রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের ‘আত্-তাকওয়া’ প্রকল্পের আওতাধীন মেটারনিটি ক্লিনিকের চলমান কার্যক্রম, সর্বশেষ অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মেটারনিটি ক্লিনিকের বর্তমান কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং প্রকল্পটিকে আরও কার্যকর ও জনকল্যাণমুখী করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় প্রকল্পের সর্বশেষ কার্যক্রম ও অগ্রগতির ওপর একটি ভিডিওচিত্র উপস্থাপন করা হয়।
সভায় ফাউন্ডেশনের সংশ্লিষ্টরা মেটারনিটি ক্লিনিকের চলমান কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রকল্পের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও বিস্তৃত ও জনকল্যাণমুখী করতে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।
আলোচনায় যেসব প্রস্তাব গুরুত্ব পায়, তার মধ্যে রয়েছে-ফান্ডরেইজিং কার্যক্রম জোরদার করতে বিভিন্ন মসজিদে নিয়মিত ভিজিট করা, দ্রুততম সময়ে ফাউন্ডেশনের সব ট্রাস্টি ও লাইফ মেম্বারকে নিয়ে সভার আয়োজন, ট্রাস্টি ও লাইফ মেম্বারের সংখ্যা দ্বিগুণ করা, নিয়মিত সভা আয়োজন এবং কাজের অগ্রগতি সম্পর্কে সদস্যদের নিয়মিত অবহিত করা।
এ ছাড়া সাধারণ সদস্য গ্রহণের সুযোগ সৃষ্টি, চ্যারিটি ডিনারের আয়োজনসহ প্রকল্পের অর্থসংগ্রহ ও কার্যক্রম সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ নেওয়ার বিষয়েও আলোচনা হয়।
সভায় উপস্থিত সবাই মেটারনিটি ক্লিনিক প্রকল্পকে সফলভাবে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
ট্রেজারার আব্দুল হক আবুর পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সভার সূচনা হয়। এতে সভাপতিত্ব করেন রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের চেয়ারম্যান আলী আহমদ নেছাওর। সভা পরিচালনা করেন ফাউন্ডেশনের সেক্রেটারি মুজিবুর রহমান আছকির।
সভায় ফাউন্ডেশনের দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন চিফ অ্যাডভাইজার ফরহাদ হোসাইন টিপু, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছহুল মুনিম, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার সাদেক আলী, হেলথ অ্যান্ড কেয়ার সেক্রেটারি মিরাজ নানু মিয়া, অর্গানাইজেশন সেক্রেটারি ইকরাম আহমেদ ইলিয়াস এবং মিডিয়া পার্টনার মুহাম্মাদ শরীফুজ্জামান।
ফাউন্ডার মেম্বারদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আবুল মিয়া, এম এ মুনিম জাহেদি ক্যারল, শওকত আহমেদ, ইমাম উদ্দিন, হাবিবুর রহমান রুকন, নুমান আহমেদ সায়েকসহ আরও অনেকে।
সভায় বক্তারা বলেন, মেটারনিটি ক্লিনিক প্রকল্পটি জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সম্ভাবনা রয়েছে। পরিকল্পিতভাবে ফান্ডরেইজিং, সদস্যসংখ্যা বৃদ্ধি এবং নিয়মিত কার্যক্রম পর্যালোচনার মাধ্যমে প্রকল্পটিকে আরও শক্তিশালী ও টেকসই করার ওপর গুরুত্বারোপ করা হয়।
-
সেপ্টেম্বরে আবারও গরমের দাপট, সোমবার লন্ডনে ২৫ ডিগ্রি
-
লন্ডনের সেরা বিশ্ববিদ্যালয় থেকে পাস করেও ১০০ আবেদনে চাকরি নেই
-
রিফর্ম ইউকেকে রেকর্ড ৩৬০ কোটি টাকার অনুদান ক্রিপ্টো ধনকুবেরের
-
ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনা বিবিসিসিআইয়ের
-
যুক্তরাজ্য-ফ্রান্স আশ্রয় চুক্তি: শত শত আশ্রয়প্রার্থীর হদিস নেই, শঙ্কায় শিশুরাও