ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার ইতালির নাপোলিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের তরুণ শরিফুলের মৃত্যু মাদক মামলায় মিশরীয় উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ্ড সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, নেপথ্যে কী কারণ? মেয়ের বিয়ের টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না ইসমাইলের, বনানীতে মিলল মরদেহ

স্পেনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ উদ্‌যাপন

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৫৯ পিএম

স্পেনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ উদ্‌যাপন
একুশের চেতনায় সম্মিলিতভাবে দেশ গড়ার প্রত্যয় নিয়ে স্পেনস্থ বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ উদ্‌যাপন করে। এ অনুষ্ঠানে সদ্য বিদায়ী রাষ্ট্রদূত জনাব হাসান মাহমুদ খন্দকার বিপিএম, পিপিএম, এনডিসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ দূতাবাসে স্থানীয় সময় সকাল ৯.০০ টায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানমালা আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে পাঠ করা হয়। পরে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং ভাষা শহীদদের আত্মার মাগফেরাত ও দেশের শান্তি, সমৃদ্ধি, উন্নতি কামনা করে দোয়া করা হয়। দূতাবাসের ১ম সচিব মিজ তাহসিনা আফরিন শারমিনের সঞ্চালনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন ১ম সচিব (শ্রম) মুতাসিমুল ইসলাম, মাননীয় পররাষ্ট্র মন্ত্রীর বাণী পাঠ করেন কমার্শিয়াল কাউন্সেলর রেদোয়ান আহমেদ, মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন কাউন্সেলর ও দূতালয় প্রধান এটিএম আব্দুর রউফ মণ্ডল এবং মহামান্য রাষ্ট্রপতির বাণী পাঠ করেন চার্জ দ্য এফেয়ার্স হারুন আল রশিদ। সদ্য বিদায়ী রাষ্ট্রদূত জনাব হাসান মাহমুদ খন্দকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন ও দিবসটির তাৎপর্য তুলে ধরেন। তিনি বিগত পাঁচ বছরে তাঁর দায়িত্ব পালনকালীন সময়ে দিবসটি পালনে দূতাবাসের অনুষ্ঠানমালার কথা স্মরণ করেন। তিনি তাঁর দায়িত্ব পালনকালীন সময়ে মাদ্রিদে একটি স্থায়ী শহীদ মিনার প্রতিষ্ঠার বিষয়ে তাঁর প্রচেষ্টার কথা উল্লেখ করে আশা প্রকাশ করেন দূতাবাসের পরবর্তী কর্তৃপক্ষ এ প্রচেষ্টা অব্যাহত রাখবেন। সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানের সমাপ্তি হয়। দূতাবাস যাবতীয় স্বাস্থ্য প্রটোকল মেনে এ অনুষ্ঠান আয়োজন করে। সংবাদ বিজ্ঞপ্তি