ের দিনগুলোতে ফিরিয়ে নিয়ে গিয়ে দর্শকদের মন মাতিয়েছেন নন্দিত ব্যান্ড তারকা শাফিন আহমেদ। এছাড়াও বিশেষ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন বাংলাদেশ থেকে আসা সঙ্গীত শিল্পী তামান্না প্রমিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দশকের সাবেক শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের কৃতি ও মেধাবী সন্তানদের এওয়ার্ড প্রদান করা হয়। সব শেষে চোখ ধাঁধানো আতশবাজি ও আলোকসজ্জার মধ্য দিয়ে শেষ হয় শতবর্ষের এই জমকালো আয়োজন।