ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
সর্বশেষ
লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন

ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ ছাত্রদলের, অস্বীকার উপাচার্যের

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৫ পিএম

ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ ছাত্রদলের, অস্বীকার উপাচার্যের
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছে জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছিরউদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল উপাচার্যের কাছে গিয়ে এ অভিযোগ করে। অভিযোগ জানানোর সময় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সঙ্গে সহ-উপাচার্য, কোষাধ্যক্ষসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছাত্রদল প্রশাসনের কাছে তিনটি অভিযোগ তোলে— ১. বিশ্ববিদ্যালয়ের আটটি প্রবেশপথে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি, ২. প্রশাসনের শীর্ষ ব্যক্তিদের জামায়াতসংশ্লিষ্টতা, ৩. নির্বাচনে কারচুপি। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছিরউদ্দিনের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধিদল উপাচার্যের কাছে ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ করেছেন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে এ প্রসঙ্গে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম বলেন, ‘দুপুরের পর থেকে বিশ্ববিদ্যালয়ের আটটি প্রবেশপথে জামায়াত-শিবিরের বিপুল সমাগম হয়েছে। এই নির্বাচন তো তাদের নয়, এটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন। অথচ তাদের উপস্থিতি দেখে মনে হচ্ছে, নির্বাচনটি যেন জামায়াতের। প্রশাসন এতটা নতজানু যে তারা কোনো পদক্ষেপ নেয়নি। আমরা এর নিন্দা জানাই। যেকোনো সময় সংঘর্ষ হতে পারে। এ বিষয়ে প্রশাসনের ব্যাখ্যা চাই।’ তিনি আরও বলেন, ‘আজ আমরা আনুষ্ঠানিকভাবে বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের শীর্ষ পর্যায় পুরোপুরি জামায়াতিকরণ হয়েছে। ডাকসু নির্বাচনকে ঘিরে নানা কারচুপি হয়েছে, আমরা প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছি, কিন্তু এখনো কোনো ফল পাইনি।’ অভিযোগের জবাবে উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেন, ‘বিকেল চারটার পর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশপথে জনসমাগমের খবর পেয়েছি। এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। তখন থেকেই পুলিশ ও স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বাড়ানো হয়েছে। আমরা পরিস্থিতি নিয়মিত খোঁজ নিচ্ছি, প্রয়োজনে আবারও পুলিশের সঙ্গে যোগাযোগ করা হবে।’ প্রশাসনের রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে কখনো যুক্ত ছিলাম না, আগ্রহও নেই। তবে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে যেকোনো মতামত আমি সাদরে গ্রহণ করব।’ নির্বাচনে কারচুপির অভিযোগ নিয়ে উপাচার্য বলেন, ‘সারা দিন গণমাধ্যমের প্রতিনিধি ছিলেন, তাঁরা বিভিন্ন কেন্দ্রে প্রবেশ করেছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। কোথাও অনিয়মের অভিযোগ উঠলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোট গণনার প্রক্রিয়াও বাইরে প্রদর্শন করা হবে। তাই নির্বাচনে কারচুপির কোনো সুযোগ নেই।’