ঢাকা ২৩ শ্রাবণ ১৪৩৩, শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
ঢাকা ২৩ শ্রাবণ ১৪৩৩, শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
সর্বশেষ
আমিরাতে ভিসা বাতিল আতঙ্ক: গুজব নয়, দূতাবাসের বার্তা মানুন নিউইয়র্কে সড়ক দুর্ঘটনা: তিন বাংলাদেশির ক্ষতিপূরণ ৩৩ কোটি টাকা প্যারিসে থেকেও বাংলা গানের সঙ্গে জয়া বর্মণ জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন আদেশ : উদ্দেশ্য সন্তানদের স্বয়ংক্রিয় নাগরিকত্ব পাওয়ার পথ বন্ধ মালয়েশিয়ার জাতীয় দলে বাংলাদেশি তরুণ, খেলবেন জন্মভূমির বিরুদ্ধে মেসির জোড়া গোলে লিগস কাপে দুর্দান্ত সূচনা, ৪-২ ব্যবধানে জিতল ইন্টার মায়ামি যুক্তরাজ্যে তাপপ্রবাহে ২,৮৭৭ মৃত্যু, চাপ মোকাবিলায় এনএইচএসকে প্রস্তুতির নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর আরব আমিরাতে শুক্রবার পূর্ব ও দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা সৌদিতে কোম্পানি থেকে বাসায় গৃহকর্মী আনার নতুন সহজ নিয়ম চালু শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা লিখল বিশ্বমিডিয়া সৌদি প্রবাসীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ: জেনে নিন অভিযানের আসল কারণ ও আইনি নিয়মাবলি শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট ছিলেন: রিজভী যুক্তরাজ্যে টয়লেট ব্যবহারে নতুন নিয়ম, বদলাবে ১৮ হাজার সাইনবোর্ড লন্ডনের কভেন্ট গার্ডেনে ছুরি নিয়ে তাণ্ডব, আহত চার, নারী গ্রেপ্তার সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মার*ধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা

লন্ডনে বিশ্বের প্রথম আকাশ পুকুর

প্রকাশিত: ১৫ মে ২০২১, ১১:৪০ পিএম

লন্ডনে বিশ্বের প্রথম আকাশ পুকুর
[youtube]yaSD8wO1Gz0[/youtube] স্কাই পুল । মানে আকাশ পুকুর। বিশ্বের অন্যতম সেরা পর্যটন শহর লন্ডনে, মাটি থেকে ৩৫ মিটার উচুতে তৈরী করা হয়েছে  একটি ঝুলন্ত সুইমিং পুল। নির্মাতাদের দাবী - এটি পৃথীবির  সর্ব্বোচ্চ ঝুলন্ত এবং সবচেয়ে স্বচ্ছ সুইমিং পুল। স্কাই পুলকে দুটি অট্টালিকার মাঝের সেতুবন্ধনও বলা হচ্ছে।  তফাৎটা শুধু পায়ে না হেঁটে, সাঁতার কেটে এক অট্টালিকা থেকে অন্য অট্টালিকায় যাওয়া যাবে। দশতলা উঁচু দুটি অ্যাপার্টমেন্ট ব্লকের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্যে তৈরি হয়েছে এই কাচের সুইমিং পুল ব্রিজ। বিশ্বে এটাই প্রথম সুইমিং পুল ব্রিজ, যার পুরোটাই কাচের। এতে নামলে সাঁতারুর শূন্যে সাঁতার কাটার স্বপ্ন পূরণের সাথে সাথে এর চমক লাগানো একটি দৃশ্যও উপভোগ করতে পারবেন। সাঁতারু সাঁতারের সময় পানিতে চোখ মেললে মনে হবে শূন্যে সাঁতার কাটছেন।অ্যাপার্টমেন্টের নীচে রাস্তায় দাঁড়িয়ে থাকা লোকজনের মনে হবে- শূন্যে কেউ ভেসে ভেসে উড়ছেন। এই আকাশ জলাশয়টি লন্ডনের  নাইন এলমস-এ অবস্থিত। এলাকাটি মূলত বিত্তবানদের বসবাসস্থল। এখানকার অট্টালিকাগুলোর দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার চেয়ে অনেক বেশী। এখানে বসবাসকারীদের জীবনযাত্রার মান বিলাসবহুল। এবং এখানকার ক্রেতার সংখ্যাও যুক্তরাজ্যের নাগরিকদের তুলনায় বিশ্বের নামকরা ধনাট্যরা। এসব প্রোপার্টিকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য নিত্য নতুন কৌশল বের করছেন নির্মাণকারীরা। বিখ্যাত প্রযুক্তিবিদ শন মুলরিয়ান তার এই আধুনিক প্রযুক্তি স্কাই  পুল সম্পর্কে জানান- এটি  ভূমি থেকে ৩৫ মিটার উঁচু। লম্বায় ২৫ মিটার। ২০ সেন্টিমিন্টার মোটা কাচের শিট দিয়ে তৈরী। । গভীরতা ১০ ফুট।এটি দুটি নতুন আবাসিক ভবনের মধ্যে‘স্ট্রাকচার ফ্রি’ সুইমিং পুল। দুটি দশ তলা ভবনের মাঝ খানে তৈরী পুলটি  ১ লাখ ৪৮ হাজার গ্যালন পানি ধরে রাখতে  পারে । স্কাই সু্মিং পুল এর সাথে রয়েছে  এটাচড বাথরুম, রেষ্টুরেন্ট, বার। রয়েছে ৫ ধরণের নানন্দিক আলোক সজ্জাও। শূন্যে ভাসতে চাইলে এই সুইমিং পুলের বিকল্প নেই। সাঁতার কাটতে কাটতে এই অ্যাপার্টমেন্টের বাসিন্দারা নীচে কী কী হচ্ছে তা দেখতে পারবেন স্পষ্ট। কার পার্কিং, লন, মানুষের চলাচল সবই দেখা যাবে স্বচ্ছ জলে ডুব দিয়ে।  এই পুল থেকে দেখা যাবে লন্ডনে বিখ্যান লন্ডন আই, টাওয়ার ব্রিজ, ওয়েস্টমিনিষ্টার সহ লন্ডনের বিখ্যাত স্থাপনাগুলোও। আকাশ  পুকুরটির নকশা তৈরির দায়িত্বে আছে বিখ্যাত ইঞ্জিনিয়ারিং ফার্ম অরূপ অ্যাসোসিয়েটস। তাদের সঙ্গে কাজ করছেন অ্যাকোয়ারিয়াম স্পেশালিস্ট রেনল্ডস সংস্থা। বিশ্বের সর্ব্বোচ্চ ঝুলন্ত পুলের মালিক প্রযুক্তিবিদ শন মুলরিয়ান আয়ারল্যান্ডের একটি গ্রামে দরিদ্র পরিবারে  বড় হলেও নিজেকে কঠোর অধ্যবসায়ের মাধ্যমে গড়ে তুলেছেন একজন উঁচুমানের প্রযুক্তিবিদ হিসাবে। বরাবর চ্যালেঞ্জ নিতে ভালবাসা শন মুলরিয়ান এর  কাছে যে বিপুল পরিমাণ অর্থ এবং জমি আছে তা ডিউক অফ ওয়েস্টমিন্ষ্টারের থেকে কয়েকগুণ বেশি।তার শখ থেকে তৈরী করা স্কাইপুলটি আনুষ্ঠানিকভাবে উন্মক্ত হচ্ছে আগামী ১৯ মে। মনে  করা হচ্ছে, লন্ডনের স্কাই পুলই হতে যাচ্ছে   ব্রিটেনের  সর্বাধিক আগ্রহের  সুইমিং পুল । যেখানে স্নানের জন্য উচ্চবিত্ত সৌখিনদের   লম্বা সময় ধরে অপেক্ষা করতে হতে পারে।