ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয়

রিয়াদের কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের রেক্টরের সাথে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর বৈঠক

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২১, ০৪:৩৬ এএম

রিয়াদের কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের রেক্টরের সাথে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর বৈঠক
সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের রেক্টর অধ্যাপক বাদরান আল ওমার এর সাথে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) বুধবার (১০ ফেব্রুয়ারী )দুপুরে বৈঠক করেছেন। এ সময় রাষ্ট্রদূত বিভিন্ন বিষয় নিয়ে রেক্টরের সাথে আলোচনা করেন। রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) রিয়াদের বৃহৎ এ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশী ছাত্রদের জন্য বৃত্তি বৃদ্ধি করার অনুরোধ জানান। এছাড়া দুদেশের শিক্ষকদের মধ্যে দ্বিপাক্ষিক যোগাযোগ ও যৌথ গবেষণার প্রস্তাব দেন। এ প্রেক্ষিতে রেক্টর কিং সৌদ বিশ্ববিদ্যালয়ে ৫(পাঁচ) শতাংশ কোটা বিদেশী ছাত্রদের জন্য সংরক্ষিত রয়েছে জানিয়ে বাংলাদেশী মেধাবী ছাত্রদের আবেদন করার পরামর্শ দেন। তিনি আরো জানান, বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য তীব্র প্রতিযোগিতা হয়ে থাকে ফলে মেধাবী এবং ইংরেজীতে দক্ষতা থাকলে ভর্তির সুযোগ বৃদ্ধি পায়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক যারা গবেষণায় জড়িত রয়েছেন তাঁদের নিয়ে গবেষক গ্রুপ রয়েছে যাদের সাথে যৌথভাবে বাংলাদেশের শিক্ষকদের গবেষণার সুযোগ রয়েছে বলে জানান। রেক্টর বাদরান আল ওমার জানান, এ বিশ্ববিদ্যালয়ে যেকোন দেশের মেধাবী শিক্ষকদের জন্য সবসময়ই চাকুরীর সুযোগ রয়েছে। রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) বাংলাদেশ এ বছর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছে উল্লেখ করে রিয়াদের কিং সৌদ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও উন্নয়ন নিয়ে একটি সেমিনার আয়োজন করার অনুরোধ জানান। রাষ্ট্রদূত করোনা মহামারী পরিস্থিতি সৌদি আরবে স্বাভাবিক হলে এ সেমিনার আয়োজনের অনুরোধ জানালে রেক্টর একে স্বাগত জানিয়ে সর্বাত্নক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের রেক্টর অধ্যাপক বাদরান আল ওমার জানান, বাংলাদেশী প্রায় ৩৫ জন শিক্ষার্থী বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে এবং সবাই খুব ভালো ফলাফল করছে। এ সময় রেক্টর সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের প্রশংসা করে বলেন, বাংলাদেশি অভিবাসীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে শুরু করে সাধারণ শ্রমিক পর্যন্ত সবাই অত্যন্ত সুনাম ও নিষ্ঠার সাথে সৌদি আরবে কাজ করছেন। রিয়াদের কিং সৌদ বিশ্ববিদ্যালয়ে প্রায় ২৪ টি অনুষদ রয়েছে, যার অধীনে প্রায় ৭০ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে যার মধ্যে ৯০টি দেশের প্রায় ১৫ হাজার শিক্ষার্থী রয়েছে। এ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি ৩৫ জন শিক্ষার্থীর পাশাপাশি ১৮ জন বাংলাদেশি শিক্ষকও বিভিন্ন বিভাগে সুনামের সাথে কাজ করছেন। কয়েকজন বাংলাদেশি শিক্ষক বিভিন্ন বিষয়ে গবেষণা ও উদ্ভাবনের জন্য পুরষ্কার ও পেয়েছেন। এ সময় কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের ভাইস-রেক্টর ড. আবদুল্লাহ আল সালমান ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়া রিয়াদ দূতাবাসের কাউন্সেলর মোহাম্মদ হুমায়ূন কবির ও প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।