ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার ইতালির নাপোলিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের তরুণ শরিফুলের মৃত্যু মাদক মামলায় মিশরীয় উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ্ড সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, নেপথ্যে কী কারণ? মেয়ের বিয়ের টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না ইসমাইলের, বনানীতে মিলল মরদেহ

স্পেনের বার্সেলোনায় স্বাধীনতা কাপ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

প্রকাশিত: ৩১ মার্চ ২০২১, ০৯:৫৭ পিএম

স্পেনের বার্সেলোনায় স্বাধীনতা কাপ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে স্পেনের বার্সেলোনায় দু’টি দলের মধ্যে অনুষ্ঠিত হয়েছে স্বাধীনতা দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ ২০২১। বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাবের আয়োজনে অংশগ্রহণকারী দল দু’টি হলো- ‘বাংলাদেশ সবুজ’ ও ‘বাংলাদেশ লাল’। মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে মঞ্জুয়িকের কোকাকোলা গ্রাউণ্ডে এ প্রীতি অনুষ্ঠিত হয়। টসে জিতে ‘বাংলাদেশ সবুজ’ দল ২৫ ওভারে ২০৩ রান করে ৬ উইকেটের বিনিময়ে, অপরদিকে ‘বাংলাদেশ লাল’ ২০৪ রানের টার্গেটে ব্যাট হাতে মাঠে নেমে পুরো ইনিংসে ৬ উইকেটে ১৮২ রানে পরাজয় মেনে নেয়। চ্যাম্পিয়ান দল ‘বাংলাদেশ সবুজ’র অমর আলী ৬২ রান এবং ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়ে ম্যান অব দ্যা ম্যাচের ট্রফি জিতে নেন। খেলা শেষে চ্যাম্পিয়ন, রানারআপ এবং ম্যান অব দ্যা ম্যাচ ট্রফি বিতরণ করেন অতিথিবৃন্দ। খেলায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কাতালোনিয়া ক্রিকেট ফেডারেশনের সভাপতি অমর সাঈদ খান, ম্যাচ স্পন্সর কাসাই কুইনার ম্যানেজিং ডাইরেক্টর রিয়াদ হাওলাদার, কমিউনিটি নেতা মোহামেদ কামরুল, ফেডারেশন ডাইরেক্টর গোলাম সারওয়ার, বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাবের সভাপতি আশরাফ মামুন, সিনিয়র সহ-সভাপতি নোমান সুমনসহ স্পেন বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। উল্লেখ্য, বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাব এবং বেঙ্গলী ক্রিকেট ক্লাব এ দুটি দলের খেলোয়াড়দের সমন্বয়ে বাংলাদেশ সবুজ এবং লাল দল তৈরি করা হয়। এ দুটি ক্লাব স্পেনে বিগত বছর গুলো থেকে বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহন করে সাফল্যের সাথে প্রবাসে খেলাধুলায় বাংলাদেশের সূনাম অক্ষুন্ন করে আসছে।